অনুশোচনা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটতে দেখতে পাই বা আমাদের সাথে ঘটে চলে যেসব ঘটনা পরবর্তীতে আমাদের জীবনে অনেকটা অনুশোচনা আর সৃষ্টি করে। প্রত্যেকটা মানুষেরই মন আছে তাই প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগা বা ভালোলাগা থাকে। কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় আমাদের সাথে যে আমরা বুঝতেও পারি না যে কখন কিভাবে ঘটনাটি ঘটে গেল আর পরবর্তীতে আমরা শুধু সেই ঘটনার জন্য অনুশোচনা করতে থাকি। আমরা জেনে বুঝে অনেক সময় অন্যায় করি যা আমাদের বিভিন্ন সময় করতে বাধ্য করা হয় বা আমরা বিভিন্ন অন্যায় অনেক সময় করতে বাধ্য হয়ে থাকি পরিস্থিতির চাপে পড়ে। এর মধ্যে বেশিরভাগ অন্যায় খুব মারাত্মক হয়না বা জেনে বুঝে আমরা কারোর ক্ষতি করতে চাই না আবার জেনে বুঝে আমরা এমন কোন কাজ করি না যাতে অন্য কারোর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জেনে বুঝেও মানুষের অনেক বড় বড় ক্ষতি করে বসে কিন্তু সেই মানুষগুলি খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ যাদের আমরা মানুষ বলে মনে করাটা ভুল হবে।
কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জেনে বুঝে কখনোই অন্য কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করে না আর যদি অজান্তেও কখনো কারোর ক্ষতি করে বসে সেটাও অনেক কষ্টদায়ক হয়ে বসে তাদের জন্য। আসলে আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অতীব সহজ সরল প্রকৃতির মানসিকতার এবং এরা অন্যের কষ্ট দেখলে অনেক বেশি কষ্ট পেয়ে থাকে মনে। আসলে প্রত্যেকটা মানুষেরই সুখ দুঃখ অর্থাৎ আনন্দ কষ্টের অনুভূতি থাকে। তাই আমরা যদি অজান্তেই কোন মানুষের ক্ষতি করে বসে বা কোন মানুষকে কষ্ট দিয়ে থাকি তবে আমাদের যদি বিবেকে অন্যের সেই কষ্টের দংশন হওয়া শুরু করে তবে আমরা কোনভাবেই শান্তিতে থাকতে পারবো না। অনেক মানুষ এত নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে যে তারা ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি করলেও কষ্ট অনুভব করে না। কিন্তু আমাদের মধ্যে সে বিবেক নামক জিনিসটা দংশন করবেই যখন আমরা বুঝতে পারবো যে আমরা অনেক বড় অন্যায় করেছি এবং অন্য কারোর ক্ষতি করে ফেলেছি।
আসলে আমাদের দ্বারা যখন কোন নিরীহ মানুষ বা নিরীহ কোন প্রাণীর ক্ষতি হবে বা তারা কষ্ট পাবে তখন অবশ্যই আমাদের সেই জিনিসটা দেখে কষ্ট অনুভব হবে। আমরা যদি আমরা যদি অকারনেই কারোর ক্ষতি করে বসি তবে আমাদের মধ্যে তীব্র অনুশোচনার সৃষ্টি হবে যা আমরা কোনভাবেই কন্ট্রোল করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটা কাজ করার আগে ভীষণভাবে ভেবেচিন্তে করা উচিত যেন আমাদের দ্বারা কারোর ক্ষতি না হয় বা আমাদের কর্মের দ্বারা কেউ কষ্ট না পায়। অনেক সময় আমাদের স্বাভাবিক কোন কাজেও অপরের কষ্ট লাগতে পারে বা ক্ষতি হতে পারে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। যেমন বাড়িতে ঘোরাফেরা করে বেড়ায় একটি টিকটিকি কোন এক জানলার ফাঁকে বসেছিল আর আমি সেই জানালার এক পাল্লা খুলতে গিয়ে টিকটিকিটার পায়ে খুব খারাপ ভাবে ছেচা লেগে যায়। যদিও সেই সময় আমি বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে যখন সে টিকটিকিটার পায়ে রক্ত জমে থাকা অবস্থাটি দেখতে পেলাম তখনই বুঝতে পেরেছি এটা আমার দ্বারাই হয়েছে। টিকটিকিটা আমার জন্য শরীরে ব্যথা পেয়েছে এটা দেখে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে কিন্তু আমার ইচ্ছাকৃত এই কাজটা যেহেতু হয়নি তাই আমি তার কাছে সত্যি কথা বলতে ক্ষমাও চেয়েছি।
কিন্তু তবুও আমার ভীষণ অনুশোচনা হলো যে আমি জানালাটা হয়তো অনেক জোরে খুলেছি যার কারণে টিকটিকি তার পায়ে এমনভাবে লেগেছে। যদি আমি জানিনা একটু আসতে খুলতাম তাহলে হয়তো টিকটিকি ওখান থেকে সরে যাওয়ার সুযোগ পেতো। তাই অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমাদের সামান্য কর্মের দ্বারাও মানুষের কিভাবে অনেক বড় কষ্ট বা ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যেন আমাদের থেকে কারোর ক্ষতি না হয়। আসলে আমাদের অনুশোচনা আমাদের জীবনের অনেক বড় কষ্ট। আমরা যদি কোন ভুল করে বসি বা কোন ভুল কাজ করি তবে আমাদের সেই কর্মের জন্য অনুশোচনা করা ছাড়া আমাদের কোন উপায় থাকে না কারণ আমরা সেই জিনিসটা আবার ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখি না। তবে আমাদের এই অনুশোচনা দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যেন ভবিষ্যতে আমরা যেকোন রকম কর্ম করার আগে সাবধানে করি এবং সেই কর্মের দ্বারা আমাদের কোন অনুশোচনা না হয় তা আগে থেকেই ভেবে কর্মটা করা উচিত। সব সময় চেষ্টা করতে হবে যে আমাদের দ্বারা কারোর ক্ষতি না হয়ে যায়। কারণ আমাদের কর্মের জন্য কারোর ক্ষতি হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে অনুশোচনা হবে সেটাও আমাদের জীবনের এবং মন ও মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকারক একটি জিনিস হবে। কারণ অনুশোচনা হল নিজের সাথে যুদ্ধ করা "আমি এই ভুলটি কেন করলাম" এই প্রশ্ন বারবার নিজেকেই করা আর এই জন্য নিজেকেই নিজের অপছন্দ হতে শুরু করে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

