মানবিকতা।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17744970350401097715700553114908.png


সোর্স



আমাদের মানুষদের মধ্যে সেই জন্মের পর থেকে একটা মানবিকতা থাকে। জীব সৃষ্টির সময় থেকেই এই মানবিকতা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল প্রত্যেকটা ব্যক্তি জীবজন্তু অর্থাৎ প্রাণের মধ্যে। কিন্তু বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানবিকতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং আমাদের মধ্যে মানবিকতার বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। আগেকার সময়ে যতটা ও মানবিকতা আমাদের মধ্যে অর্থাৎ মানবজাতির মধ্যে লক্ষ্য করা যেত বর্তমান সময়ে এসে মানবিকতা মানুষদের মধ্যে এতটাই হ্রাস পেয়েছে যে মানুষ ভুলে চলেছে কোনটা সঠিক কর্ম এবং কোনটা ভুল কর্ম। আর তার সাথে সোশ্যাল মিডিয়ার আশকারাতে বা আসক্তির কারণে মানুষ নিজের মধ্যে এর ভালোমন্দ জ্ঞান পুরোটাই হারিয়ে ফেলেছে। বর্তমানে যেন সোশ্যাল মিডিয়ায় একটু ভিউজ আর লাইকের জন্য মানুষ যা খুশি করতে পারে, নিম্ন থেকে নিম্ন কাজও করে ফেলছে শুধুমাত্র একটু সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পাওয়ার জন্য। মানুষের মনুষত্ব একদম দমিয়ে ফেলছে কোনটা সঠিক আর কোনটা অন্যায় সেটাও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে। মানুষের মনুষ্যত্ব ও মানবিকতা হারিয়ে শুধুমাত্র প্রচার আর ভিউজ আর লাইক এর চিন্তায় মেতে উঠেছে বর্তমান সমাজ।


বর্তমানে চারিদিকে মানুষ যেভাবে মানবিকতা হারাচ্ছে এভাবে যদি চলতে থাকে তবে একটা সময় এসে মানুষ এত নিষ্ঠুর হয়ে যাবে যা আমাদের কল্পনা করার বাইরে। বর্তমানে মানুষের যদি সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্য না করে মানুষ ভিডিও করার চেষ্টায় মেতে আছে যে মানুষটির সাহায্যের দরকার। বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন ভিক্ষুক বা গরিব মানুষদের সাহায্য করেও মানুষ বিভিন্নভাবে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে নাম কামাচ্ছে ও ভিউজ লাইকের লোভ করছে। কোন দুর্ঘটনা ঘটলে মানুষ এতই মনুষত্বহীন হয়ে গেছে যে সাহায্যের পরিবর্তে ভিডিও করাতেই ব্যস্ত হয়ে পড়ছে। আগেকার সময় এমন ছিল যে মানুষ মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করত সাহায্যের জন্য ছুটে যেত। পাশের ঘর বা পাশের পাড়া এমনকি পাশের শহর থেকেও সাহায্য করতে মানুষ ছুটে আসতো যখন দেখত মানুষের বিপদ ঘটেছে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মানুষ সাহায্যের হাত বাড়ানো তো দূরের কথা দেখতে পর্যন্ত আসে না বা খবর নিতে আসে না। আর যে সব ব্যক্তি চোখের সামনে দেখছে যে মানুষ বিপদে পড়েছে সেই সব ব্যক্তিও তাদের বিপদের ঘটনা বা মুহূর্তটি ক্যামেরা বন্দি করাতেই ব্যস্ত হয়ে পড়ে।


বিভিন্ন দুর্ঘটনা, অঘটন, অ্যাক্সিডেন্ট এখন মানুষের কনটেন্ট ভিউস আর লাইকের উৎস হয়ে দাঁড়িয়েছে। মানুষ বর্তমানে দুর্ঘটনা দেখলে সবার আগে সাহায্যের হাত না বাড়িয়ে পকেটে হাত বাড়ায় ফোনটি বের করার জন্য। অথচ পাশে থাকা ব্যক্তি যদি আগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিটির দিকে সাহায্যের হাত বাড়ায় তবে এ ব্যক্তিটি প্রাণে বাঁচতে পারে এবং সুরক্ষিত থাকতে পারে। কিন্তু বর্তমান সময়ে এতটাই নিকৃষ্ট হয়ে উঠেছে যে মানুষ মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানোর থেকে আগে সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত থাকে। বর্তমানে চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলেও হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা বা তাকে বাঁচানোর চেষ্টা করতে কোনভাবেই দেখা যায় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে বা কোনভাবে দুর্ঘটনায় কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সেই মানুষের ভিডিও করার জন্য চারপাশে বিভিন্ন মানুষ জড়ো হয়ে যায় কিন্তু তার মধ্যে একটি মানুষ আসে না সেই ব্যক্তিটির সাহায্য করার জন্য। বর্তমানে মানুষেরা সাহায্য করতে চায় না কোন বিপদে পড়া মানুষের কিন্তু সেই বিপদের মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে কেউ ভোলে না।


মানুষের মনুষত্ব আজ এমন নিম্ন স্তরে এসে দাঁড়িয়েছে যে মানুষ মনুষত্বই ভুলে গেছে আর তার সাথে অসহায় ব্যক্তির পাশে দাঁড়াতে বা সাহায্য করার মানসিকতারাও হারিয়েছে। বর্তমান সমাজের মানুষ এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যে চোখের সামনে দাঁড়িয়ে দেখবে যে মানুষের ক্ষতি হচ্ছে বা মানুষ বিপদে পড়েছে এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে তবুও তাকে সাহায্য করার কথা একটুও তার মাথায় আসেনা। হাসপাতালে নিয়ে যাওয়া বা কোন রকমের সাহায্য করা বর্তমান মানুষ ভুলে গেছে। তবে যেটা শিখেছে সেটা হল পকেট থেকে ফোন বের করে সেই দুর্ঘটনা বা সেই অসহায় মানুষের মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করা। এইসব মানুষ ভুলে যায় যে তারাও কখনো কোনোভাবে দুর্ঘটনা গ্রস্ত হতে পারে বা অসহায় অবস্থায় পৌঁছাতে পারে তখন তারও সাহায্যের প্রয়োজন হতে পারে। আমরা আমাদের মানবিকতা হারাচ্ছি তাতে যেমন আমরা অন্যের ক্ষতি করছি তেমনি আমরা নিজেদের ক্ষতি করে চলেছি। আমাদের উচিত আমাদের মানবিকতাকে জাগ্রত করা আর কোনো দুর্ঘটনায় বা দুরবস্থায় থাকা মানুষের মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করে তাকে সাহায্য করার চেষ্টা করা যাতে সেই ব্যক্তিটি আমাদের সাহায্যে ভালোভাবে বাঁচতে পারে এবং দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66740.78
ETH 2039.16
USDT 1.00
SBD 0.50