অবহেলা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
অবহেলা আমাদের জীবনের জন্য অনেক ক্ষতিকর একটি জিনিস। প্রত্যেকটা মানুষের জীবনে অবহেলা আসলে তার জীবনকে কোন না কোন ভাবে খারাপ দিকে এগিয়ে নিয়ে যায়। অবহেলা এমন একটা জিনিস যা কিছু কিছু মানুষের জীবনকে একদম নষ্ট করে দিতে পারে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়িয়ে ফেলতে পারে। অবহেলা অনেক সময় মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে পারে। যখন কোন মানুষ অন্য কোন মানুষকে বা পরিবারের মানুষকে অবহেলা করতে শুরু করে তখন সে মানুষ অন্য মানুষদের থেকে অনেক দূরে সরে আসে। একটু খেয়াল করলেই আমরা দেখতে পারবো যে যেসব মানুষ আমাদের অবহেলা করে আমরা ধীরে ধীরে সেসব মানুষের থেকে অনেক বেশি দূরে সরতে থাকি। আর তার সাথে এইসব মানুষের থেকে কথা বলা এবং মনের কথা বলা একদম কমিয়ে দিতে থাকে এবং ধীরে ধীরে এসব মানুষের সাথে মেলামেশা একদমই আমাদের বন্ধ হয়ে যায়। আসলে আমাদের মন সবসময় আমাদের সাড়ি দিতে থাকে যে এই মানুষটি আমাদের অবহেলা করছে তাই মন সবসময় এসব মানুষের থেকে আমাদের দূরে থাকার অনুভূতি দিতে থাকে।
কোন মানুষ যখন আমাদের অবহেলা করতে শুরু করে তখন দেখা যায় আমরাও আমাদের মনের মধ্যে তাদের প্রতি অনুভূতি সেটা ধীরে ধীরে অনুভব করা বন্ধ করতে থাকি কারণ আমাদের প্রিয় মানুষের অবহেলা বা যেকোন মানুষের অবহেলা আমাদেরকে তাদের প্রতি যে ভালোবাসা সেটা থেকে দূরে সরিয়ে আনে এবং ভালোবাসা ধীরে ধীরে কমিয়ে ফেলে সেসব মানুষের প্রতি উদাসীন মনোভাব বাড়িয়ে তোলে। অনেক সময় আমরা খেয়াল করলে দেখতে পারবো কিছু কিছু মানুষের সামান্য উদাসীনতা বা সামান্য অবহেলা তার প্রিয় মানুষকে তার থেকে অনেক বেশি দূরে সরিয়ে দেয়। কেউ যখন তার প্রিয় মানুষকে অবহেলা করে তখন তার প্রিয় মানুষ মনে করে যে সে হয়তো তাকে ভালোবাসে না এবং তাকে এখন আর পছন্দ করে না আর এই চিন্তার মাধ্যমে সে অন্য কারো কাছে চলে যায় আবার তার কাছের মানুষের থেকে অনেক বেশি দূরে সরে যায়। তাই আমাদের যদি আমাদের প্রিয় মানুষকে সব সময় কাছের রাখতে হয় এবং নিজের করে রাখতে হয়। তবে অবশ্যই আমাদের তাকে কখনোই অবহেলা করলে চলবে না।
জীবনে অবহেলার কারণে যেমন আমরা আমাদের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলতে পারি তেমনি আমরা অনেক সুযোগ হারিয়ে ফেলতে পারি যা আমাদের জীবনে অনেক উন্নতি করিয়ে দিতে পারে। আমরা অবহেলার কারণে এবং অলসতার কারণে বিভিন্ন প্রচেষ্টা করা ছেড়ে দিয়ে যে প্রচেষ্টা করে অন্য সবাই জীবনে উন্নতি করে নেয়। এবং পরবর্তীতে আমরা আফসোস করি যে অবহেলা না করে কাজটি করে নিলে আমাদেরও উন্নতি হতে পারতো এবং আমরাও জীবনে অনেক সুখী হতে পারতাম। জীবনে সুযোগ একবারই আসে তাই সব সময় আমাদের সচেতন থাকার প্রয়োজন এবং অবহেলা খেয়ে সব সময় দূরে রাখা প্রয়োজন, কারণ আমাদের জীবনে এই অবহেলার কারণেই আমরা অনেক কিছু হারিয়ে ফেলতে পারি। আমরা যদি কোন ব্যক্তিকে অবহেলা করি তবে সেই ব্যক্তি আমাদের জীবন থেকে দূরে সরে যেতে পারে এটা মনে করে যে তারা আমাদের জীবনে মূল্যহীন। মানুষ যখন অবহেলা করে তখন মানুষ নিজেও বুঝতে পারে না যে তারা অবহেলা করছে কিন্তু পরবর্তীতে যখন সে তার প্রিয় জিনিস হারিয়ে ফেলে তখন তার অনুভব হয় যে সে অবহেলার কারণে তার প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে।
তাই আমাদের উচিত সবসময় এই অবহেলা যারা আমাদের দ্বারা না হয়ে যায় সে বিষয়ে সচেতন থাকা। আমরা যদি কারোর দ্বারা অবহেলিত হই তবে আমাদের যেমন খারাপ লাগবে তেমনি আমরা যদি কাউকে অবহেলা করি বা কোন জিনিসকে অবহেলা করি তারও তেমনই খারাপ লাগবে। আমরা কোন ব্যক্তির কাছ থেকে অবহেলিত হলে আমরা যেমন সে ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করব তেমনি আমরা যদি অনিচ্ছাকৃত কাউকে অবহেলা করে ফেলি বা আমরা কাউকে অবহেলা করছি সেটা আমরা না বুঝেই যদি সেই কাজটি করি তবুও কিন্তু আমরা অনেক কিছুই হারিয়ে ফেলবো তাই সব সময় সচেতন থাকতে হবে এবং আমাদের প্রিয় মানুষ আমাদের কাছ থেকে কতটুকু সময় চাইছে এবং আটেনশন চাইছে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের অবশ্যই যেমন অবহেলা হাওয়া থেকে দূরে থাকতে হবে তেমনি বিভিন্ন বিষয়কে অবহেলা করা বন্ধ করতে হবে কারণ আমাদের সামান্য ভুল বা সামান্য অবহেলা আমাদের জীবন থেকে অনেক বড় জিনিস কেড়ে নিতে পারে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

