মাতৃভাষা।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17700895857244567596037677286789.png


সোর্স



আমরা প্রত্যেক মানুষ জন্মের পর থেকে নির্দিষ্ট একটি ভাষা শুনতে শুনতে বড় হয়। ছোটবেলা থেকে আমাদের মা-বাবা আমাদের সাথে যে ভাষা ব্যবহার করে কথা বলে সেই ভাষায় আমরা বড় হতে হতে শিখতে থাকি সেই ভাষাটাই আমরা কথা বলা শিখি আর সারা জীবন সেই ভাষার ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। আর ছোটবেলা থেকে আমরা যে ভাষা শিখি এবং আমাদের মনের ভাব প্রকাশ করতে ব্যবহার করি সেটাই আমাদের মাতৃভাষা হিসেবে গণ্য হয়। যে মানুষ যে স্থানে জন্মগ্রহণ করে, সেই স্থানের ভাষা তার মাতৃভাষা হয়ে থাকে। যেমন কোন ব্যক্তি যদি বিদেশে জন্মগ্রহণ করে এবং ছোটবেলা থেকে তার মা বাবার মুখ থেকে ইংরেজি ভাষা শুনতে থাকে তবে অবশ্যই মা-বাবার অনুযায়ী সন্তানের ভাষা হবে ইংরেজি মাতৃভাষা। আবার কেউ যদি হিন্দি ভাষার কথা তার মা বাবার মুখ থেকে শুনতে থাকে এবং পরবর্তীতে সে হিন্দি কথা বলেই মনের ভাব প্রকাশ করে তবে অবশ্যই তার মাতৃভাষা হিন্দি হয়ে থাকে। তবে আমরা ছোটবেলা থেকে মা বাবার মুখ থেকে বাংলা ভাষার প্রয়োগ শুনে বড় হয়েছি তাই আমরাও ছোটবেলা থেকে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করা শিখেছি।


আমাদের এই মাতৃভাষার অর্থাৎ বাংলা ভাষার জন্য কতইনা বীর মানুষ যুদ্ধ করেছে এবং আমাদের এই ভাষাটা টিকিয়ে রেখেছে। আমাদের এই ভাষার জন্য যদি এই মহান মানুষগুলো যুদ্ধ না করতো তবে হয়তো আমাদের এই বাংলা ভাষা থাকতো না আমরা এই বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে গণ্য করতে পারতাম না। আমাদের এই বাংলা মাতৃভাষা খুবই মহান একটি ভাষা আর এই ভাষায় বর্তমানে অবহেলা শিকার হচ্ছে। অন্যান্য ভাষার মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা কোনভাবেই নিজের ভাষার অপমান সহ্য করে না এবং স্থান বা এলাকা থেকে আসা মানুষের সব সময় তাদের এলাকার ভাষা প্রয়োগ করেই তাদের সাথে কথা বলতে হয়। অর্থাৎ এমন অনেক এলাকা আছে আমাদের এই পৃথিবীতে যেখানে গিয়ে তাদের ভাষায় কথা বলতে হয় নইলে তারা অন্য কোন ভাষায় কারো সাথে কথা বলে না। এর থেকে বোঝা যায় তারা তাদের ভাষাকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এখন ইংরেজিতে কথা বলা হিন্দিতে কথা বলা অথবা অন্যান্য কোন ভাষায় কথা বলা একটা যেন শিক্ষিত এবং আধুনিকতা বোঝায়।


আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের আধুনিকতা এবং তারা অনেক বেশি শিক্ষিত এটা প্রমাণ করতে এমন ভাব করে যেন তারা বাংলা ভাষা জানে না বা বাংলা ভাষায় কথা বলতেই পারেনা শুধুমাত্র তারা ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে পারে এবং লিখতে পারে। কিন্তু এটা তাদের কাছে আধুনিকতা হলেও এটা আমাদের কাছে হওয়া উচিত আমাদের মাতৃভাষার অপমান। কারণ কেউ যদি তাদের মাতৃভাষার ব্যবহার করে কথা বলে বা মাতৃভাষাতেই লিখতে পারে তার মানে এটা কোনভাবেই প্রমাণ হয় না যে সে অশিক্ষিত বা আধুনিক নয়। মাতৃভাষার ব্যবহার করে বা কথা বলেও মানুষ আধুনিক হতে পারে এবং অনেক বেশি শিক্ষিত হতে পারে যে শিক্ষিত একটা ইংরেজি বা হিন্দিতে কথা বলা ব্যক্তি ও হতে পারে না। আমাদের সমাজ দিনে দিনে এতটাই পরিবর্তন হচ্ছে যে তারা নিজেও বুঝতে পারছে না যে অন্যদের কালচার ও আধুনিকতা নিজেদের জীবনে নিতে গিয়ে তারা নিজের কালচার এবং নিজের মাতৃভাষা ও মাতৃভূমির অপমান করে চলেছে। আসলে আমাদের এই আধুনিকতার কারণে বিদেশি কালচার আর ভাষা গ্রহণের কারণে আমরাই আমাদের কালচার এবং মাতৃভাষা ও মাতৃভূমিকে অন্যদের কাছে নিচু করে চলেছি।


এখনকার সমাজে অনেকেই মনে করে যে তারা যদি ইংরেজির ব্যবহার না পারে তবে সে সমাজ থেকে পিছিয়ে পড়া একটি মানুষ। সেই জন্য ইংরেজি শিখতে গিয়ে তারা মাতৃভাষারই অপমান করে ফেলছে এবং মাতৃভাষায় কথা বলা ভুলে চলেছে। এটা আমাদের সমাজের এবং আমাদের মাতৃভাষার অনেক বড় অপমান আর তার সাথে আমাদের ভাষার বিলুপ্তির দিক। আমরা যদি এভাবেই আমাদের ভাষাকে সম্মান না দিয়ে এবং অন্য ভাষা শিখতে ব্যস্ত হয়ে যায় আর এদিকে আমরা আমাদের নিজের ভাষাতেই কথা বলা লিখতে পারা এবং বিভিন্ন বাংলা শব্দ ভুলতে থাকি তবে অবশ্যই একদিন আমাদের মাতৃভাষা আমাদের জীবন এবং সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা যদি আমাদের মাতৃভাষাকে ভালবাসি তবে অবশ্যই সবার আগে আমাদের মাতৃভাষাকে স্থান দিতে হবে এবং মাতৃভাষার ব্যবহার করেই নিজের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করতে হবে। আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা খুবই সুন্দর সুমধুর একটি ভাষা যা দেশ বিদেশের মানুষ অনেক বেশি পছন্দ করে শুধুমাত্র আমরাই অবহেলা করে চলেছি। তাই সময় থাকতে আমাদের অবশ্যই আমাদের মাতৃভাষাকে মূল্যায়ন করতে হবে আর মাতৃভাষার ব্যবহার বাড়াতে থাকতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।