নিজের অস্তিত্ব বজায় রাখার যুদ্ধ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের এই পৃথিবীতে জীবজন্তু, পোকামাকড়, পশুপাখি ও মানুষ প্রত্যেকটা প্রাণীরই নিজের অস্তিত্ব রক্ষা করার লড়াই চলতে থাকে। আমাদের পৃথিবীতে একটা চক্র চলতে থাকে যার থেকে নিজের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা আমাদের প্রতিনিয়ত করতে হয়। আমরা যদি কোন ভাবে থেমে যায় এবং নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা না করি তবে আমরা নিমেষেই বিলীন হয়ে যাব এই পৃথিবীতে আর আমাদের অস্তিত্ব কেউ খুঁজেই পাবে না। তাই প্রতিনিয়ত আমাদের অস্তিত্ব বজায় রাখার একটা যুদ্ধ করে চলতে হয়। প্রত্যেকটা জীবজন্তু যেমন তার শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এবং নিজের অস্তিত্ব বংশপরম্পরায় বুঝিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলে তেমন আমাদের মানুষেরও প্রতিনিয়ত বিভিন্নভাবে যুদ্ধ করতে হয় নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। এই পৃথিবীতে অন্যান্য প্রাণীদের অন্যান্য জীবজন্তুদের থেকে শত্রুদের থেকে রক্ষা করে চলতে হয়। কিন্তু মানুষদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। জীবজন্তুদের শুধু অন্যদের থেকে বিপদ থাকলেও নিজের বংশের সদস্যদের থেকে কোনই বিপদ থাকে না। কিন্তু মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা মানুষদের বিপদ ঘরে বাইরে সব দিকেই ছড়িয়ে থাকে।
নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য মানুষের যেমন বাইরের লোকজনদের থেকে সতর্ক থাকতে হয় এবং নিজেদের বাঁচিয়ে রাখতে হয় তেমন আপনজনদের থেকেও নিজেকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। আসলে আমাদের যেসব আপনজন রয়েছে আমরা নিজেরাই জানি না সেগুলো সত্যিকারের আমাদের আপনজন কিনা। কারণ আমরা অনেক সময় এমন দেখতেই পারি যে আপনজনের নামে একজন ছলনাময়ী মুখোশধারী আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর এইসব মানুষ যখন তখন আমাদের যে কোন উপায়ে ক্ষতি করেই বসতে পারে এবং আমাদের অস্তিত্ব নষ্ট করে দিতে পারে। আসলে আমাদের চারপাশে মানুষের এত নিজের অস্তিত্ব বজায় রাখার যুদ্ধ চলছে যার কারনে মানুষ মানুষের ক্ষতি করতে একটু দ্বিধাবোধ করছে না। নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য মানুষ পশুর থেকেও হিংস্র হয়ে পড়ছে আর শুধুমাত্র অস্তিত্ব বজায় রাখার জন্য নয় নিজের স্বার্থসিদ্ধির জন্যও অন্যের অস্তিত্ব নষ্ট করার চেষ্টা চলছে।
বর্তমান সমাজে এতটাই স্বার্থ এবং হিংস্রতা দেখা যাচ্ছে যে আমাদের নিজেদেরই নিজেদের রক্ষা করার প্রয়োজন রয়েছে কারণ বর্তমান সমাজে অন্য কারোর চিন্তা করার কারো কাছে সময় পর্যন্ত নেই। মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে যে কিভাবে অন্যের অস্তিত্ব নষ্ট করে নিজের স্বার্থসিদ্ধি করা সম্ভব হয়। আর এর জন্যই আমরা চারপাশে বিভিন্ন ধরনের অঘটন ঘটতেও দেখতে পাই যা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের স্বার্থসিদ্ধির জন্যই ঘটে থাকে। তাই আমাদের ভালো আমাদের নিজেদেরই ভাবতে হবে এবং আমাদের অস্তিত্ব আমাদের নিজেদের রক্ষা করতে হবে। এই পৃথিবীতে জন্মগ্রহণ করা যতটা সহজ এই পৃথিবীতে নিজের অস্তিত্ব রক্ষা করে জীবন কাটানো এবং সুন্দরভাবে বেঁচে থাকা অতটাও সহজ নয়। ভীষণ কষ্ট এবং বিভিন্ন বাধা-বিপত্তির মধ্য দিয়ে আমাদের জীবন যুদ্ধ চলতে থাকে। প্রতিনিয়ত আমাদের জীবনকে নষ্ট করার চেষ্টা এবং আমাদের অস্তিত্ব মিটিয়ে ফেলার চেষ্টা চলতে থাকে চারিদিকে। আমাদের দ্বারা যারা নিজের লাভ করতে পারে তারাই একমাত্র দেখা যায় ভালো মানুষের মুখোশ পরে আমাদের পাশে থাকে কিন্তু লাভ শেষ হয়ে গেলে তারাও আমাদের অস্তিত্ব মেটানোর চেষ্টায় লেগে থাকে।
আমাদের এই জীবনে বিভিন্নভাবে নিজেদের রক্ষা করার এবং অস্তিত্ব বজায় রাখার যুদ্ধে লিপ্ত থাকতে হয়, কখনো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের সহ্য করতে হয় কখনো আবার অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ সহ্য করে তার মধ্য দিয়ে নিজেকে আমাদের রক্ষা করে চলতে হয়। প্রতিনিয়ত সচেতন এবং সতর্ক থাকতে হয় নিজেদের অস্তিত্ব রক্ষার কারণে। আমাদের জীবন একটা তাই অনেক সুন্দর ভাবে বাঁচার চেষ্টা করতে হবে। বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে এবং শত্রুদের দমন করে আমাদের এগিয়ে চলতে হবে এবং নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হবে। আমাদের অবর্তমানে যেন মানুষ আমাদের ভুলে না যায় এবং সারা জীবন মনে রাখে তেমন কোন দৃষ্টান্তমূলক কাজ করতে পারলে আমাদের অস্তিত্ব সারা জীবন এই পৃথিবীর বুকে থেকে যাবে আমাদের অবর্তমানে ও। আসলে আমাদের এমন কাজ করা উচিত এবং সৎ ভাবে সুন্দর জীবন যাপন করা উচিত যেন আমাদের অস্তিত্ব যে পৃথিবীতে ছিল সেটা সারা জীবন সবাই মনে রাখে আমাদের সুন্দর পৃথিবী ত্যাগ করার পরেও।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

