খুশির খবর পাওয়ার যোগ্যতা সব সময় সবাই রাখে না।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


177942579011918984320587057810.png


সোর্স



আমাদের জীবনে অনেক সময় অনেক ভাবে খুশির খবর আসতে থাকে। আমাদের জীবনের এই বিশেষ খুশির খবর গুলো আমরা যখন পাই তখন আমরা সবার আগে সেই সব মানুষকেই সেই খুশির খবরগুলোকে জানাই যেসব মানুষ আমাদের খুবই প্রিয় এবং আমাদের খুবই ভালোবাসার মানুষ। আসলে আমরা প্রত্যেকেই খুব ভালোভাবেই জানি যে আমাদের কে ভালোবাসে কে ভালো চায় এবং কে আমাদের আনন্দে আনন্দিত হয়। যেসব মানুষ আমাদের আনন্দের কোনভাবে আনন্দিত হয় না আমরা সেসব মানুষকে প্রতিনিয়ত নিজের অজান্তেই মন থেকে সরিয়ে ফেলি এবং পরবর্তীতে আমাদের কোনো আনন্দ এবং খুশির খবর আমরা সে সময় মানুষদের জানাই না বা জানানোর খেয়ালও মনে আসে না। আমরা যখনই ভীষণ খুশি হই আমাদের জীবনে ভালো কিছু ঘটে তখনই আমরা আমাদেরকে যারা ভালোবাসে এবং আমাদের প্রিয় মানুষকে জানানোর জন্য একটা উৎফুল্ল মনের মধ্যে দেখতে পাই বা অনুভব করতে পারি।


আসলে আমরা নিজেরাও জানি যে কাদের আমাদের মনের কথা বলা উচিত এবং তাদের বলা উচিত না কারা আমাদের ভালো খবর শুনে খুশি হবে এবং কারা খুশি হবে। তাই নিজে থেকেই এই আবেগটা আমাদের প্রিয় মানুষদের প্রতি চলে আসে। তবে অনেক সময় মানুষ এমন মুখোশ ধারন করে থাকে যে আমরা বুঝতেই পারি না যে আমরা যাদেরকে নিজের কাছের মানুষ বলে মনে করছি তারা আসলেও আমাদের কাছের মানুষ কিনা এবং আমাদের সুখে আনন্দে তারা খুশি কিনা। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা আমাদের সামনে এত সুন্দর অভিনয় করে যে অভিনয় দেখলে আমরা কোনভাবেই বুঝতে পারি না যে তারা আসলে আমাদের উন্নতিতে বা আমাদের খুশিতে খুশি কোনভাবেই নয়। বাইরে থেকে খুশি দেখালেও বা খুশির অভিনয় করলেও সবাই মন থেকে খুশি হতে পারে না এটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেকেই এমন আছে যে আমাদের সামনে অভিনয় করছে যে আমাদের খুশিতে তারাও খুশি কিন্তু আমাদের অনুপস্থিতে বা আমাদের পেছনে তারা আমাদের উন্নতি দেওয়া আমাদের খুশিতে ভীষণ খুশি হচ্ছে।


আমাদের খুশিতে খুশি না হওয়া মানুষগুলো অনেক সময় দেখা যায়, আমরা যে কারণে খুশি হচ্ছি সে কারণগুলিকে নষ্ট করার চেষ্টা করে অর্থাৎ আমাদের সফলতাকে কিভাবে অসফলতায় পরিণত করা যায় সেইটাই চেষ্টা করতে থাকে। যেন আমাদের খুশি আর দীর্ঘ সময় পর্যন্ত কোনোভাবেই না থাকতে পারে। এই পৃথিবীতে আমরা যেসব মানুষকে নিজের বলে মনে করছি আমাদের অবশ্যই বুঝতে হবে যে সেই সব মানুষ আমাদের নিজের নাও হতে পারে সব মানুষ আমাদের সফলতা চায় না বা আমাদের আনন্দে আনন্দিত হয় না। অনেক মানুষ আছে যারা ক্ষতি করার প্রবল চেষ্টা করে আবার অনেক মানুষ এমন আছে যারা ক্ষতি করার চেষ্টা না করলেও আমাদের উন্নতি বা আমাদের জীবনে হাসি আনন্দ দেখে প্রবাল হিংসায় দিন কাটাতে থাকে। কিন্তু তাদের এই হিংসা একসময় বাড়তে বাড়তে আমাদের জীবনের বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। সেজন্য আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে কে আমাদের আপন এবং কে আমাদের ভালো চায়, সেই বুঝি আমাদের খুশির খবরগুলো বা জীবনে উন্নতির খবর মানুষকে দিতে হবে।


আসলে আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনেও রাখতে হবে যে আমাদের খুশির খবর শোনার বা জানার যোগ্যতা সবাই রাখেনা। কারণ কিছু কিছু মানুষ এমন ধরনের বোকা হয়ে থাকে যারা নিজেরা আমাদের ক্ষতি না চাইলেও বোকামির কারণে এবং আমাদের প্রতি হিংসা থাকার কারণে সেই কথাটা বিভিন্ন মানুষের কাছে বলতে বলতে এমন কোন মানুষের কাছেও বলে ফেলতে পারে যে মানুষটা আমাদের ভীষণভাবে ক্ষতি চায় এবং ক্ষতি করার সুযোগ খুঁজে চলেছে। আর এমন সময় আমাদের জীবনের যদি ভালো কোন জিনিস বা খুশির কোন খবর সে ব্যক্তি জানতে পারে তবে আমাদের জীবনে খারাপ সময় আনার চেষ্টা বা আমাদের জীবনে ক্ষতি করার চেষ্টা খুব সহজেই করতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিও করে ফেলতে পারে। সেজন্য আমাদের সবসময় উচিত আমাদের জীবনে কোন খুশির খবর ঘটলে অথবা জীবনে সফলতা এলে অবশ্যই সেটা শুধুমাত্র নিজের মধ্যেই রাখা খুবই কাছের মানুষ না হলে খুব তাড়াতাড়ি নিজের সফলতা বা খুশির খবর কোনভাবেই শেয়ার করা উচিত নয়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।