অন্যের উপর অত্যাচার।

in আমার বাংলা ব্লগ13 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17743215777878380672246196922722.png


সোর্স



ক্ষমতা মানুষের অনেক বড় একটি সম্পদ। মানুষ বিভিন্নভাবে ক্ষমতা অর্জন যেন তারা ভালোভাবে ক্ষমতার সাথে বাঁচতে পারে এবং ক্ষমতার জোরে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে। তবে ক্ষমতা মানুষের যেমন ভাল করে তেমন অনেক ক্ষেত্রে খারাপও করে চলে। ক্ষমতাবান মানুষ যেমন নিজের উপকারের সাথে অন্যের উপকার করে তেমন কিছু কিছু ক্ষমতাবান মানুষ রয়েছে যারা নিজের স্বার্থে অন্যের ক্ষতিও করে বসে। শুধুমাত্র ক্ষমতা বজায় রাখার জন্য বা ক্ষমতা দেখানোর জন্য কিছু মানুষ এমন আছে যারা অন্যের উপর অত্যাচার করে বসে। বিনা কারণে শুধুমাত্র স্বার্থের জন্যও কিছু মানুষ অন্যের ওপর অযথাই ক্ষমতা দেখায় যার ফলে মানুষের যে ক্ষতি হয় সে ক্ষতি ব্যাপারে ক্ষমতাবান মানুষেরা কখনো চিন্তাও করে না। বেশিরভাগ সময় দেখা যায় ক্ষমতাবান মানুষেরা প্রতিনিয়ত দুর্বল মানুষের উপর অত্যাচার করে। আমরা যদি প্রতিনিয়ত নিজের ক্ষমতা প্রদর্শন করে চলি এবং দুর্বলদের ওপর অত্যাচার করে চলি তবে এমন একটা সময় আসবে যে সময় কোন দুর্বল ব্যক্তি ক্ষমতাবান হয়ে উঠবে আর তার অপমানের এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করবে।


আমাদের প্রত্যেকের নির্দিষ্ট কিছু ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের কখনোই উচিত না সে ক্ষমতার খারাপ ব্যবহার করা। খুব ক্ষমতাবান মানুষদের ক্ষমতা রয়েছে সকল মানুষকে নিজের মতন করে চালনা করা, তার থেকে একটু কম ক্ষমতাবান মানুষের ক্ষমতা রয়েছে যে তার নিচে থাকা মানুষদের উপর নিজের ক্ষমতা ফলানোর এমন ভাবে ধাপে ধাপে প্রত্যেকটা মানুষের তার নিম্নমানুষদের ওপর ক্ষমতার প্রদর্শন করার ক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের কখনোই উচিত নয় আমাদের ক্ষমতা দেখিয়ে আমাদের নিম্নে থাকা মানুষদের অর্থাৎ আমাদের ক্ষমতার আয়ত্তে থাকা মানুষদের উপর অন্যায় ভাবে অত্যাচার করা। আমরা যদি আমাদের ক্ষমতা দেখিয়ে প্রতিনিয়ত অন্যের উপর অত্যাচার করতে থাকি তবে একটা সময় এমন আসবে যে সময়ে আমাদের ক্ষমতা আর থাকবে না বা ক্ষমতা কমে যাবে আর সেসব মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকবে আর আমাদের ওপরেই অত্যাচার করতে শুরু করবে। সৃষ্টিকর্তা আমাদের কাছে বিভিন্ন ক্ষমতা দিয়েছে যেন আমরা সে ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারি এবং দুর্বলদের পাশে থাকতে পারি।


আর সেই জন্যই আমাদের সব সময় উচিত আমাদের যেটুকু যা ক্ষমতা রয়েছে সে ক্ষমতা অনুযায়ী দুর্বলদের পাশে থাকার চেষ্টা করা। কখনো কোন সমস্যায় পড়ে থাকা মানুষদের যদি আমরা দেখি আর আমাদের যদি সে সমস্যা থেকে বের করার ক্ষমতা থাকে তবে অবশ্যই সেসব ব্যক্তিকে আমাদের সাহায্য করার উচিত। আমরা যদি অন্য ব্যক্তিদের সাহায্য করি তবে একটা সময় এসে আমরাও সমস্যায় পড়লে সাহায্য পেতে পারি। আর তার সাথে আমরা যখন মানুষের সাহায্য করবো এবং আমাদের ক্ষমতার সঠিক ব্যবহার করব তখন আমরাও একজন ভালো মানুষ হতে পারব এবং ভালো মনের মানুষ হয়ে উঠবো। খারাপ কাজ করলে সব সময় মনের মধ্যে একটা অশান্তি কাজ করে কিন্তু ভালো কাজ করলে সব সময় মনের মধ্যে শান্তি বিরাজ করে তাই সবসময় অন্যের সাথে খারাপ ব্যবহার আর অন্যের উপর অত্যাচার করা থেকে বিরত থাকা প্রয়োজন। অনেক সময় অনেক মানুষ এমন আছে যারা অকারনেই মানুষকে হেনস্তা করতে পছন্দ করে এতে কোন পক্ষেরই উপকার হয় না।


আমরা যদি কোন ব্যক্তিকে অকারণ হেনস্তা করি আর আমাদের কারনে কারোর যদি কোন রকম ক্ষতি হয় তবে সেই ক্ষতিটা শুধু তার হয়না বরং তাদের সাথে সাথে আমাদেরও বহু গুণ ক্ষতি হয়। মানুষের কর্মফল কখনো বৃথা যায় না তাই আমরা যদি কারো ক্ষতি করি তবে আমাদেরও অবশ্যই কর্মফল অনুযায়ী বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। বিভিন্ন মানুষকে দেখা যায় ক্ষমতাবান মানুষকে সবসময় সম্মান করে আর যাদের কাছে ক্ষমতা নেই বা নিম্ন ক্ষমতাবান মানুষদের অবহেলা করে চলে এই জিনিসগুলো মোটেও সঠিক নয়। আমাদের এই পৃথিবীতে সবাই সমান তাই সবাইকেই সমান মর্যাদা এবং মূল্যায়ন করা উচিত। কারো সম্মান করতে না পারলে কখনোই কাউকে হেনস্থা করা উচিত নয় অকারণে আর নিজের অল্প কিছু লাভের কারণে বা স্বার্থসিদ্ধির কারণে অন্যের ক্ষতি বা অন্যের উপর অত্যাচার করা কোনভাবেই উচিত নয়। আমরা যদি অকারণে অন্যের ওপর অত্যাচার করতে থাকি তবে হিংসার সৃষ্টি হবে এবং ধীরে ধীরে শত্রু উৎপন্ন হবে। তাই অকারনে অন্যের উপর অত্যাচার বা অন্যের ক্ষতি করা থেকে সর্বদাই নিজেকে দূরে রাখা প্রয়োজন।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69236.07
ETH 2133.11
USDT 1.00
SBD 0.48