আমাদের ভেতরের শত্রুকে আমাদেরই দমন করতে হবে।

in আমার বাংলা ব্লগ4 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1774938489140559814256437592229.png


সোর্স



আমরা প্রত্যেক মানুষ আমাদের নিজেদের কাছে খুব ভালো মানুষ। আসলে আমরা অন্যের থেকে নিজেকে সবসময় ভালো প্রমাণ করতেই ব্যস্ত থাকি। আমরা নিজেরাও জানি অনেক সময় আমরা ভুল কাজকর্ম করে বসি, তবুও আমরা সবসময় সবাইকে বোঝাতে চেষ্টা করি যে আমরাই এই পৃথিবীতে একমাত্র ভালো মানুষ এবং আমরা কোন খারাপ কাজ করতে পারিই না বা করি না। আসলে আমাদের উচিত অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা না করে নিজের কাছে নিজে ভালো হওয়ার চেষ্টা করা। কারন আমরা যদি সঠিকভাবে ভালো হই এবং নিজের সব খারাপ কাজ করা বন্ধ করে ভালো কর্ম করতে থাকি তবে এমনিতেই সকলে ভালো বলে জানতে পারবে। অন্যের দোষ সকলেই দেখতে পারে বা অন্যের দোষ খুঁজে সকলেই বের করতে পারে কিন্তু নিজের দোষ খুঁজে বের করা এবং নিজের দোষ গুলো শুধরে নেওয়া কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না। আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন রকমের দোষ থাকে আবার বিভিন্ন রকমের গুণ থাকে, আমাদের গুণগুলোকে যেমন আমাদের মধ্যে বজায় রাখার প্রয়োজন রয়েছে তেমনি আমাদের দোষ গুলোকেও আমাদের মধ্য থেকে বের করে দেওয়ার প্রয়োজন রয়েছে।


আমাদের ভেতরে যে হিংসা, আত্ম অহংকার, অন্যের ক্ষতি করার প্রবণতা, লোভ লালসা, এবং অন্যকে হীন চোখে দেখার যে প্রবণতা এগুলোই আমাদের মধ্যে থাকা দোষ। আমাদের মধ্যে এই দোষ গুলোকে আমাদের দূর করার প্রয়োজন রয়েছে কারণ আমাদের এই দোষগুলি আমাদের জীবনের সবথেকে বড় শত্রু হয়ে থাকে। নিজেকে মহান মনে করা এবং অন্যকে সবসময় হীন চোখে দেখা এটা আমাদের স্বাভাবিক এবং সুন্দর জীবন যাপনে আমাদের শত্রুর মত কাজ করে। আমরা যখনই অন্যকে হীন চোখে দেখবো তখনই আমরা আত্মঅহংকারে ফেটে পরব এবং তখন থেকেই শুরু হবে আমাদের অবনতি এবং অধঃপতন। আমাদের উচিত প্রতিনিয়ত আমাদের ভেতরের যে দোষ গুলো এবং আমাদের অলসতা এগুলোকে দমন করা এবং চিরতরে আমাদের ভেতর থেকে বের। আমাদের জীবনের এই দোষ আমাদের উন্নতির এবং আমাদেরকে সঠিক , সৎ ও আদর্শ মানুষ হতে বাধা দেয় এর ফলেই বোঝা যায় যে এই দোষ গুলি আমাদের জীবনের উন্নতির পথে এবং আদর্শ মানুষ হতে বাধা দেওয়ার কারণে আমাদের জীবনের সবথেকে বড় শত্রু হিসেবে রয়েছে।


বর্তমান সমাজে এমন কোন মানুষ নেই যে আমাদের উন্নতি চায় বা আমাদের মানুষের মত মানুষ হতে দেখে আনন্দ পাবে তাই বাইরে থেকে কোন ব্যক্তি আমাদের শত্রুকে দমন করার চেষ্টা করবে না বা আমাদের দোষগুলিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে না। আমাদের ভেতরের দোষ গুলিকে আমাদের নিজেদেরই চিহ্নিত করতে হবে আর সেগুলোকে আমাদের জীবন থেকে বের করে দিতে হবে। আমরা যদি আমাদের শত্রুকে নিজেরাই দমন করতে পারি এবং আমাদের মধ্যে যে গুণগুলি রয়েছে সেগুলোকে উৎসাহ দিতে পারি আর বিভিন্নভাবে নিজেকে বিভিন্ন গুণের অধিকারী করে নিতে পারি তবেই আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। বিভিন্ন গুণী মানুষদের সংস্পর্শে থেকে এবং গুণী মানুষদের পরামর্শ শুনে আর মেনে নিয়ে প্রতিনিয়ত আমাদের ভেতরের শত্রু গুলিকে দমন করতে হবে। বিভিন্ন ক্ষেত্রের হিংসা ও হিংস্র ভাব আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। হিংস্র চিন্তা-ভাবনা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্যদের জন্য ক্ষতিকর এমনকি আমাদের জীবনে যেসব শত্রু রয়েছে অর্থাৎ যেসব খারাপ গুণ বা দোষ আমাদের মধ্যে রয়েছে সেগুলো আমাদের সাথে সাথে আমাদের আশেপাশে থাকা মানুষদের জন্য অনেক ক্ষতিকর।


আমাদের শত্রুরা যেন আমাদের আশেপাশের বা আমাদের প্রিয় মানুষদের ক্ষতি না করতে পারে সেজন্য সবার আগে আমাদের নিজেদেরই আমাদের শত্রুকে চিহ্নিত করে এবং কোন পরিস্থিতিতে আমরা কেমন খারাপ আচরণ করছি বা আমাদের বদ অভ্যাসগুলো সব সময় চিহ্নিত করে রাখতে হবে এমনকি আমাদের ভুল পদক্ষেপ অসৎ সঙ্গ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নিজেদের নিজেকেই বাধা দিতে হবে। কোন খারাপ ও অসৎ মানুষদের সাথে মেলামেশা করা একদমই বন্ধ করে দিতে হবে যারা সবসময় অসৎ কর্ম করে খারাপ নেশা করে এমনকি অন্যের ক্ষতি করার চেষ্টা করে। এই খারাপ মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় চলতে হবে এবং ভালো মানুষদের সংস্পর্শে থেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। ভালো মানুষদের সাথে থাকলে ও মেলামেশা করলে আমরা তাদের থেকে বিভিন্ন ধরনের ভালো আচরণ অভ্যাস ও চিন্তাভাবনা শিখতে পারবো এবং সেই মতো কর্ম করতে পারব আর তার ফলে আমাদের জীবনে সফলতা আসবে আর আমরা হয়ে উঠবো আদর্শ মানুষ। তাই আমাদের নিজেদের ভেতরের চিন্তাভাবনা পবিত্র করতে হবে এবং আমাদের ভেতরে শত্রুকে আমাদের নিজেদেরই দমন করতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66740.78
ETH 2039.16
USDT 1.00
SBD 0.50