নিজেকে পরিবর্তন করার ইচ্ছা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেক মানুষের মধ্যে কিছু খারাপ গুন থাকে কিছু ভালো গুণ থাকে। আমরা বুঝতে পারি না অনেক সময় যে কোনটা আমাদের ভালো গুণ এবং কোনটা আমাদের খারাপ গুণ, আমাদের যখন যেটা করার ইচ্ছা জাগে আমরা তখন সেটাই করি। অনেক সময় দেখা যায় আমাদের অলসতা একদিন কেটে যায় অনেক সময় দেখা যায় আমরা বিভিন্নভাবে নিজেকে মোটিভেট করে ফেলি নিজের অজান্তে এবং প্রচুর পরিশ্রম করি ভালো সুস্বাস্থ্যকর খাওয়া দাওয়া করি আর শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করি। কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেককেই দেখা যায় তারা কোনভাবেই সুস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করে না শরীরের যত্ন নেয় না উপরন্তু অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া করে এবং বিভিন্নভাবে নেশা ভান করে থাকে। আমাদের জীবনে যদি আমরা নিজেরাই একটু খেয়াল করি তবে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা খারাপ জীবনযাপন করছি নাকি ভালো জীবন যাপন করছি। আমাদের জীবন আমরা যদি খারাপ ভাবে পরিচালনা করি তবে আমাদের ভবিষ্যতেও খারাপ হবে আর আমরা যদি ভালোভাবে আমাদের জীবনকে চালনা করি তবে অবশ্যই আমাদের জীবনে সুন্দর একটা পরিবর্তন আসবে আর আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে।
আমাদের জীবন সুন্দরভাবে গড়ে ওঠার জন্য অবশ্যই আমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার প্রয়োজন। আর সেই জন্য আমাদের জীবনে কি কি খারাপ জিনিস রয়েছে আর আমাদের কি কি খারাপ অভ্যাস রয়েছে সেগুলো আমাদের নিজেদেরই পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। আমরা যদি প্রতিনিয়ত অজুহাত খুঁজি আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করি তবে কখনোই কোন মতেই আমাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না আর আমরা শুধু অজুহাতের জলে ফেসে নিজের জীবনকে নিজেই নষ্ট করে দেব। অনেক মানুষ আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের ভালো পরামর্শ এবং উপদেশ দেওয়ার চেষ্টা করে যেন আমাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। কিন্তু তারা শুধুমাত্র আমাদের দিক নির্দেশ করতে পারে আর সাহায্য করতে পারে কিন্তু বাকি জীবন পরিচালনার কাজ এবং নিজের খারাপ জিনিস খুঁজে খুঁজে বের করে সেগুলো পরিবর্তন করে ভালো জীবন যাপন করার কাজটা আমাদেরই করতে হবে। আমরা যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে না চাই তবে কোনভাবেই অন্য কেউ আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না।
আমাদের চারপাশে দেখা যায় অনেক এমন মানুষ আছে যারা ভীষণ খারাপ পরিস্থিতিতেও নিজেকে সামলে চলে এবং বিভিন্ন বাধার মধ্য দিয়েও নিজের সুন্দর জীবন যাপন করতে থাকে নিজের স্বার্থের দিকে খেয়াল রাখে এবং নেশা ভান থেকে দূরে থাকে। অর্থাৎ কঠোর বাধা বা খারাপ মানুষের সংস্পর্শে থেকেও কিছু কিছু মানুষ নিজেকে সুন্দরভাবে সুরক্ষা করে চলেছে। আবার দেখা যায় কিছু মানুষ সুযোগ থাকা শর্তেও নিজের পরে শুধুমাত্র কন্ট্রোল নেই বলে বা নিজেকে নিজেই প্রটেক্ট করতে পারেনা সেই জন্য এগুলো খারাপ সঙ্গে পড়ে যায় এবং খারাপ ছোট বড় বিভিন্ন অভ্যাস জীবনেও ত্যাগ করতে পারে না। আসলে আমাদের জীবনে খুবই সহজ একটি কাজ হল অজুহাত দেওয়া। আমরা চাইলেই অজুহাত দিয়ে বিভিন্ন কাজ থেকে এড়িয়ে যেতে পারি আবার চাইলেই অজুহাত বাদ দিয়ে বিভিন্ন কাজ করে নিতে পারি। আর তার জন্য শুধু আমাদের প্রয়োজন ইচ্ছা অর্থাৎ আমাদের ইচ্ছার ওপরেই নির্ভর করে যে আমরা কোন কাজে অজুহাত দেবো এবং কোন কাজে অজুহাত ব্যবহার করব না। মানুষ চাইলে বিভিন্ন অজুহাতে বিভিন্ন খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে আবার চাইলে বিভিন্ন অজুহাতে সেই খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে আটকে রাখতে পারে।
কোন মানুষ যখন খারাপ পথে চলে বা খারাপ জীবন যাপন করে তখন অন্য মানুষ শুধুমাত্র তাকে ভালো পরামর্শ দিতে পারে বা তাকে সাহায্য করতে পারে ভালোভাবে জীবন যাপন করার জন্য কিন্তু সেই ব্যক্তির যদি ইচ্ছা না থাকে তাহলে কোনভাবেই সে খারাপ জীবন যাপন করে ব্যক্তি সেখান থেকে বেরিয়ে এসে ভালো জীবন যাপন করে না। কারণ কিছু কিছু মানুষ প্রতিনিয়ত হয়ে যাওয়া নিজের শরীরের ক্ষতি এবং জীবনের অসফলতা এগুলোর জন্য শুধুমাত্র ভগবানকেই দায়ী করে থাকে এবং অন্য ব্যক্তির উপর দোষারোপ করতে থাকে নিজের দোষ বা নিজের ভুলগুলো কিছু কিছু মানুষ কোনোভাবেই দেখতে পায় না। আর এইসব মানুষের সব সময় তাদের এই খারাপ জীবন যাপন আর খারাপ কাজ গুলোই ভালো লাগে। এবং তারা জীবনে এগুলো তুমি এই বাঁচতে চায় ত্যাগ করতে চায় না যে কারণে তারা কোনভাবেই এসব খারাপ জীবন যাপন থেকে পিছিয়ে আসে না। খারাপ জীবন যাপন থেকে বেরিয়ে আসা এবং জীবনে উন্নতি করার চেষ্টা না করা সবকিছুই নিজের ইচ্ছার উপর নির্ভর করে। কারণ মানুষ চেষ্টা করলে শত শত বাধা পেরিয়েও একদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সুন্দর জীবন যাপন এবং সফলতা অর্জন করতেই পারে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

