ভুল ঢাকতে ভুল করার থেকে ভালো ভুল কাজকে স্বীকার করা।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1778737100310876381531600736865.png


সোর্স



আমরা আমাদের জীবনের অনেক সময় অনেক কাজ ভুল করে ফেলি। জীবনে অনেক সিদ্ধান্ত ভুল নিয়ে আবার কোন কিছু ভালো করতে গিয়েও আমাদের দ্বারা ভুল বা কারো ক্ষতি হয়ে যেতে পারে। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ভুলকে সংশোধন করে নিই তবে সেটা হবে খুবই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা জীবনের সব সময় সবকিছু শোধরাতে পারি না আবার সব ভুল আবার ঠিক করতে পারি না। জীবনে এমন অনেক ভুল থাকে যা একবার ঘটে গেলে আর ঠিক হতে চায় না। তাই এই সব ভুল কখনো আমরা চাইলেও শোধরাতে পারবো না। কিন্তু আমরা অবশ্যই সে ভুলটাকে মেনে নিয়ে বা স্বীকার করে আগে যেন সেই ভুল বা এই ধরনের ভুল আবার না হয় সেটা অবশ্যই খেয়াল করতে পারি এবং ভীষণভাবে সতর্ক থাকতে পারি। আমরা যদি আমাদের ভুল শোধরানোর চেষ্টা করি বা ভুলটাকে মেনে নিই তবে জীবনটা হবে অনেক বেশি সহজ এবং সরল। সবকিছু নির্দ্বিধায় মেনে নিলে এবং জীবনের সব ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে গেলে জীবনে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।


কিন্তু আমরা আমাদের চারপাশে অনেক মানুষকে দেখেছি যারা একবার ভুল করলে সে ভুলটাকে শোধরানোর বদলে ঢাকার জন্য আরও পর পর ভুল করতেই থাকে। অর্থাৎ ভুলটাকে ঢাকার চেষ্টা করে শোধরানোর বদলে আর এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। কারন আমরা যখন ভুলটাকে ভুল বলে স্বীকার করতে শিখে যাব তখন জীবনটা অনেক সহজ সরল এবং সুন্দর হয়ে উঠবে কিন্তু আমরা যখন ভুল ঢাকার চেষ্টা করবো এবং সমাজের কাছে সহ সবার কাছে একজন সঠিক আর নির্ভুল মানুষ প্রমাণ করার চেষ্টা করব তখনই আমরা জীবনে অনেক বেশি ভুল পদক্ষেপ নিয়ে ফেলবো আর একের পর এক ভুল করতে করতে জীবনটা আমাদের ভুলে ভরে যাবে। কোন কিছু চাপা দিয়ে ঢাকা যায় না সত্যি একদিন ঠিকই বেরিয়ে আসে তাই আমরা যদি ভুল কাজকে ঢাকা চাপা দিয়ে রাখতে চাই তবে একদিন না একদিন সেই ভুল কাজটাও সবার সামনে ঠিকই দেখা দেবে। আসলে মানুষের যখন ইগো অনেক বেশি থাকে তখনই সে মানুষটা নিজের ইগোর বশীভূত হয়ে সকলের কাছে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে।


আর নিজের এই ইগো কে বাঁচাতেই এবং নিজের নির্ভুল ভুয়ো সম্মান অন্যদের কাছে প্রদর্শন করার চেষ্টাতে কিছু মানুষ সব সময় ভুল কাজটাকে লুকানোর চেষ্টা করে এবং সে ভুল কাজ লুকানোর চেষ্টা একের পর এক আরো অনেক ভুল করতে থাকে। কিন্তু আমরা একটা জিনিস সব সময় ভুলে যাই যে আমাদের এই ইগো অহংকার আমাদের জীবনকে শুধুমাত্র ক্ষতি করে কিন্তু কোন ভাবেই আমাদের সুন্দরভাবে বাঁচতে দিতে চায় না। তাই আমাদের সব সময় আমাদের মধ্যে থাকা এই ইগো এবং অহংকারকে দমিয়ে চলতে হবে আর পারলে একদম শেষ করে ফেলতে হবে। তাহলে আমরা ইগো এবং অহংকারের বশীভূত হয়ে কোন ভুল কাজ করবো না আর জীবনে সঠিক পথে চলতে পারব। আমরা যদি ভুলকে ঢাকার চেষ্টা না করে ভুলটাকে স্বীকার করে নিই তবে আমরা যেমন ভুলটাকে ভুল বলে শিখতে পারবো তেমনি অন্যরাও আমাদের দেখাদেখি কোনটা ভুল এবং কোনটা সঠিক সেটা শেখার সুযোগ পাবে। কিন্তু আমরা যদি সব সময় ভুল ঢাকার চেষ্টা করি তবে আমাদের পরিবারের অনেক মানুষই সেটা দেখে শিখে তেমনি ভুল কাজ করতে পারে এবং জীবনের ক্ষতি করে ফেলতে পারে।


আমরা যখন ভুল কাজকে ঢাকার জন্য আরও কিছু ভুল কাজ করে ফেলব তখন আমাদের জীবনে যেমন ক্ষতি হবে তেমনি আমাদের পাশাপাশি আমাদের প্রিয় মানুষ এবং পরিবারের মানুষেরও জীবনে ক্ষতি বিভিন্ন ধরনের অসুবিধা নেমে আসতে পারে। আমরা যেমন কর্ম করবো সে কর্ম অনুযায়ী আমরা যেমন ফল ভোগ করব তেমনি আমাদের আশে পাশে থাকা মানুষও সেই ফলের একটু হলেও ভোগ করবে এবং জীবনের তাদেরও ক্ষতি নেমে আসবে। ভুল এবং অন্যায় সবসময় ভুলই হয় তাই সেটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের কখনোই ভুললে চলবে না যে আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল হয় তাই অহংকার বা ইগর বশীভূত হয়ে আমরা কখনো ভুল করতে পারি না এমনটা ভেবে এবং মানুষকে এমনটা দেখানোর চেষ্টা করে নিজের জীবনকে অবনতির দিকে ঠেলে দেওয়ার কোনই যুক্তি হয় না। আমাদের সব সময় ভুলটাকে ভুল এবং সঠিক টাকে সঠিক বলার সাহস গড়ে তুলতে হবে সেই ভুলটা যদি অন্যের হয় সেটাও ভুল আবার সেটা যদি নিজের ভুল হয় সেটাও ভুল বলতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।