অপছন্দের মানুষ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের চারপাশের সমাজে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই। এর মধ্যে কিছু কিছু মানুষ বেশ ভালো স্বভাবের সভ্য নম্র হয়ে থাকে আবার কিছু কিছু মানুষ অসভ্য এবং খুবই চন্ডাল ধরনের হয়ে থাকে। কিছু মানুষের সাথে আমাদের মেলামেশা করতে কথা বলতে খুবই ভালো লাগে আবার দেখা যায় কিছু মানুষের সাথে আমাদের কথা বলা তো দূরে থাক দেখা হয়ে গেলেও যেন লুকিয়ে বাঁচার ইচ্ছা জাগে। তবে আমরা অনেক সময় অনেক মানুষের সামনে পড়ে যাই রাস্তায় চলতে চলতে যাদের আমরা মোটেও পছন্দ করি না অর্থাৎ তারা আমাদের অপছন্দের মানুষ। আর রাস্তায় যখন দেখা হয়ে যায় তখন আমাদের বাধ্য হয়েই তাদের সাথে কথা বলতে হয় তাও আবার অনেক সুন্দর একটা মুখে হাসি এনে। এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু অপছন্দের মানুষ আমাদের এমন থাকে যাদের আমরা অপছন্দ করি ঠিকই কিন্তু সেটা মনের মধ্যে কোনভাবেই বহিঃপ্রকাশ করতে পারি না কারণ সেসব ব্যক্তি আমাদের সরাসরি কোনরকম খারাপ ব্যবহার করেনি তবে ভেতর থেকে এবং লুকিয়ে অনেকভাবেই আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে এবং ক্ষতি করেছে।
আমরা অনেক সময়ে এই ধরনের অর্থাৎ আমাদের শত্রু যারা আমাদের ক্ষতি করে পেছন থেকে আর সামনে থেকে আমাদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করে চলে আর আমাদের প্রিয় মানুষ ও শুভাকাঙ্ক্ষী দেখানোর চেষ্টা করে এইসব মানুষ আমাদের অপ্রিয় এবং অপছন্দের হলেও আমাদের একরকম বাধ্য হয়ে এসব মানুষের সাথে মেলামেশা এবং সুন্দর সম্পর্ক স্থাপন করে চলতে হয়। আমাদের যতই বাধ্য হয়ে এই সব মানুষের সাথে মেলামেশা করতে হোক না কেন অবশ্যই আমাদের খেয়াল করে চলতে হবে যে এইসব মানুষ যেন আমাদের খুবই গভীরভাবে ক্ষত করতে না পারে বা ক্ষতি করতে না পারে। তাই সবসময় আমাদের এই সব অপছন্দের মানুষের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে যেন তাদের সাথে আমরা মেলামেশা করলেও আমাদের কোন দুর্বলতা তারা খুঁজে না পায় এবং আমাদের কোন গভীরভাবে ক্ষতি করতে না পারে। কারণ এইসব মানুষ যারা আমাদের অপছন্দ করে এবং যাদের আমরা অপছন্দ করি অথচ বাধ্য হয়ে মেলামেশা করতে হয় এইসব মানুষ যদি আমাদের কোনভাবে দুর্বলতা জানতে পারে বা বুঝতে পারে তখনই আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চেষ্টা করবে এবং আমাদের জীবনে অসফল ও ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করবে।
আমাদের এই পৃথিবীতে খুবই কম এমন মানুষ আছে যারা আমাদের ভালো চায় এবং আমাদের উন্নতি চায়, বেশিরভাগ মানুষই আমাদেরকে অপছন্দ করবে এবং আমাদের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। যেসব মানুষ আমাদের পছন্দ করে সেসব মানুষদের দেখলে বা সেইসব মানুষদের সাথে মেলামেশা করলে আমরা মন থেকে একটা স্বস্তি পাবো এবং আমরাও নিজে থেকে এসেই সব মানুষদের পছন্দ করতে শুরু করব। কিন্তু যেসব মানুষ আমাদের অপছন্দ করে সেসব মানুষদের দেখলেই এবং তাদের আচরণে আমরা স্পষ্টভাবে বুঝতে পারব যে এই মানুষগুলো আমাদের অপছন্দ করে এবং তাদের প্রতি আমাদেরও সেই অপছন্দের মনোভাব সৃষ্টি হবে। তাই আমাদের যখনই মনে সাড়া দেবে যে আমাদের এই অপছন্দের মানুষটি আমাদের জন্য ক্ষতিকর তখন থেকেই ভেতর থেকে আমাদের সেই অপছন্দের মানুষের থেকে ভীষণভাবে দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের মনের কোন কথা তাদের সাথে কোনোভাবেই শেয়ার করা যাবে না। আমাদের এই অপছন্দের মানুষ শুধুমাত্র আমাদের আশেপাশেই যে রয়েছে অর্থাৎ আমাদের সমাজে রয়েছে এমনটা নয়।
আমাদের ক্ষতি করার জন্য এবং আমাদের উন্নতির পথে বাধা যেমন সমাজের কিছু মানুষ করার চেষ্টা করে তেমনি আমাদের পরিবারেরও কিছু মানুষ আছে যারা আমাদের উন্নতি দেখলেই ভীষণভাবে জেলাস ফিল করে। সমাজের মানুষের পাশাপাশি পরিবারেরও কিছু মানুষ থাকে যারা আমাদের অপছন্দ করে থাকে এবং তাদের আচরণ দেখলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটি আমাদের অপছন্দ করছে এবং আমাদেরও তাদের প্রতি একটা অনীহা সৃষ্টি হবে। আমাদের এই চারপাশে বহু মানুষ আছে যারা আমাদের অপছন্দের এবং আমরা তাদের অপছন্দের কিন্তু তবুও আমাদের প্রতিনিয়ত সবার সাথে মিলেমিশে চলতে হয় মুখে হাসি নিয়েও কথা বলতে হয়। মনের মধ্যে অনেক অপছন্দনীয় সেই আমাদের অনেক পছন্দের একজন মানুষ এ কথাও বলতে হয়। তবে যতই আমরা এইসব মানুষের সাথে কথা বলি বা সুন্দর ভাবে মেলামেশা করি না কেন আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এইসব মানুষের থেকে কম মেলামেশা করার চেষ্টা করতে হয় ও সুরক্ষিত দূরত্ব বজায় রাখতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

