মানুষ নিজের ভাগ্য নিজের হাতেই নষ্ট করে।

in আমার বাংলা ব্লগ15 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স


এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের সুন্দর জীবনকে কোনভাবেই সুন্দর বলে মনে করে না বা বুঝতেও পারে না যে তারা জীবনে কতটা সুখে আছে। আসলে মানুষ সব সময় মনে করে যে তাদের জীবনেই যত দুঃখ রয়েছে আর অন্যের জীবনেই সব সুখ রয়েছে। কিন্তু জীবনে যখন সে সুখগুলো ধীরে ধীরে তার কর্মফলের জন্য চলে যেতে থাকে তখনই বুঝতে পারে যে তার জীবনের থেকে কি হারিয়ে গেছে। আসলে মানুষ এমন ধরনের যে সবসময় অন্যের ভালো জিনিস গুলো দেখে প্রভাবিত হয় এবং মনে করে যে তারাই ভালো আছে। আর তার সাথে অন্য খারাপ জিনিস দেখে তার সাথেই সবসময় নিজের জীবনকে মেলানোর চেষ্টা করে যে তার মানে আমরাও এমনই খারাপ আছি এবং আমাদের জীবনে আমরা অনেক অসুখে রয়েছি। এমনিতে জীবনে যত চাহিদা তত মানুষ অসুখী হয়ে পড়ে কিন্তু মানুষের চাহিদা বাড়তে বাড়তে যখন মানুষ হিংস্র ও হিংসাত্মক হয়ে ওঠে এবং সবাইকে তুচ্ছ মনে করে আর নিজেকে সর্বোচ্চ স্তরে রাখার চেষ্টা করে তখনও মানুষ নিজেকে মহান বলে ভাবলেও নিজেকে সম্পূর্ণ নিকৃষ্ট স্তরে পৌঁছানোর চেষ্টা করে যা তারা নিজেরা ও বুঝতে পারে না।


যখনই মানুষের অস্তিত্ব মাটি ছাড়া আকাশে উড়তে থাকে অর্থাৎ নিজেকে অনেক বেশি মহান মনে করে আর অন্য সবাইকে তুচ্ছ মনে করতে থাকে তখনই তারা নিজের অস্তিত্ব ভুলে যায় এবং সুখের সন্ধানে সুখটাই নষ্ট করে ফেলে আর দুঃখকে কাছে টানতে শুরু করে। অনেক মানুষ এমন আছে যারা অন্যের দুঃখ দেখে নিজের দুঃখের সাথে মেলানোর চেষ্টা কর অথচ তার জীবনে কোন দুঃখই নেই আবার অন্যের সুখ দেখে হিংসা করতে থাকে যে তার জীবনে কোন সুখ নেই। কিন্তু এরা নিজের সুখটাকে কোনভাবেই বোঝার চেষ্টা করে না আর এটাও বোঝেনা যে সবার জীবন আলাদা তাই কারোর সাথে কারোর কোনোভাবেই মিল খোঁজার প্রয়োজন নেই। জীবনে সবার সবকিছু জোটে না তাই সবার সবকিছু পাওয়ার লোভ করার আশা কখনোই করা উচিত নয়। যে যতটুকু পেয়েছে এবং যতটা সুখ পেয়েছে ততটা সুখেই সন্তুষ্ট থাকা উচিত তাই অন্যের সুখ দেখে নিজের সুখ নষ্ট করা মানে পুরোই বোকামি। মানুষ অনেক সময় সুখের আশায় আশেপাশের প্রিয় মানুষের সাথে এতটাই খারাপ ব্যবহার করতে শুরু করে যে তাদের কাছের মানুষ ও বিপদের সঙ্গী তারাই দূরে সরে যেতে থাকে।


আর খারাপ ব্যবহার যে কোনো মানুষকেই দূরে সরিয়ে দেয়। আর তখন মানুষ হয়ে যায় একদম একা কিন্তু তখন ও সেই ব্যক্তিটি অন্যের ওপরেই দোষারোপ করতে থাকে এবং অন্যদেরই স্বার্থপর ও হিংসা মনোভাব সম্পন্ন ভাবতে থাকে। কোনভাবেই সেই ব্যক্তি নিজের দোষ বা নিজের খারাপ কর্ম গুলো খুটিয়ে দেখেনা। আসলে এটা আমাদের সবারই বোঝার বিষয় রয়েছে যে অন্যের জীবন দেখে প্রভাবিত হয়ে আমরা যদি নিজের জীবনকেও সেই ভাবে চালনা করতে চাই তবে শুধুমাত্র আমাদের জীবনের সুখ শান্তি নষ্ট হবে তাছাড়া কোন উপকারই হবে না। আমাদের প্রত্যেকের জীবন যেমন আলাদা তেমনি প্রত্যেকের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এমনকি প্রিয় মানুষও একদমই আলাদা ও আলাদা আলাদা চিন্তাভাবনা সম্পন্ন। তাই কোন ব্যক্তির আত্মীয় বা প্রিয়জন যদি বেইমান হয় তবে সেটা দেখে আমরাও যদি নিজের প্রিয়জনকে বেইমান ভাবতে শুরু করি তবে আমাদের জীবনের শান্তি নষ্ট হয় অন্য কারোর কোন ক্ষতি হবে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষই রয়েছে যারা অন্যের জীবন দেখে নিজের জীবন বিচার বিবেচনা করতে থাকে যার ফলে জীবনে সুখ শান্তি সব নষ্ট হতে শুরু করে।


আর যখন তার জীবনের সুখ শান্তি নষ্ট হয় তখন তারাও অন্য সবার সাথে মিলে একই কথা বলতে থাকে যে প্রত্যেকটা মানুষই প্রতারক ও ছলনাময়ী হয়। কিন্তু সম্পর্ক যে অবিশ্বাসের কারণে বা ভুল চিন্তাভাবনার কারণে নষ্ট হচ্ছে সেটা কেউ বুঝতে চায় না। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যের জীবন দেখে বা কোন ধরনের নাটক ও সিনেমা দেখে প্রভাবিত হয়ে নিজের জীবনের সাথে তুলনা করে বা নিজের জীবনকে সেই ভাবে চালনা করার চেষ্টা করলে আমাদের জীবনের যেটুকু শান্তি রয়েছে সব নষ্ট হবে। তাই অন্য জিনিস দেখে প্রভাবিত হয়ে নিজের জীবনে সেগুলো মিল করার চেষ্টা না করে আমরা জীবনে যতটুকু যা পেয়েছি সেটুকু নিয়েই খুশি থাকার চেষ্টা করা উচিত। আপন মানুষের সাথে যদি ভরসা আর বিশ্বাসের একটা সম্পর্ক গড়ে তোলা যায় তবে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী আর সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। আমরা যদি প্রত্যেকটা সম্পর্কে সন্দেহ করি এবং অবিশ্বাসের নজরে দেখি তবে আমাদের সম্পর্কগুলো নষ্ট হতে থাকবে আর আমরা হয়ে যাব পুরো একা। তাই নিজেকে সম্পর্কগুলো নষ্ট না করে নিজের কর্ম সঠিক করার চেষ্টা করা উচিত।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।