আমাদের ইচ্ছে বা আশা অনুযায়ী সব সময় সবকিছু হবে না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে সেই ছোটবেলা থেকেই বিভিন্ন ইচ্ছা বা আশা-আকাঙ্ক্ষা তৈরি হতে থাকে। কিন্তু আমাদের জীবনের সব আশা-আকাঙ্ক্ষা সব সময় পূরণ হয় না। আমরা অনেক সময় অনেক কিছু পাওয়ার চেষ্টা করি যা আমরা সেই সময় পাই না, অনেক সময় সে ইচ্ছাটা বেশকিছু সময় পরে গিয়ে পূরণ হয় আবার কখনো আমাদের ইচ্ছা সারা জীবনেও পূরণ হয় না। এরকমই কিছু কিছু ইচ্ছা অপূরণ রেখে আমাদের বয়স পেরিয়ে যেতে হয়। ছোটবেলা থেকে আমাদের জীবনের অনেক শখ থাকে যা আমাদের পূরণ করার ইচ্ছা জাগে কিন্তু সেগুলো আমাদের পূরণ হয় না। জীবনে উন্নতির পথেও আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকে যা আমাদের বেশিরভাগ মানুষেরই অপরাধ থেকে যায়। অনেক মানুষ দেখা যায় জীবনের সাফল্য পাওয়ার জন্য যে পথ অবলম্বন করার চেষ্টা করে সেই পথ সে কোন ভাবেই অর্জন করতে পারে না এবং বিকল্প পথ বেছে নিতে হয়। সাফল্যের রাস্তাতে যেমন আমাদের ইচ্ছা অনিচ্ছা বা আশা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে পূরণ হয় না তেমনি আমাদের জীবনের পথেও আমাদের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেই পূরণ হয় না।
আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় এমন কিছু ইচ্ছা করে বসে বা আশা করে বসি যা আমাদের মন থেকে এ ভীষণ পেতে ইচ্ছা করে কিন্তু দেখা যায় কিছু কিছু আশা আমাদের পূরণ হলেও বেশিরভাগ আশাই আমাদের পূরণ হয় না। কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় তারা যেমন জীবন যাপন চায় তেমন জীবনযাপন করতে পারে না অর্থাৎ এক্ষেত্রে ও কিছু কিছু মানুষের আশা পূরণ হয় আবার কিছু কিছু মানুষের আশা পূরণ হয় না। অনেক মানুষই তার জীবন সঙ্গী যেমন চায় এবং আশা করে বিয়ের পরে গিয়ে দেখে তার জীবন সঙ্গী দূর দূরান্তেও তেমন দেখা যায় না। বেশিরভাগ মানুষের বিয়ের পরেই মন ভেঙে যায় যে তার জীবনসঙ্গী তার মনের মতো বা ইচ্ছা অনুযায়ী হলো না যার ফলে তার অনেক আশা-আকাঙ্ক্ষা ভেঙ্গে যায়। আসলে আমাদের জীবনে এরকম অনেক ধরনের ইচ্ছে আশা-আকাঙ্ক্ষা থাকে যা আমাদের মনের মধ্যেই থেকে যায় আর পূরণ করা হয়ে ওঠে না। আমাদের জীবনে এই আসা-আকাঙ্ক্ষা অফুরন্ত থাকার ফলে আমাদের জীবনে অনেক অপ্রাপ্তি থেকে যায় আর অনেক ক্ষেত্রেই সেই অপ্রাপ্তির জন্য অনেক মানুষ ভুল পদক্ষেপ নিয়ে বসে যার কারণে তাদের জীবন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
কিছু মানুষ দেখা যায় অপ্রাপ্তি গুলোকে একটু একটু মেটানোর চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী এবং নিজের আশা-আকাঙ্ক্ষা নিজের মতন করে পূরণ করার চেষ্টা করতে থাকে। আর অন্যদিকে কিছু মানুষ অপ্রাপ্তি গুলোকে ভুলে যেটুকু যা পেয়েছে জীবন থেকে এবং সৃষ্টিকর্তা তাকে যেমন রেখেছে তেমনভাবেই সে জীবনে খুশি থাকার চেষ্টা করে এবং এটাই মনে করে চলে যে আমাদের জীবনের সব ইচ্ছে আশা-আকাঙ্ক্ষা পূরণ হয় না। আসলে কিছু কিছু সময় আমাদের জীবনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হলেও কিছু কিছু সময় আমাদের অপ্রাপ্তিটাকে মেনে নিতে হয় এবং জীবনটা সেই ভাবেই চালিয়ে যেতে হয়। তবে অপ্রাপ্তির জন্য আমাদের জীবনে বিভিন্ন ধরনের ভুল পদক্ষেপ নেয়া হয়ে যেতে পারে যেটা শুধুমাত্র আবেগের বসে বিভিন্ন ধরনের মানুষ ভুল কাজ করে বসে। তেমনি আমাদের অপ্রাপ্তি গুলো পূরণ করার জন্য আবেগী হয়ে কোনরকম কোন পদক্ষেপ নেওয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। জীবনে সবারই কম-বেশি ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা অপুরন থেকে যায় তাই বলে সেগুলো পূরণ করার জন্য কোনভাবেই কোন খারাপ পদক্ষেপ বা জীবনের ভুল সিদ্ধান্ত যদি আমরা নিয়ে ফেলি তবে জীবনে আরও বড় ভুল কাজ করা হবে।
আমাদের জীবনের থেকে আবেগটাকে সরিয়ে বা আবেগকে নিয়ন্ত্রণে রেখে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে এমনকি আমাদের জীবনের অপ্রাপ্তি গুলোকেও সেই ভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে যেন তারা আমাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট না করে দিতে পারে। আমাদের জীবন খুবই ছোট তাই এই জীবনকে কিছু কিছু অপ্রাপ্তির জন্য পুরোপুরি নষ্ট করে দেওয়া একদমই ঠিক হবে না। আমরা যদি এই অপ্রাপ্তি গুলোকে ত্যাগ করার শিখতে পারি এবং আমাদের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা যেগুলো পূরণ হচ্ছে না সেগুলো কে আড়াল করে দিতে পারি তবে আমরা অনেক বেশি সুখী মানুষ হয়ে উঠতে পারব। কারণ আমরা যখনই আমাদের এই অপূরণ হওয়ার ইচ্ছা আর আশা-আকাঙ্ক্ষাকে মনে করতে থাকবো ততই আমাদের মনে দুঃখ কষ্ট সৃষ্টি হবে আর আমাদের জীবনে কষ্ট বাড়তে থাকবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের সকল ইচ্ছে ও আশা-আকাঙ্ক্ষা সবসময় পূরণ হবে না তাই যেটুকু পূরণ হচ্ছে সেটুকু নিয়েই খুশি থাকতে হবে আর যেটুকু অপূরণ রয়েছে সেটাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

