সতর্কতা বর্তমান জীবনে একমাত্র লক্ষ্য।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধাপের মানুষ বসবাস করে চলেছে। যেমন অতিরিক্ত গরিব মানুষ, নিম্ন গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বড়লোক ও কোটিপতি এই বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে পৃথিবীতে যাদের সামর্থ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে এই পৃথিবীতে। এই মানুষগুলোর মধ্যে শুধুমাত্র কোটিপতিরা আর বড়লোকেরা তেমন কিছু ভেবে চিন্তে জীবন যাপন করে না। যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা কেনাকাটা করে নেয় তার যতই মূল্য হোক না কেন কিন্তু বাদবাকি মধ্যবিত্ত থেকে একদম অতিরিক্ত গরিব মানুষেরা সবসময় সতর্কতার সাথে জীবন যাপন করে। সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কতটুকু অর্থ খরচ হলো এবং কোথাও অতিরিক্ত অর্থ যেন খরচ না হয় এই চিন্তায় ব্যস্ত থাকে এবং সব সময় সতর্কতা অবলম্বন করে। আসলে এই দরিদ্র থেকে মধ্যবিত্ত মানুষদের জীবনে সবদিক থেকেই অনেক বেশি সতর্কতা থাকে যা বড়লোক বা কোটিপতিদের মধ্যে থাকে না। কোন দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও সব সময় সতর্ক থাকে এর মধ্যবিত্ত মানুষজন কিন্তু বড় কোটিপতিরা কোন দুর্ঘটনাকেও ভয় পায় না কারণ তাদের কাছে অনেক বেশি অর্থ আছে তারা যে কোন দুর্ঘটনাকে চাপিয়ে দিতে পারে বা দুর্ঘটনার মোকাবেলা করতে পারে তাদের এই অতিরিক্ত উপার্জিত অর্থ দিয়ে।
দেখা যায় রাস্তাঘাটে সব সময় দরিদ্র থেকে মধ্যবিত্ত সব মানুষেরা অনেক বেশি সতর্ক থাকে যেন কোন দুর্ঘটনা না ঘটে যায় কিন্তু বড়লোকরা বা কোটিপতিরা কখনোই কোন দুর্ঘটনাকে ভয় পেয়ে চলে না এবং নির্দ্বিধায় অসতর্কভাবে অনেক সময় বিভিন্ন নেশা যেন দ্রব্য গ্রহণ করেও রাস্তাঘাটে চলাফেরা করে থাকে। আসলে সতর্কতা শুধুমাত্র দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের পর্যন্তই সীমাবদ্ধ এবং এদের জীবনেরই সঙ্গী হয়ে রয়েছে। কারণ অসতর্ক হয়ে পড়লে জীবনে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে যার দ্বারা এসব মানুষ হেনস্থা হয়ে পড়তে পারে কিন্তু বড়লোক বা কোটিপতিরা কোনভাবেই কোন দুর্ঘটনা এবং কোন সমস্যায় হেনস্থা হয় না কারণ তারা অতিরিক্ত অর্থের তারা সবকিছু নিজের মন মতো করে নিতে পারে। আসলে সতর্কতা আমাদের বর্তমান জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই দরিদ্র থেকে মধ্যবিত্ত মানুষদের জন্য কারণ অনেক সময় না চাইতেও এমন কিছু ঝামেলায় পড়ে যেতে হয়, যার কারণে তাদের সুন্দর জীবন নষ্ট হয়ে যায় এবং অনেক ঝামেলায় জীবন জর্জরিত হয়ে যায়। কিছু মানুষ তো বড়লোক বা কোটিপতিদের থেকেও অনেক দূরে থাকার চেষ্টা করে এবং সতর্ক থাকার চেষ্টা করে কারণ এই সব মানুষও দরিদ্র মধ্যবিত্তদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে।
আমাদের প্রত্যেকের জীবনের সতর্কতা প্রয়োজন। আমাদের জীবনে প্রত্যেকটি দিক থেকে প্রত্যেক ভাবে সতর্ক থাকতে হবে। জীবনে চলার পথে যেমন আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তেমনি জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বর্তমানে যে সময় চলছে আমাদের প্রত্যেকটি মানুষের থেকে সতর্ক থাকা প্রয়োজন কারণ কে কখন কিভাবে আমাদের ক্ষতি করে বসে সেটা আমরা নিজেরাই যেন বুঝতে পারি না। আমাদের জীবনের ছোট ছোট সিদ্ধান্তের ক্ষেত্রেও যদি আমরা সতর্ক না থাকি তবে আমাদের ওই সিদ্ধান্তই পরবর্তীকালে আমাদের জীবনের অনেক বড় ক্ষতি হয়ে আসতে পারে। আমাদের জীবনের মূল্যবান অর্থ আমরা কোথায় ব্যয় করছি সেদিকে যেমন আমাদের সতর্ক থাকা উচিত তেমনি আমরা আমাদের জীবনের মূল্যবান সময় কোথায় ব্যয় করছি সেদিকে আমাদের অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমাদের চারপাশে আমাদের যেসব মানুষ রয়েছে সেগুলো আমাদের জন্য কতটা সুরক্ষিত সেটা আমরা জানি না তাই আমাদের আশেপাশের প্রত্যেক মানুষের থেকে আমাদের সতর্কতা বজায় রাখা প্রয়োজন।
আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত খুব সতর্কতার সাথে নিতে হবে এবং তার সাথে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ খুবই সতর্কতার সাথে রাখতে হবে। কারণ বর্তমানে যেভাবে মানুষের জীবনে দুর্ঘটনা ঘটছে এবং বর্তমান সমাজ ব্যবস্থা কোনভাবেই মধ্যবিত্ত বা দরিদ্রদের জন্য সুবিচার আনতে পারছে না তাই আমাদের জীবনের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হবে তাই অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমরা যদি বিভিন্ন দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করি তবে আমাদের জীবনের বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আমাদের জীবনকে একটু সুরক্ষিত করতে পারব। রাস্তাঘাটে অবশ্যই আমাদের সতর্ক হয়ে চলতে হবে এবং অচেনা কারো সাথে বন্ধুত্ব করতে গেলে ভেবেচিন্তে এবং অনেক বেশি সতর্কতা অবলম্বন করে তবেই বন্ধুত্ব করতে হবে। সতর্কতা আমাদের জীবনের বর্তমানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। একটু অসতর্ক হলেই আমাদের জীবনে অনেক বেশি বড় এবং ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং জীবনকে সুরক্ষিত করার চেষ্টা করতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

