অযথা চিন্তা।

in আমার বাংলা ব্লগ4 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17768558145763756157562975414098.png


সোর্স



আমাদের জীবনে চিন্তার শেষ নেই। আমরা যখন ছোট ছিলাম অথবা আমাদের চারপাশে যে সব ছোট্ট মানুষেরা রয়েছে তাদের জীবনেও দেখা যায় অনেক চিন্তা। যদিও যেমন বয়স তার তেমন ধরনের চিন্তা হয়ে থাকে তবুও চিন্তার কারোর জীবনেও শেষ নেই। জীবনের প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা সমস্যাই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং গুরুতর সমস্যা, যার জন্য সে ব্যক্তি প্রতিনিয়ত চিন্তা করতে থাকে। তবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তার কারণ নিজেরটাই গুরুত্বপূর্ণ এবং অন্যের সমস্যা বা অন্যের চিন্তা হলো গুরুত্বহীন। আসলে প্রত্যেকের সমস্যা তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয়। তবে আমরা প্রয়োজনীয় চিন্তা কতটুকু করি সে বিষয়ে অবশ্যই ভাবনার প্রয়োজন রয়েছে। আমাদের জীবনে যতটুকু সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকে যে সমস্যার নিমেষেই আমরা সমাধান করে দিতে পারি। কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যাকে ভেবেচিন্তে এবং বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এত জটিল এবং বড় করে তুলি যার ফলে আমাদের জীবনে জটিলতা আরো বেশি বেড়ে যায়। বিভিন্ন সমস্যা হলে আমরা চিন্তা না করে এসে সমস্যাগুলি অনেক সময় কাটিয়ে ফেলি নিজের অজান্তেই।


কিন্তু এমন অনেক সমস্যা রয়েছে যা অতীব সামান্য বা ক্ষুদ্র কিন্তু আমরা অযথা চিন্তা করে বা চিন্তা প্রচুর পরিমাণে করতে করতে এমন একটা সে সমস্যার পেছনে কর্ম করে বসি যে সমস্যা আমাদের আরো বেশি বড় হয়ে যায়। অনেক সময় আমাদের চোখে অনেক সমস্যা অনেক বড় বলে মনে হয় কিন্তু অন্যদের চোখে অনেক ক্ষুদ্র বলে মনে হয় এবং তাদের কাছে এই সমস্যার কোন গুরুত্বই থাকে না সেই জন্য আমাদের উচিত সম্ভাব হলে আমাদের কাছের মানুষ বা প্রিয় মানুষের কাছ থেকে সবসময় বিভিন্ন সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করা। কারণ আমরা যদি একা একা কোন সমস্যা নিয়ে ভাবতে থাকি তবে সেই সমস্যা অনেক বড় আকারে ভাবনা-চিন্তা করে ফেলি আর সে সমস্যা সমাধান হওয়ার বদলে উল্টানো বেড়ে যায়। চিন্তা আমাদের জীবনের এমন একটা জিনিস যা প্রয়োজনমতো করলে জীবনে উপকার হয় আর অপ্রয়োজনীয় করলে জীবনে প্রচুর পরিমাণে অসুবিধা সৃষ্টি হয়। অনেক সময় আমাদের জীবন সাধারণভাবেই চলতে থাকে কোন সমস্যাই থাকে না কিন্তু আমরা একটা সামান্য জিনিসকে সমস্যা মনে করে এতটা পরিমাণ ভাবতে থাকি যে একসময় সেটা সমস্যায় পরিণত হয় এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হতে থাকে শুধুমাত্র আমাদের অপ্রয়োজনীয় অযথা চিন্তার কারণে।


অনেক সময় দেখা যায় আমরা কোন একটা সমস্যা নিয়ে অযথা চিন্তা করে চলেছি এবং পরবর্তীতে যখন সে সমস্যাটা নিজে থেকেই সমাধান হয়ে গেছে তখন আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি আর মনে করি যে অযথাই আমরা এতটা বাড়াবাড়ি চিন্তা করছিলাম আর এটা কোন সমস্যাই ছিল না। আসলে আমাদের প্রয়োজন নিজের ওপর এবং নিজের প্রিয়জনের ওপর বিশ্বাস রাখা আর তার সাথে আমাদের সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস করা যে সে সবসময় আমাদের রক্ষা করবে এবং আমাদের জীবনের পথে যে সব বাধা পড়ে সেগুলো সে নিজেই সরিয়ে দেবে। আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সমস্যা আসবে আবার তার সমাধানও থাকবে কিন্তু আমরা যদি অযথা চিন্তা করতে থাকি তবে আমাদের চিন্তার কারণে কোন সমাধান হবে না। অযথা এই অতিরিক্ত চিন্তার কারণে বরং আমাদের শরীরের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আর তার সাথে আমাদের আশেপাশের পরিবেশ খারাপ হয়ে যেতে পারে শুধুমাত্র আমাদের এই অযথা চিন্তার কারণে।


এমনকি আমরা যদি অযথা চিন্তা করি আর শুধু বিভিন্ন সমস্যা সম্পর্কে ভাবতেই থাকি তবে আমাদের কাছের মানুষ বা পরিবারের বিভিন্ন মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাবে কারণ তাদের মনে হবে আমরা শুধুমাত্র অযথা চিন্তা করি আর মানুষকে অযথা চিন্তিত করি। আমাদের বুঝতে হবে সমস্যা আসার আগে সমাধান আসে তাই কোন সমস্যা দেখলে অযথা খুব বেশি চিন্তিত না হয়ে শুধুমাত্র সেই সমস্যার সমাধান বের করে সেই চিন্তা থেকে মুক্ত হয়ে যাওয়া উচিত। তাহলে আমাদের যেমন শরীর ভালো থাকবে তেমন মন ভালো থাকবে আর তার সাথে আমাদের আশেপাশের মানুষ আমাদের সাথে ভালো থাকতে পারবে আর সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবে। অযথা চিন্তা করে কখনোই কোন সমস্যার সমাধান বের করা যায় না। আর অতিরিক্ত চিন্তা করলে সবসময় বিভিন্ন দিক থেকে সমস্যা বাড়ে আর আমরা তো চিন্তা করব ততই দেখব আমাদের চারিদিক থেকে শুধু সমস্যা আসছে কোনোভাবেই যাচ্ছে না। কিন্তু আমরা যদি অযথা চিন্তা বন্ধ করি তবে দেখা যাবে আমাদের চারপাশে কোনই সমস্যা নেই আর আমরা সুখে শান্তিতে থাকতে পারবো কোন রকম খারাপ চিন্তা বা অতিরিক্ত অযথা চিন্তা ছাড়াই।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।