অজ্ঞতা মানুষের জীবনে ভয় আর অশান্তি বাড়ায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা ভেবে দুশ্চিন্তা করতে থাকি। অনেক জিনিস সম্পর্কে আমাদের কোন জ্ঞান থাকে না যার জন্য আমরা বিভিন্ন রকমের চিন্তা করতে থাকি যে এটা কেন হল এবং কিভাবে হলো? যে জিনিসটা আমাদের সাথে ঘটল সেই জিনিসটা আমরা কিভাবে ঠিক করতে পারবো বা আমাদের জীবনের অসুবিধা গুলি বা সমস্যাগুলি কি করে সমাধান করতে পারব? এইসব বিভিন্ন জিনিস নিয়ে আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে দুশ্চিন্তা লেগেই থাকে। আমরা যে জিনিস সম্পর্কে কোন জ্ঞান রাখি না আবার যে সমস্যা সম্পর্কে আমাদের কোন জ্ঞান নেই সেই সমস্যা নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা ও টেনশন করে থাকি। কোন বিষয় সম্পর্কে কোন জ্ঞান না থাকলে যেন আমরা অথবা সমুদ্রে ডুবে যাওয়ার মত অনুভব করি এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব সেই জিনিস নিয়েই ভীষণ দুশ্চিন্তা করতে থাকি। কিন্তু আমাদের যদি বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান থাকে বা আমাদের জীবনের সেই সমস্যা সম্পর্কে আমাদের যদি সম্পূর্ণ জ্ঞান থাকে তবে আমাদের সেই জিনিস নিয়ে কোন রকমেই দুশ্চিন্তা করার প্রয়োজন হয় না।
জ্ঞান আমাদের জীবনের অন্ধকার কাটিয়ে আলো ভরিয়ে দিতে সাহায্য করে। তাই আমাদের উচিত প্রতিনিয়ত বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকা। আমরা যদি আমাদের জীবনে বিভিন্ন দিক সম্পর্কে আগে থেকেই জেনে থাকি এবং প্রত্যেকটা সমস্যার সমাধান আগে থেকে আমাদের জানা থাকে এবং সমস্যাটি কিভাবে সৃষ্টি হল আর কিভাবে সমস্যার সমাধান করলে সহজে এবং বিনা বাধায় সবকিছু ঠিক হয়ে যাবে এসব জিনিস জানা থাকলে আমাদের জীবনে কোনরকমই অসুবিধা হয় না এবং আমাদের জীবনের কোন সমস্যা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন হয় না। জ্ঞান আমাদের জীবনের অন্যতম একটা শক্তি, তাই আমাদের উচিত আমাদের জীবনে যত সমস্যা আসে সে সমস্যার সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং আগে সে সমস্যা সম্পর্কে ভালোভাবে বোঝা তারপর দেখা যাবে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা আমাদের জ্ঞান এমনিতেই হয়ে যাবে। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তবে আমাদের জীবনের দুশ্চিন্তা অর্ধেকের বেশি কমে যাবে।
আমাদের উচিত আমাদের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সব সময় জ্ঞান অর্জন করতে থাকা। আমাদের জীবনে যেসব সমস্যা আসে সেগুলো সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করতে থাকতে হবে তেমনি যেসব সমস্যা আমাদের জীবনে নেই অন্যদের জীবনে রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে থাকতে হবে। আমরা যদি বিভিন্নভাবে প্রয়োজন অপ্রয়োজন সব দিক থেকেই জ্ঞান অর্জন করতে থাকি তবে আমরা আমাদের জীবনে আসা হঠাৎ কোনো পরিবর্তন বা হঠাৎ কোনো সমস্যা সুন্দরভাবে সমাধান করতে সক্ষম হব। আমরা যদি বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে থাকি এবং আমরা আমাদের শরীর সম্পর্কে এবং পারিপার্শ্বিক পরিবেশ ও বিভিন্ন ধরনের সমস্যার সম্পর্কে জ্ঞানী হয়ে তবে হঠাৎ করে আমাদের শরীরে কোন সমস্যা হলে বা পারিপার্শ্বিক পরিবেশে কোন সমস্যা হলে আমরা হঠাৎ করে ভয় ভীত হয়ে যাবো না। কারণ আমাদের আগে থেকেই সেই সমস্যার সম্পর্কে জ্ঞান থাকবে যা আমাদের সে সমস্যা সমাধানে সাহায্য করবে। কোন জিনিস সম্পর্কে না জানা থাকলে আমরা কি হল ভেবে ভাবিত হই কারণ আমাদের কোন জ্ঞান থাকে না সেই জিনিস সম্পর্কে।
তবে আমাদের যদি বিভিন্ন বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে তবে আমাদের দুশ্চিন্তা করার কোন জায়গা থাকবে না এবং আমরা চিন্তামুক্তভাবে প্রত্যেকটা পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হব। আসলে খেয়াল করলেই দেখা যাবে যেসব ব্যক্তি কোন জিনিস সম্পর্কে জ্ঞান রাখে না তারা অল্পতেই প্রচুর ঘাবড়ে যায় এবং অনেক দূষিতা করতে শুরু করে। কিন্তু যেসব মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে তারা কোন সমস্যা এলে অল্পতেই ঘাবড়ায় না এবং খুব সুন্দর ভাবে ধৈর্য সহকারে সে সমস্যার সমাধান করতে পারে। আসলে আমাদের কোন কিছু জানা থাকলে আমাদের দুশ্চিন্তা কোনভাবেই থাকে না কিন্তু আমরা কোন জিনিস যদি না জানি তবে সেই জিনিস নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা করতে হয় এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব সেই জিনিস নিয়েও মনের মধ্যে অশান্তি চলতে থাকে। তাই আমাদের উচিত সবসময় বিভিন্নভাবে নিজের সমস্যা বা অন্যের সমস্যা অথবা সমস্যা না হলেও এমনিতেই বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে জ্ঞান অর্জন করতে থাকা। কারণ জ্ঞানী একমাত্র জিনিস যা আমাদের জীবনের থেকে সমস্যা দূরে রাখতে সাহায্য করবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

