সম্পর্ক বাঁচাতে জানতে হয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের চারপাশে প্রচুর মানুষ আছে যাদের সাথে আমাদের অনেক ভালো সুসম্পর্ক ছিল। এমনকি এমনও অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক রয়েছে যাদের সাথে কোনভাবেই আমাদের ভালো সম্পর্ক রাখার মত পরিস্থিতি নেই তবুও কোন রকম একটা সম্পর্ক চলে যাচ্ছে। আমাদের চারপাশের প্রত্যেকটা মানুষই যে আমাদের ভালো চায় বা আমাদের সাথে সম্পর্কের থাকার যোগ্য রয়েছে এমনটা কিন্তু কখনোই নয়। আমাদের চারপাশে এমন বিভিন্ন মানুষ রয়েছে যাদের সাথে আমাদের সম্পর্ক রাখা কোনভাবেই উচিত নয় বা যারা জানেই না যে সম্পর্ক কিভাবে রক্ষা করতে হয় বা সম্পর্কে থাকা মানুষের সাথে কিভাবে মেলামেশা করতে হয় অথবা ব্যবহার করতে হয়। অধিকাংশ মানুষই সম্পর্ক নামের মানেই বোঝেনা। সম্পর্ক যে সুন্দর পবিত্রতা বহন করে সে পবিত্রতা বর্তমানে কোনভাবেই দেখতে পাওয়া যায় না যার ফলে সম্পর্কে মান সম্মান পুরোটাই নষ্ট হয়েছে এবং সম্পর্কের অর্থ পুরোই বদলে গেছে। এখন বেশিরভাগ সম্পর্কে দেখা যায় নোংরামি আর খারাপ মন্তব্য ভরা। সম্পর্ক রক্ষা করার কৌশল অনেকেরই জানা নেই এবং রক্ষা করার ইচ্ছা অনেকের মধ্যেই নেই।
বর্তমানে বিভিন্ন মানুষ শুধুমাত্র স্বার্থের জন্যই বিভিন্ন মানুষের সাথে সম্পর্কে যুক্ত হয় এবং সম্পর্ক থেকে বিচ্ছেদ ঘটিয়ে ফেলে। আসলে কোন সম্পর্ক সুন্দরভাবে রক্ষা করে চলার ক্ষমতা বর্তমানে অনেক মানুষই হারিয়ে ফেলেছে। অনেক মানুষের মনে করে যে সম্পর্ক আছে তোর দিব্যি এমনি থাকবে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এমন কর্ম করে বসে যাতে সম্পর্ক এমনিতেই নষ্ট হয়ে যায় আর দোষ দেয় সম্পূর্ণ বিপরীত মানুষের উপর। আসলে এরা জানে না যে সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার কৌশল জানতে হয় বা বজায় রাখতেও জানতে হয়। সম্পর্ক বজায় রাখতে গেলে সে সম্পর্কে অবশ্যই পবিত্রতা এবং সততা থাকা ভীষণভাবে প্রয়োজন। মনের মধ্যে ভীষণভাবে প্যাচ আর খারাপ চিন্তা ভাবনা রেখে কখনো কোন সম্পর্কে দীর্ঘদিন পর্যন্ত এগোনো যায় না এমনকি সম্পর্কের মধ্যে যদি স্বার্থপরতা বা স্বার্থসিদ্ধির ব্যাপার চলে আসে তখনও সে সম্পর্কে কোন প্রাণ থাকে না বা সম্পর্ক দীর্ঘদিন টেকে না। অনেক মানুষই মনে করে যে আমি যেমন তেমনি থাকবো এবং আমাদের সামনের যে মানুষটা রয়েছে সেই মানুষটি আমার মতো করেই থাকতে বাধ্য কিন্তু ওইভাবে সম্পর্ক কোনভাবেই চলে না।
সম্পর্কে আমাদের সবসময় ত্যাগ করতে হয় মানিয়ে নিতে হয় এমনকি কখনো কখনো নিজেকে একটু নিচু রেখে অর্থাৎ নিজের সাফল্যকে প্রাধান্য না দিয়ে সামনের মানুষটাকে প্রাধান্য দিতে হয় এবং সাফল্য পাওয়ার জন্য উৎসাহ দিতে হয়। বিপদে-আপদে অনেক মানুষই পাশে থাকে না অথচ নিজের বিপদে সেই মানুষটিকে পাশে চাওয়ার আশা করে। আসলে এরা বোঝেনা যে সম্পর্ক কখনো একতরফা টেকে না বা একতরফা দীর্ঘদিন ভালো থাকে না। সম্পর্কে সব সময় দুই দিক থেকেই বোঝাপড়া ত্যাগ এবং সব ধরনের কার্যকলাপ করতে হয়। দুজনকে একে অপরকে সুন্দর ভাবে বুঝতে হবে তবেই একটি সম্পর্ক দীর্ঘদিন অবধি টিকে থাকবে। কিন্তু বর্তমানে মানুষদের মধ্যে এতটাই বেশি খারাপ আচরণ এবং স্বার্থপর ভাব দেখা যায় যে সম্পর্ক খুব দ্রুতই শেষ হতে দেখা যায়। বর্তমানে মানুষেরা কোনভাবেই সম্পর্ক বাঁচাতে জানে না বা সম্পর্ক কিভাবে সুন্দরভাবে মেইনটেইন করে রাখতে হয় সেটা কোনোভাবেই জানে না ও বোঝেনা। অথচ কোন রকম ভুল ত্রুটি হলে ভীষণভাবে আক্রমণের মতো বলতে বা রিয়েক্ট করতে শুরু করে। আর এইসব আচরণের কারণেই অনেক মানুষ কোন রকম সম্পর্কে জড়াতে ভীষণভাবে ভয় পায়।
আমাদের চারপাশে অনেক মানুষ এমন আছে যারা নিজের আপন মানুষের কাছ থেকে এত বেশি আঘাত পেয়েছে এবং বিভিন্ন সম্পর্ক থেকে এত বেশি কষ্ট পেয়েছে আর সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এত বেশি কষ্ট হয়েছে যে দ্বিতীয়বার কোনরকম কোন সম্পর্কে জড়াতে চায় না। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব তো দূরের কথা বর্তমানে পরিবারের মানুষই এত বেশি কষ্ট দেয় যে মানুষ নিজে পরিবারের মানুষকেই বিশ্বাস করতে ভয় পায়। পরিবারের মানুষেরাও এখন এত বেশি ভয়ংকর রূপ নেয়া শুরু করেছে যে পরিবারের মানুষের সাথে যে সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখা যাবে সেটাও খুবই কষ্টকর একটি ভাবনার মধ্যে পড়ে। কারণ বর্তমান সময়ে এসে দেখা যায় পরিবারের মানুষের সাথেও সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা অসম্ভব ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পরিবারের মানুষের মধ্যে দেখলেও বোঝা যায় নিজের পরিবারের মানুষের সাথেই সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখার বা সম্পর্ক বাঁচাতে কোনভাবেই এরা জানে না। পরিবারের মানুষও বর্তমানে এত বেশি স্বার্থপর হয়ে উঠেছে যে নিজের পরিবারের মানুষের সাথেই সুন্দর সম্পর্কে দীর্ঘদিন পর্যন্ত কোন মানুষই কোন ভাবে টিকিয়ে রাখতে পারছে না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟