কুসংস্কারে ভরা আমাদের সমাজ।

in আমার বাংলা ব্লগ27 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17849553390441322221665338757214.png


সোর্স



আমাদের এই সুন্দর সমাজের কিছু অসুন্দর জিনিসও ভরা রয়েছে যা মানুষের মানসিকতার মধ্যে রয়েছে। আমাদের এই ভারতবাসীদের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করা যায় সেটা হল কুসংস্কার ভরা মন। আর আমাদের এই মনের মধ্যে থাকা কুসংস্কারের কারণেই আমাদের জীবনের উন্নতি থেমে যায় এবং আমাদের দেশের উন্নতি ও আমাদের কারণেই অনেক গুণ পিছিয়ে রয়েছে। অন্যান্য দেশে যখন আমরা যাই বা অন্যান্য দেশের উন্নতি যখন আমাদের চোখে পড়ে তখন একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করা যায় যে অন্যান্য দেশে আমাদের দেশের মত এতটা ধর্মভীরুতা এবং কুসংস্কার কোনোভাবেই নেই। অন্যান্য দেশে ও মানুষ ধার্মিক রয়েছে বা দেবদেবীর আরাধনা করা হয় কিন্তু আমাদের দেশের মতো নিজের কর্ম ভুলে পুরোপুরি ঈশ্বরের প্রতি তারা কোনভাবেই ছেড়ে দেয় না। নিজের কর্ম বাইরের দেশের মানুষরা খুব ভালোভাবেই বোঝে এবং নিজের কর্ম করে যে কারণে বাইরের দেশগুলো এত উন্নত আর কুসংস্কার থেকে দূরে থাকার কারণে এরা জীবনে অনেক উন্নতি করতে পারে। জীবনের যেকোনো সমস্যা নিজের দক্ষতার মাধ্যমে দূর করে দিতে পারে।


কিন্তু আমরা ভারতবাসী আমাদের সমাজ টাকে এতটাই ধর্ম ভীরু এবং কুসংস্কারে ভরিয়ে রেখেছে যে আমরা কোন কিছু হলেই শুধুমাত্র ঈশ্বরকেই ডাকতে থাকে এবং ঈশ্বরের ওপরেই নির্ভর করে থাকি। নিজের কর্মকে কোনভাবেই প্রাধান্য দিয়ে না এমনকি অনেক মানুষ এমন আছে যারা কর্মই করতে চায় না শুধুমাত্র ঈশ্বর এবং ভাগ্যের উপর নিজের উন্নতি এবং জীবন ছেড়ে দেয়। আমাদের এই সমাজে এতটাই কুসংস্কার চারিদিকে রয়েছে যে এক পা চলতে গেলেই মানুষ কুসংস্কারের কারণে আরো দশ পা পিছিয়ে পড়ে। আসলে আমাদের দেশে কুসংস্কার এতটাই বেশি মানুষের মনে ভয় এতটাই পরিমাণ রয়েছে যে মানুষ কর্ম কে বেশি প্রাধান্য না দিয়ে কুসংস্কারকে বেশি প্রাধান্য দেয় এবং ভয় ভয় জীবন কাটিয়ে দেয়। আমাদের সমাজের কুসংস্কারের কারণে এটাই বেশি দেখা যায় যে কোন কিছু করলে তার জন্য আবার যদি খারাপ কিছু হয়ে যায় সেই চিন্তায় মানুষ অনেক পদক্ষেপ নিতে চায় না। কিন্তু কুসংস্কার মানুষের কোন রকমের উপকার করে না এটা মানুষ কোনভাবেই বুঝতে চায় না। কুসংস্কার আমাদের প্রতিনিয়ত জীবনের শান্তি নষ্ট করে দেবে এবং জীবনের উন্নতির পথে বাধা দেবে।


আগেকার মানুষেরা নিজের স্বার্থসিদ্ধির জন্য আর মানুষের মনে নিজের গুরুত্ব বজায় রাখার জন্য বিভিন্নভাবে ভয় এবং কুসংস্কারের মত খারাপ জিনিস মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যেন তারা নিজের সুন্দরভাবে রাজত্ব করতে পারে এবং তাদের কথাতেই বাকি সবাই চলে। কিন্তু ওই স্বার্থপর কিছু ভন্ড মানুষের এই কুসংস্কারের কারণে বংশ পরম্পরায় একইসংস্কার চলে আসছে যার ফলে আমরা কোনভাবেই কুসংস্কারের হাত থেকে বেরিয়ে আসতে পারছিনা বরং আরো জড়িয়ে পড়ছি। কিছু কিছু মানুষ এমন আছে যাদের মধ্যে দেখা যায় বাবা-মা যতটা না ধর্মভীর এবং কুসংস্কার মেনে চলে তার থেকে বেশি কুসংস্কার মানতে শুরু করে তাদের সন্তান, আর এজন্যই দেখা যায় বাবা-মার থেকে সন্তানরা আরও বেশি উন্নতির পথ থেকে দূরে সরে যায়। বিভিন্ন ধরনের কালো জাদু ও পূজা পার্বণ করতে দেখা যায় জীবনে উন্নতি করার জন্য এবং জীবনের সমস্যা দূর করার জন্য। কিন্তু এরা কোনভাবেই বোঝেনা সে কর্মই আমাদের ধর্ম এবং আমরা যদি কর্ম করে যাই তবে আমাদের জীবনের সব সমস্যার দূর হবে এবং আমরা জীবনে উন্নতি করতে পারবো। আমাদের সমাজ এতটাই কুসংস্কার ভরা যে মানুষের স্বাভাবিক জীবন যাপন ও ভীষণভাবে ব্যাহত করে চলে এই কুসংস্কার।


শিক্ষা জ্ঞানের মানুষেরা সংস্কারের জন্য নিজের বিপদ অনেক সময় নিজেই ডেকে আনে। দাদু দিদারা বিভিন্নভাবে তার সন্তান এবং নাতি নাতিদের বোঝাতে থাকে কুসংস্কার মেনে চলার কথা। কোন সময় কি করতে হবে ছাড়াও হাঁটাচলা ওঠা বসা সবকিছুতেই যেন একটা কুসংস্কার আচ্ছন্ন বাধা রয়েছে। আসলে আমাদের এই সমাজকে একমাত্র শিক্ষার আলোয় কুসংস্কার থেকে মুক্ত করতে পারবে। কিন্তু আমাদের এই সমাজ শিক্ষার আলো থেকে অনেকটাই দূরে রয়েছে যে কারণে অন্যান্য দেশ ভীষণ উন্নত হল আমাদের দেশ এবং সমাজ কোনভাবেই উন্নত হতে পারছে না এবং কুসংস্কার মুক্ত হতে পারছে না। মানুষ ধর্ম নিয়ে ভুল ধারণা এবং কুসংস্কারের অন্ধকারে এতই ডুবে আছে যে আসল সত্যটা কোনভাবেই তারা বুঝতে পারছে না। আসলে আমাদের ধর্মে যে শিক্ষাটা দিয়েছে আমরা সেই শিক্ষা গ্রহণ না করে শুধুমাত্র সেই দেবদেবীকেই আরাধনা করে যাই কিন্তু সেই দেবদেবীর কথা বা শিক্ষা আমরা কোনভাবেই গ্রহণ করে সেটা পালন করি না আর এই জন্যই আমাদের জীবনে উন্নতি কোনোভাবেই হতে পারে না আর আমরা কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকি।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।