নিজেকে প্রমাণ করা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
প্রমাণ শব্দটির সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত। আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এবং বিভিন্ন কারণে এই প্রমাণ দিতে থাকতে হয়। প্রমাণ আমাদের জীবনের সাথে মিশে থাকা এক অবিচ্ছেদ্য অঙ্গের মতো। প্রায় সময়ই আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে সত্যতা অন্যদের বোঝানোর জন্য বিভিন্নভাবে প্রমাণ দিতে থাকতে হয়। যেমন আমাদের জনগণকে সবসময় প্রমাণ দিতে থাকে এবং প্রমাণ দেওয়ার মাধ্যমে বিশ্বাস অর্জন করতে থাকে বিভিন্ন পদে থাকা নেতারা। ছোটবেলা থেকেই সন্তানের পাশে থেকে সন্তানের ভরসা পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রমাণ দিতে থাকে বাবা-মা। আসলে প্রমাণ আমাদের জীবনের প্রতিটা সম্পর্কেই দিতে হয়। বাবা মা যেমন প্রমাণ দেয় সন্তানের কাছে তেমন সন্তানেরাও প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে প্রমাণ দিতে থাকে বাবা-মা এবং অন্যান্য গুরুজনদের কাছে। বিভিন্ন সময় আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন ও প্রিয় মানুষটার কাছেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণে বিশ্বাস দেয়ার জন্য প্রমাণ দিতে থাকতে হয়।
আসলে আমরা কোন কিছু করলে বা আমরা কোন কিছু বললে সেটা যেন সবার বিশ্বাস হয় সেটার জন্য যেমন প্রমাণ দিতে হয় তেমনি কোন ব্যক্তি যদি আমাদের কোন কথা বা কোন কর্ম বিশ্বাস না করে তবে আমাদের মনের মধ্যে এমন একটা চিন্তার সৃষ্টি হয় যে আমাকে যে কোনভাবে প্রমাণ দিতে হবে এবং তাকে আমাদের প্রতি বিশ্বাস আনতে হবে। আসলে আমাদের এই যে মনের চিন্তা যে আমাদেরকে কেন বিশ্বাস করছে না আমরা সঠিক কথা বলছি তবুও কেন আমাদের মিথ্যা বলে মনে করছে এইসব বিষয়গুলি যখন আমাদের মনের মধ্যে উৎপন্ন হতে থাকে তখনই আমাদের মধ্যে এই প্রমাণ করার প্রবণতাটা দেখা যায়। আর এই প্রমাণ করার প্রবণতা সেই ছোটবেলা থেকেই আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যখন থেকে মা-বাবা আমাদের কথা বিশ্বাস করতে চায় না। সেই ছোটবেলা থেকেই আমরা চেষ্টা করি আমাদের কথা বিশ্বাস করানোর জন্য বিভিন্নভাবে প্রমাণ দেওয়ার। আর সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে একদম মৃত্যু পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিশ্বাস করানোর জন্য আমাদের প্রমাণ দিতে থাকতে হয়।
আমরা যখন বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ি তখন ওই সম্পর্কগুলোতেও আমাদের বিভিন্নভাবে প্রমাণ দেয়ার প্রয়োজন হয় যে আমরা সম্পর্কে একদম সৎ এবং নিষ্ঠার সাথে জড়িয়ে রয়েছি। এমনকি সম্পর্কের মানুষটাকেও বিভিন্নভাবে আমাদের প্রমাণ দিতে থাকতে হয় যে আমরা মিথ্যা কথা বলি না বা কোন বিশেষ বিষয় সম্পর্কে মিথ্যা কথা বলছি না। আসলে যেসব সম্পর্কে প্রতিনিয়ত প্রমাণ দিতে থাকতে হয় সে সম্পর্কে মূল কোন ভিত্তি থাকে না, তাই যে সম্পর্কে প্রতিনিয়ত প্রতি কথায় প্রমাণ দিতে থাকতে হয় সে সম্পর্কে থাকার থেকে না থাকাই ভালো। তবে দোষ যদি আমাদের হয় এবং আমরা যদি বিশ্বাস একবার ভেঙে ফেলি তবে পরবর্তীতে আমাদের ওপর বিশ্বাস তৈরি করার জন্য আমাদের বিভিন্নভাবে প্রমাণ দিতেই থাকতে হয়েছে আমরা আর বিশ্বাস নষ্ট করছি না। আসলে আমাদের কর্মের দ্বারা আমাদের প্রতিনিয়ত মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করতে থাকতে হয় এবং বিভিন্নভাবে প্রমাণ দিতে থাকতে হয়।
অন্যদের কাছে যেমন আমাদের বিশ্বাস অর্জনের জন্য প্রমাণ দিতে থাকতে হয় তেমনই অনেক সময় এমন মুহূর্ত আসে যে নিজেকে নিজেরও প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে যে আমি কেমন বা আমি কি করতে পারি এবং কি করতে পারি না। কারণ আমাদের জীবনে এমনও অনেক সময় আসে বা এমন অনেক পরিস্থিতি আসে যে সময় আমরা হয়তো নিজেকেই নিজেরা চিনতে পারি না বা বুঝতে পারিনা আর আমাদের নিজেকেই নিজের চিনতে এবং বুঝতে আর নিজের ক্ষমতা বুঝতে বা অন্যদের বোঝাতে বিভিন্নভাবে প্রমাণ দিতে হয়। অনেক সময় মানুষ আমাদের মূল্যহীন মনে করে আর গুরুত্ব দিতে চায় না তখন সেইসব মানুষদের কাছে আমাদের গুরুত্ব বোঝাতে এবং আমরা কতটা মূল্যবান সেটা বোঝানোর জন্য আর অনেক সময় নিজেকেও বোঝানোর প্রয়োজন হয় যে আমরা কতটা মূল্যবান সে কারণেও বিভিন্নভাবে আমাদের প্রমাণ দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের সারা জীবন অন্য মানুষদের এবং অনেক সময় নিজেদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির সত্যতা প্রমাণ করার জন্যও আর বিশ্বাস অর্জন করার জন্য নিজেকে প্রমাণ করা প্রয়োজন হয়ে পড়ে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

