অলসতা ঘিরে রয়েছে জীবনকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের জীবনকে নিয়ে অনেক পরিকল্পনা করতে থাকি। আমার প্রত্যেক মানুষই বিভিন্নভাবে আমাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ার স্বপ্ন দেখিয়ে এবং কি কি ভাবে সে স্বপ্নগুলো পূরণ করা যায় সেগুলো পরিকল্পনা করতে থাকি। আমাদের প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত করার জন্য যেসব কাজ অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হয় তার জন্য আমরা আমাদের নিজেদেরকে কিছু সময়ের জন্য প্রস্তুত করতেও সক্ষম হই কিন্তু পরক্ষণেই দেখা যায় আমাদের জীবনের সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা পরিশ্রম করতে তো শুরু করি কিন্তু অলসতা আমাদের জীবনকে ঘিরে ধরে যার কারণে আমরা পরিশ্রম করতে অক্ষম হই। আমাদের জীবনে যদি আমরা আমাদের উদ্দেশ্য সফল করার জন্য পরিশ্রম না করতে পারি তাহলে আমাদের কোনোভাবেই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না আর সেটাই আমাদের জীবনে ঘটে থাকে। আমরা আমাদের জীবনে অনেক কিছু করার উদ্যোগ নিলেও দেখা যায় কিছুদিন বা কিছু সময় সে স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করলেও আমরা বেশিদিন বা বেশিক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে পারি না যার ফলে আমাদের উদ্দেশ্য সফল হয় না।
আমরা আমাদের জীবন গড়ে তোলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি আর কঠোর পরিশ্রমের জন্য উদ্যোগ নেই কিন্তু দেখা যায় আমরা বেশিরভাগ সময় মনে করি যে আজকে অনেক বেশি পরিশ্রম করে ফেলেছি বা পরিকল্পনা তো হয়েই গেছে তবে কাল থেকে স্বপ্ন পূরণের পথে চলবো এবং কঠোর পরিশ্রম করব। আর আমাদের এই চিন্তা ভাবনাই আমাদের জীবনকে পিছিয়ে রাখে। কারন আমরা যখন মনে করব যে আমরা কাল পরিশ্রম করব কাল আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে হাঁটবো তখনই আমাদের ভবিষ্যৎ আমাদের কালে খেয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনে কাল বলে শব্দটা কাল হতে হতে কালেই থেকে যায় বর্তমানে কোন ভাবে আসতে পারে না যার ফলে আমাদের পরিশ্রম করা হয় না এবং আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় স্বপ্ন পূরণ হতে পারে না। আমরা যদি মনে করি আমাদের কাছে সময় নেই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে এবং স্বপ্ন পূরণের পরিকল্পনা করার সাথে সাথে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য একটুও সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম করা শুরু করি তবেই আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব হয় এবং জীবনে উন্নতি করা সম্ভব হয়।
কিন্তু আমরা যখনই মনে করি যে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কয়েকদিন পর থেকে বা কাল থেকে পরিশ্রম করব এবং বর্তমানে সময়কে অলসতায় কাটাই তখনই আমাদের জীবন অলসতায় ঘিরে ধরে। আমরা অলসতায় অল্প সময় কাটাতে গিয়ে অলসতায় পড়ে যাই এবং দীর্ঘ সময় আমাদের অলসতায় কেটে যায়। আর এই অলসতার কারণেই আমাদের স্বপ্নপূরণের পথে বাঁধা পড়ে আর আমাদের মস্তিষ্ক অলসতায় ঘিরে যায়। একটু লক্ষ্য করলেই দেখা যাবে আমরা যখন মনে করি আমাদের কাছে সময় নেই আর পরিশ্রম করতে থাকি আর আমাদের যখন লক্ষ্য স্থির থাকে লক্ষ্য অনুযায়ী পরপর আমরা কাজ করতে থাকি তখন আমাদের একটা উদ্যম থাকে আর আমরা একটু একটু করে অনেক কাজ করে ফেলি আর লক্ষ্য পূরণ করে ফেলি। কিন্তু যখনই আমরা মনে করি যে আমাদের কাছে অনেক সময় আছে আমরা একটু সময় পড়ে বা কিছুদিন পরে আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা কাজ করা শুরু করব তখনই আমাদের জীবনে অলসতা এসে বাসা বাধে আর এই অলসতার কারণে আমরা পরবর্তী সময়ে খুঁজতে থাকি আর এইভাবে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হতে থাকে আর একটা সময় গিয়ে দেখা যায় আমাদের জীবনের কঠোর পরিশ্রমের সময় অতিবাহিত হয়েছে আর আমরা আমাদের জীবনটাকে অলসতা তাই নষ্ট করে ফেলেছি।
আসলে অলসতা আমাদের চারপাশে অবিরাম ঘোরাঘুরি করে চলেছে, আমরা যদি কোন ভাবে অলসতাকে একটু আশকারা বা সায় দিয়ে ফেলি তবে আমাদের মধ্যে এই অলসতা এমনভাবে জেঁকে বসে যে আমরা কোনভাবেই এই অলসতা খেয়ে তাড়াতে পারি না আর আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি না। যেমন বর্তমানে ফোন ঘাটাঘাটি করা থেকে দূরে থাকা খুবই কষ্টের কাজ হয়ে পড়েছে তেমনি অলসতা থেকে দূরে থাকা ও অনেক বেশি কষ্টের একটি কাজ। কিন্তু আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে থাকতে হবে এই অলসতাকে দূরে রাখার এবং সাফল্যের দিকে এগিয়ে চলা। আমরা যদি অলসতার সাথেই সাফল্য চাই তবে কোনভাবেই সেটা সম্ভব না। অলসতা আমাদেরকে প্রতিনিয়ত দারিদ্র্য এবং দুর্বল করে তুলতে সাহায্য করে, যেসব মানুষের মধ্যে অলসতা রয়েছে সেইসব মানুষের কখনোই কোন উন্নতি হয় না। তাই আমাদের জীবনকে যদি আমরা অনেক সুন্দর ভাবে গড়ে তুলতে চাই জীবনের প্রত্যেকটি স্বপ্ন পূরণ করতে চাই আর সুন্দর সাফল্যময় জীবন কাটাতে চাই যার স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে তবে আমাদের অবশ্যই জীবন থেকে অলসতাকে দূরে ঠেলে ফেলতে হবে আর কঠোর পরিশ্রমের মধ্যে থাকতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

