বিপদ সংকেত আগে থেকে পেলে সতর্ক হওয়া উচিত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেক সময় আমাদের আশেপাশের বিভিন্ন ধরনের বিপদ সংকেত শুনতে পাইবা দেখতে পাই। আর আমাদের আশেপাশে অনেক ধরনের ঘটনা দেখে বা শুনে আমাদের মন ভীষণভাবে সংকেত দিতে থাকে যে কোন কিছু ঘটতে চলেছে আমাদের বিরুদ্ধে বা কোন বিপদ হতে চলেছে। আসলে বিপদ আমাদের জীবনে হঠাৎ করে আসলেও কিছু কিছু বিপদের সংকেত আমরা আগে থেকেই পেয়ে যাই। কিন্তু আমরা অনেক সময় বিপদের এসব সংকেত পাওয়া সত্ত্বেও অবহেলা করি বা এর গুরুত্ব বুঝতে চাই না। আমাদের কতটা এ বিপদের সংকেত কে গুরুতর বলে মনে করা উচিত সেটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না। অনেক সময় আমরা এসব বিপদ সংকেত দেখে বুঝে এবং জেনেও অবহেলা করে দিই যার ফলে বিপদ যখন আসে আমাদের জীবনে তখন ভীষণভাবে আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে সক্ষম হয়। আসলে বিপদের কোন পরিমাপ হয় না বিপদ মানেই বিপদই হয় এবং প্রত্যেকটি বিপদই আমাদের জীবনকে নষ্ট করে দিতে সক্ষম। বিপদকে কখনো ছোট বা বড় করে দেখা আমাদের কোনোভাবেই উচিত নয়।
যখনই আমরা বিপদের কোন সংকেত পাব তখনই সেই বিপদকে গুরুতর বলে মনে করে সেই বিপদটাকে কি করে এড়ানো যায় বা বিপদ থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি সেই বিষয়ে চিন্তা করা উচিত। অনেক সময় আমরা পরিস্থিতির চাপে বিপদের থেকে দূরে সরে যেতে পারি না কিন্তু আমাদের অবশ্যই সে বিপদ যদি জীবনে আসে তবে সেটা থেকে কিভাবে নিজেকে সুরক্ষা করতে হবে সেটা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন। আমরা যদি যেকোন বিপদের হাত থেকে বাঁচার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি তবে এই বিপদ আমাদের জীবনে আসলেও খুব বড়সড়ো ক্ষতি করতে পারবে না এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার কারণে আমরা সে বিপদের হাত থেকে রক্ষাও পেতে পারি আর বিপদ থেকে অনেক সময় বাঁচতেও পারি। আমরা যদি বিপদ সংকেত পেয়েও অবহেলা করি এবং সে বিপদ থেকে বাঁচার কোনরকম প্রচেষ্টা না করি তবে দেখা যাবে সেই বিপদ আমাদের সুন্দর জীবনকে পুরোপুরি নষ্ট করে দেবে। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন বিপদ আমাদের চারপাশে কোনোভাবেই ঘোরাফেরা করতে না পারে। যে কোন বিপদ থেকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আর্থিক সামর্থ্য আর মনোবল।
আমাদের সব সময় বিভিন্ন ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত আর্থিকভাবে সামর্থ্য বান হতে হবে আর মনোবলও ভীষণভাবে রাখতে হবে যেন বিপদকে আমরা ভয় না পাই। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আমাদের আসে যে আমাদের আপন মানুষের সাথে মোকাবেলা করতে হতে পারে। অর্থাৎ আমাদের জীবনে বিপদ আমাদের আপন মানুষই অনেক সময় নিয়ে আসে তাই বিপদ থেকে এড়াতে অনেক সময় আমাদের নিজেদের আপন জনের থেকেও আমাদের দূরে যেতে হয়। যখন আমাদের আপনজন আমাদের গুরুত্ব বোঝেনা অবহেলা করে এবং আমাদের জীবনের বিভিন্ন ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন সেই সব বিপদ থেকে বাঁচতে আমাদের সেই প্রিয় মানুষ বা আপনজন থেকেও দূরে যেতে বাধ্য হতে হয়। আর এই সময়ে আমাদের সাহায্য করে শুধুমাত্র আমাদের আর্থিক সামর্থ্য এবং মনোবল। আমাদের আপনজন পরিবারের মানুষ এমন কি প্রিয় মানুষটি যখন আমাদের বিপদের কারণ হয় তখন তারাও আমাদের বিভিন্নভাবে বিপদ সংকেত দিতে শুরু করে, তবে সেই সংকেত আমরা বুঝতে পারি না কারণ আমরা তাদের ভালোবাসায় অন্ধ হয়ে থাকি এবং সম্পর্কের সুন্দর বন্ধনে আবদ্ধ থাকি।
কিন্তু অনেক সময় দেখা যায় এই ভালোবাসায় অন্ধকার কারণে আর সুন্দর সম্পর্কে আবদ্ধ থাকার মধ্যে দিয়েই আমাদের আপনজন আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে আর আমাদের জীবনে বিপদ ঘটাতে থাকে। আমাদের জীবনে এমন খারাপ পরিস্থিতি সৃষ্টি করে যাতে আমাদের ভীষণভাবে ক্ষতি হয় আর সুন্দর জীবনযপন করা ভীষণভাবে কষ্টকর হয়ে ওঠে। তাই কখনো কারোর ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়ার আগে বুঝতে হবে যে সেই ব্যক্তিটাও আমাদের জীবনে বিপদের কারণ হয়ে উঠতে পারে। সব সময় যেমন আমাদের বাইরের মানুষের থেকে বিপদ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তেমনি আমাদের পরিবারের প্রিয় মানুষদের কাছ থেকেও যেন আমরা কোনভাবে ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্থ না হয়ে পড়ি সেদিকেও খেয়াল রাখতে হবে আর সব সময় বিভিন্ন ধরনের সংকেত বুঝতে হবে। কারণ প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হওয়া শুরু করলে সেটা আমাদের মন সংকেত দেয় আর আমরা বুঝতে পারি যে কোন কিছুই স্বাভাবিক ভাবে ঘটছে না। তাই বাইরের বিপদ এবং ঘরের বিপদ সহ সব ধরনের বিপদের যখনই আমরা সংক্ষেপ পাব তখনই সতর্ক হওয়ার চেষ্টা করতে থাকবো।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

