সময়ের সাথে পাল্লা দিয়ে জয় লাভ করা অসম্ভব।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17780611326068856637713565252273.png


সোর্স



আমরা আমাদের জীবনে চাইলে সবকিছুর সাথে প্রতিযোগিতায় নামতে পারি কিন্তু কখনোই সময়ের সাথে আমার প্রতিযোগিতায় নামতে পারবো না এমনকি জিততেও পারবো না। সময় আমাদের জীবনের এত বড় একটা জিনিস যা আমরা দেখতেও পারিনা ছুতেও পারিনা থামিয়েও রাখতে পারি না আবার এগিয়ে নিয়ে যেতেও পারি না। সময় সময়ের গতিতে চলতে থাকে আর আমরা শুধুমাত্র তার পেছনে দৌড়াতে থাকি। আমরা যদি মনে করি আমরা সময়ের পেছনে দৌড়ে সময়কে ফাঁকি দিতে পারব বা সময়ের আগে যেতে পারবো তবে আমরা একদমই ভুল। সময়ের আগে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব সে আমরা যতই চালাকি করি না কেন। যে মানুষের যতটা কর্ম যে সময়ের মধ্যে করার কথা সেই সময় পর্যন্ত সেইটুকু কর্মই সেই মানুষটি করতে পারবে। যতই চেষ্টা করুক না কেন সময় থেকে এগিয়ে কোন মানুষ একটুও অতিরিক্তকর্ম করতে পারবে না। এমনকি সময়কে ফাঁকি দিয়ে কোন মানুষ একটু বেশি জীবনযাপন বা জীবনটাকে উপভোগ করতে পারবে না।


যে মানুষের যতটুকু আয়ু রয়েছে সেই মানুষ ততটুকু আয়ু নিয়েই এবং এই পৃথিবীতে সময় নিয়ে বাঁচতে পারবে। আমরা যদি চেষ্টা করি যে আমরা আমাদের বর্তমান সময়কে ইউটিলাইজ করব এবং অনেক সুন্দর ভাবে সময়টাকে কাজে লাগাবো সেটা আমরা অবশ্যই করতে পারি কিন্তু আমরা একই সময়কে বারবার কোনভাবেই ব্যবহার করতে পারি না। সময়ের হাতে কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই এমন ভাবে বাঁধা পড়ে রয়েছি যে সময় না হওয়া অবধি আমরা অনেক কাজেই করতে পারি না অনেক সিদ্ধান্ত নিতে পারি না এবং আমাদের জীবনের উন্নতির জন্য অনেক ধরনের পদক্ষেপ নিতে পারি না। সময় আমাদের হাত-পা এমন শক্ত করে বেঁধে রাখে যে আমরা সময়ের জন্য অপেক্ষা করতে বাধ্য হয়ে পড়ি কিন্তু সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে থাকে না। আমরা কখনোই পারবো না যে সময়ের জন্য অপেক্ষা না করে নিজে থেকে এগিয়ে যেতে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলতে। কোন কাজ করার জন্য বা কোন কাজের ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আমাদের সময়ের জন্য অপেক্ষা করে থাকতেই হবে।


যে মানুষটি মৃত্যু কথাযাত্রী সে মানুষটি সব সময় চাইবে সময়কে ধরে রাখতে কিন্তু তার জীবন থেকেও প্রতিনিয়ত একটু একটু করে সময় চলে যায় এবং শেষ নিঃশ্বাসের সময়টা চলে আসে। যে মানুষটা তার প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চায় সেই মানুষ সবসময় চাইবে প্রিয় মানুষটি যখন তার কাছে থাকে তখন সময় থমকে যাক, কিন্তু সে সময়কে কখনোই বেঁধে রাখতে পারে না বা থামিয়ে রাখতে পারে না সময় সময়ের মতো চলে যায় এবং আমাদের জীবন থেকে প্রতিনিয়ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায় যা আমরা আর কখনো কোনোভাবেই ফিরে পাবো না। আমরা অনেক সময় চেষ্টা করি যে সময়ের আগে জীবনের সফলতা পাবো এবং সময়ের আগে জীবনে অনেক উন্নতি করে দেখাবো এবং বিশেষ কোন কাজের জন্য আমরা চেষ্টা করি যে সেটা সময় আগে করে ফেলব। কিন্তু আমরা সেই কাজটি পূরণ হওয়ার পর দেখি যে আমরা কোনভাবেই সময়কে ফাঁকি দিতে পারি না আর যে সময় যে কাজটা করার সেই সময় মতোই সে কাজটা হয় তার আগে আমরা কোনভাবেই সে কাজটি পূরণ করতে পারি না।


অর্থাৎ সময়কে ফাঁকি দিয়ে আমরা কোনভাবেই সময়ের কাজ সময়ের আগে করতেই পারব না আমাদের জীবনে যখন যে সময় যে কাজটি হওয়ার থাকবে বা আমাদের জীবনে যে সফলতা যে সময়ে সৃষ্টিকর্তা লিখে রাখবেন ঠিক তখন সেই কাজটি হবে আমরা চাইলেও কোন কাজে সময়ের আগে করতে পারবো না। তাই আমরা যদি মনে করি যে সময়কে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যাব এবং সময়টা হারিয়ে দেবো তো সেই কাজটি আমরা কোনভাবেই করতে পারব না এবং আমরা কখনোই সময়কে হারাতে পারবো না বরং সময় আমাদের হারিয়ে দেবে এবং জীবন থেকে অনেক মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতে পারে। সময় তো কখনো হারিয়ে আমরা জয়লাভ করতে পারব না। আমাদের সব সময় সময়ের সাথে সাথেই চলতে হবে এবং সময় যখন যেটা চাইবে সেটাই আমাদের বাধ্য হয়ে কড়তে হবে। সময় আমাদের সৃষ্টি করেছে তাই সময়ই পারে আমাদের ধ্বংস করে ফেলতে।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।