জীবনের সব ইচ্ছা পূরণ হয় না।

in আমার বাংলা ব্লগ4 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000079549.jpg


সোর্স



আমাদের জীবনটা খুবই ছোট আর এই ছোট জীবনে রয়েছে আরো কিছু ছোট ছোট ধাপ। আমাদের জীবনের এই প্রত্যেকটা ধাপে নিজস্ব কিছু কাজ রয়েছে এবং প্রত্যেকটি কাজের নিজস্ব কিছু সময় রয়েছে। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ধাপের নির্দিষ্ট কাজগুলি না করতে পারি তবে দেখা যায় সেই কাজগুলির অপূর্ণই থেকে যায়। যেমন আমরা যদি সকালের খাবারটা সকালে না খায় তাহলে সেটা বাদই থেকে যায় দুপুরে খাবারটা কখনোই সকালের খাবার হিসেবে গণ্য হয় না। আর সকালে আমরা যেমন খাবার খাই দুপুরে আমরা তেমন খাবারটা খাই না সম্পূর্ণ আলাদা ধরনের খাবার খাই। তেমন আমাদের জীবনের ছোটবেলায় যেসব কাজ যেসব ইচ্ছে থাকে সেগুলো যদি আমরা সেই সময়েই পূরণ না করি পরবর্তী জীবনের ধাপে গিয়ে সেই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় আর অন্য ধাপের অন্য কাজগুলি আমাদের সম্পন্ন করার প্রয়োজন থাকে। আমাদের জীবনের একসময়ের সবগুলো আমরা জীবনের অন্য সময় কখনোই পূরণ করতে পারি না।


আমাদের ছোটবেলার পড়াশোনার সময়টা যদি আমরা পড়াশোনা না করি তবে আমরা মূর্খ হিসেবেই থেকে যাব কিন্তু কখনোই ছোটবেলায় পড়াশোনাটা বড় হয়ে করতে পারব না কারণ পড়াশোনার সময়টা ছোটবেলায় আর বড় হয়ে সেই পড়াশোনা থেকে অর্জিত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কর্ম করার সময়। তাই আমরা যদি আমাদের জীবনের কোন ইচ্ছা অপূরণ রেখে দি আর ভাবি এটা পরবর্তীতে পূরণ করব সেই ইচ্ছাটা অপূরণই থেকে যায় আর কখনোই পূরণ হতে পারে না। আসলে আমরা জীবনে এমন অনেক সময় পার করি যে সময় আমাদের বিভিন্ন ইচ্ছা থাকে বা বিভিন্ন কাজকর্মের সময় থাকে যেগুলো আমরা করতে পারি না এবং পরবর্তীতে দেখা যায় সেই ইচ্ছা গুলো অপূরণে থেকে যায় কারণ আমরা পরবর্তী সময়ও সে কাজগুলো করতে পারিনা বা সেই ইচ্ছা গুলো পূরণ করতে পারি না। আমরা যদি জীবনের সঠিক সময়ে আমাদের ইচ্ছা গুলো কোনরকম ভাবে পূরণ করে নিতে পারি তবেই সেটা পূরণ হয় কিন্তু যদি আমরা কোনভাবে পূরণ করতে না পারি এবং পরবর্তী সুযোগের অপেক্ষায় রেখে দিই তবে সেই ইচ্ছে পূরণ হয় না। এইভাবে দেখা যায় আমাদের জীবনের বিভিন্ন ইচ্ছা অপরাধ থেকে যায় আমাদের নিজেদের কারণেই।


আবার অনেক সময় দেখা যায় আমাদের ইচ্ছেগুলো অপূরণ হয়ে পড়ে কারণ আমরা আমাদের সেই ইচ্ছে বা কাজগুলো পূরণ করার জন্য জেদ করতে পারি না। আমাদের এমন অনেক ইচ্ছে আশা-আকাঙ্ক্ষা বা বিভিন্ন কাজ করবার ইচ্ছা থাকে যা আমাদের পরিবারের মানুষ করতে দেয় না বা সেই ইচ্ছে পূরণে বাধা দেয়, তখন আমরা তাদের কাছে কোন ভাবেই জেদ করি না এবং পরিবারের কথা মেনে নিই বলে আমাদের ইচ্ছা অনেক ক্ষেত্রেই অপূরণ থেকে যায়। আবার অনেক সময় এমনও দেখা যায় যে আমাদের সৃষ্টিকর্তার মনে হয় যে আমাদের সেই ইচ্ছাটা যদি পূরণ করা হয় তবে হয়তো আমাদের জীবন বদলে যাবে বা আমরা সম্পূর্ণ পূর্ণতা পেয়ে যাব যেটা আমাদের জীবনে দেওয়া যাবে না। আমরা প্রত্যেকেই যদি আমাদের ইচ্ছা পূরণ করতে পারি তবে হয়তো আমাদের জীবন ভারসাম্যহীন হয়ে পড়বে। আমাদের প্রত্যেকের চাহিদা ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা আলাদা আলাদা তাই সবার ইচ্ছা আমাদের সৃষ্টিকর্তা পূরণ করতে পারে না। একজনের ইচ্ছা পূরণ করতে গেলে অপরজনের ইচ্ছা অসম্পূর্ণ থেকে যেতে পারে সেই জন্যই হয়তো ভগবান ভারসাম্য বজায় রাখার জন্য কিছু কিছু ইচ্ছা অপূরণ রেখে দেয়।


আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করলেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সে ইচ্ছাটা পূরণ হতেই চায় না এবং আমাদের জীবনে সেই ইচ্ছে পূরণ না হওয়ার এক অসম্পূর্ণতা থেকে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও আমাদের জীবনের কিছু অসম্পূর্ণতা রয়েছে বা কিছু ইচ্ছে অপূরণ রয়েছে। আমরা আমাদের জীবনের সব ইচ্ছে আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না তার জন্য যদি কঠোর পরিশ্রমও করি তাও কিছু কিছু ইচ্ছে অপূরণ থেকেই যায় যার কারণ অনেক সময় আমরা নিজেরাই হয়ে থাকি আবার অনেক সময় আমাদের প্রিয়জন বা পরিবারের মানুষজন হয়ে থাকে আবার অনেক সময় সং সৃষ্টিকর্তাই চায় না যে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হোক। তাই সবসময় আমাদের ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে এবং যখন যেটা হয় তখন সেটাই মেনে নিতে হবে। আমাদের যে ইচ্ছাটা পূরণ হচ্ছে সেটা নিয়েই খুশি থাকতে হবে আর যে ইচ্ছাটা পূরণ হচ্ছে না সেটার ক্ষেত্রে সব সময় এটাই বিশ্বাস রাখতে হবে যে সৃষ্টিকর্তা হয়তো আমাদের ভালোর জন্যই আমাদের এই ইচ্ছাটা পূরণ করছে না। তাই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে আমাদের জীবনের পাওয়া না পাওয়া মেনে নিয়ে তার মধ্য দিয়েই খুশিতে জীবন যাপন করা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।