কখনো কখনো নিষ্ঠুর হওয়ার প্রয়োজন রয়েছে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা ছোটবেলা থেকে সবার কাছ থেকে শুনে আসি যে মন দয়ালু করতে মায়া এবং ভালোবাসা মনের মধ্যে বাড়িয়ে তুলতে এবং নিষ্ঠুরতা দূরে রাখতে। কিন্তু বর্তমানে খুব বেশি দয়ালু স্বভাব মায়া-মমতা ও ভালোবাসা কোনো ব্যক্তির প্রতি দেখানো ভীষণই ঝুঁকিপূর্ণ। সকল মানুষ আমাদের এই মায়া ভালোবাসা ও দয়ালু আচরণ পাওয়ার যোগ্যতা রাখে না। আসলে যে যেমন তার সাথে তেমনি আমাদের আচরণ করা উচিত। তাই আমরা যদি নিষ্ঠুর ব্যক্তির সাথে নিষ্ঠুরতা না দেখায় এবং দয়ালু হয়ে বসি আর ভালোবাসা আর মায়া দেখাতে শুরু করি তবে আমাদের সেই নিষ্ঠুর ব্যক্তি প্রতিনিয়ত ব্যবহার করে যাবে নিজের সুযোগ সুবিধার জন্য। আর তার সাথে আমাদের সুযোগে সৎ ব্যবহার করে একদম সর্বস্বান্ত করে ভীষণভাবে ক্ষতি করে নিজে লাভবান তো হবেই বরং দেখা যাবে নিজে লাভবান হওয়ার জন্য আমাদের ভীষণভাবে ক্ষতি করে দিচ্ছে, যে ক্ষতি আমরা সারা জীবনেও পূরণ করতে পারবোনা। আমরা যদি সবসময় মানুষের প্রতি দয়া দেখাতে থাকি তবে প্রত্যেক মানুষই আমাদের সেই দয়ালু মনোভাবের সুযোগ নিতে শুরু করবে।
আসলে এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সুযোগে সৎ ব্যবহার করতে চায় না তাই আমরা যখন প্রত্যেক মানুষের উপর দয়া দেখাবো এবং ভালবাসা ও মায়ার মনোভাব রাখবো তখন প্রত্যেক ব্যক্তি আমাদের সেই নরম স্বভাব দেখে নিজের নিজের স্বার্থ অনুযায়ী সুযোগ নেয়ার চেষ্টা করবে। তাই অবশ্যই আমাদের মানুষ বোঝে দয়ালু হওয়া প্রয়োজন এবং মায়া ও ভালোবাসা দেখানো প্রয়োজন। কোন মানুষের প্রতি যদি আমরা অতিরিক্ত দয়া দেখাতে যাই বা কোন মানুষের কথা যদি আমরা বারবার মেনে চলি তবে সেই মানুষটি আমাদের উপর এতটাই নির্ভরশীল হয়ে যাবে যে আমাদের কাছ থেকে বারবার তার সুযোগ এবং সার্থক পূরণ করার চেষ্টা করবে। আসলেই যে ব্যক্তির যে সময় দয়া এবং মায়া ও ভালবাসার প্রয়োজন সেই সময় আমাদের তার প্রতি দয়ালু মনোভাব রাখলেও প্রত্যেক ব্যক্তির জন্য আমাদের কোনোভাবেই দয়ালু মনোভাব রাখা উচিত নয়। প্রত্যেক ব্যক্তি আমাদের সহজ সরল মনকে সহজ সরল এবং সুন্দর বজায় রাখতে পারে না।
মানুষ খুবই স্বার্থপর এবং নিষ্ঠুর হয়ে পড়ে নিজের স্বার্থ পূরণের জন্য তাই আমরা যখন বেশি দয়া দেখাবো তখন তারা অতিরিক্ত নিষ্ঠুর হয়ে উঠবে এবং আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করবে আর আমাদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি কঠোরভাবে চলতে পারি এবং জায়গা বুঝে নিষ্ঠুর হয়ে চলতে পারে তবে আমাদের কেউই নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারবেনা। আমরা এমন বিভিন্ন উদাহরণ আমাদের চারপাশে দেখতে পাই যেখানে দেখা যায় নরম মানুষের জীবনে সব সময় দুঃখ থাকে কারণ তারা সহজেই গলে যায় এবং তাদের যেকোনো সময় সুযোগে সদ্ব্যবহার করা যায়। যেসব মানুষ নরম হয় তাদেরকে একটু ভালো কথা বললে এবং একটু পটিয়ে নিতে পারলেই বিভিন্নভাবে কাজে লাগিয়ে নেওয়া যায়। কিন্তু যেসব ব্যক্তি খুবই নিষ্ঠুর কঠোর ধরনের হয়ে থাকে তাদেরকে সচরাচর কোন স্বার্থপর ব্যক্তি নিজের স্বার্থের কাজে লাগাতে পারে না যার ফলে সেই সব ব্যক্তি থেকে সবসময় এসব স্বার্থপর ও ধুরন্ধর মানুষগুলি দূরত্ব বজায় রেখেই চলে।
আসলে আমাদের সব সময় এমন হয়ে চলা উচিত যাতে আমরা প্রকৃত অসহায় মানুষদের সাহায্য করার মানসিকতা রাখি আবার খারাপ মানুষদের প্রতি কঠোর মনোভাব রাখতে পারি যেন তারা আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে এবং নিজের স্বার্থটাও অবশ্যই দেখতে হবে। কারন আমরা যদি নিজের স্বার্থ না দেখি এবং নিজের ভালো-মন্দ না বুঝি তবে মানুষ নিজের ভালো করার জন্য আমাদেরকেই ভীষণভাবে ক্ষতির দিকে ঠেলে দেবে যে ক্ষতি আমরা সারা জীবনেও পূরণ করতে পারবো না এবং জীবনে উন্নতি করতে পারব না। এমনকি অনেক সময় এমন কিছু দয়ালু কাজকর্মের জন্য দেখা যায় আমাদের জীবনে অশান্তি নেমে আসে জীবনে অবনতির সম্মুখীন হতে হয় আর তার সাথে আমাদের জীবনের সুখ শান্তি ও চলে যায়। তাই আমাদের জীবনের সুখ-শান্তি বজায় রাখার জন্য ও জীবনে সফলতা পাওয়ার জন্য কিছু কিছু সময়ে নিষ্ঠুর হয়ে নিজের স্বার্থটাও দেখা প্রয়োজন।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟