দেরি হয়ে গেছে বলে চেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের জীবনে আমরা অনেক সময় ভাবি যে আমাদের দেরি হয়ে গেছে আরো আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল বা নির্দিষ্ট কোন কর্মের জন্য চেষ্টা করার দরকার ছিল। কিন্তু দেরি বলে কোন কিছু হয় না। আমরা যদি মনে করি তবেই দেরি কিন্তু আমরা যদি মনে করি যেদিন গেছে সেদিন ফিরে আনতে না পারলেও আজকে থেকে এই চেষ্টা করা শুরু করি তবে শেষের দিনগুলোতেও পরিনাম অনেকটাই বদলে দেওয়া যায়। আসলে আমরা মনে করি যে আমাদের দ্বারা দেরি হয়ে গেছে কিন্তু দেরি বলে আসলে কিছুই হয় না। যেকোনো পরিস্থিতির সিদ্ধান্ত আমরা যখন তখনই নিতে পারি আর আমরা যদি মনে করি দেরি হয়ে গেছে তবুও আমরা যদি চেষ্টা করি তবেও পরবর্তী পরিস্থিতি আমরা পরিবর্তন করার জন্য অবশ্যই সক্ষম। অনেক মানুষ মনে করে যে তাদের বয়স হয়ে গেছে তাই তারা এখন আর ভালোভাবে বাঁচার ক্ষমতা হারিয়েছে। অর্থাৎ তাদের জীবনে অনেকটা সময় দেরি হয়ে গেছে পরিবর্তনের জন্য। কিন্তু এই চিন্তা সরিয়ে রেখে সেই ব্যক্তি যদি সেই সময়েই অর্থাৎ সেই বয়সেই চেষ্টা করে সুন্দরভাবে বাঁচার তাহলেও যেটুকু আছে সেই আয়ু অবশিষ্ট সে সুন্দরভাবে বাঁচতে পারবে।
কোন ব্যক্তির যদি জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত সেই ভুল সিদ্ধান্তের ওপর জীবন যাপন করতে থাকে কিন্তু হঠাৎ যদি তার মনে হয় যে সে আর এই ভুল সিদ্ধান্ত নিয়ে জীবন কাটাতে পারছে না তবে সে অবশ্যই তখনই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এবার জীবন পরিবর্তন করতে পারে। কিন্তু সে যদি মনে করে যে তার দেরি হয়ে গেছে এবং জীবনের দীর্ঘ সময় পার হয়ে গেছে বলে তার জীবনে পরিবর্তন আনে অসম্ভব তবে সে অবশ্যই ভুল চিন্তা করবে। আমাদের জীবন অনেক ছোট আবার এই ছোট জীবনের কোনই গ্যারান্টি নেই যে কখন কি হয়। তাই দেরি না ভেবে যখন যেটা সঠিক বলে মনে হয় তখন সে কাজটা অবশ্যই করে নেওয়া উচিত। আমরা যদি মনে করি যে জীবনে অনেক সময় পেরিয়ে এসেছে আর বাকিটা সময় আমাদের এইভাবেই কষ্টের মধ্য দিয়ে কাটাতেই হবে তবে আমাদের শেষ জীবনটাও অনেক কষ্টেই কাটবে। কিন্তু আমরা যদি দেরি হয়ে গেছে সেটা না ভেবে জীবনটা পরিবর্তনের চেষ্টা সেই মুহূর্তেই করি তবেই দেখা যাবে যে বাকি জীবনটা সুন্দরভাবে কাটবে এবং জীবনের অনেক ভুল পরিবর্তন হয়ে যাবে।
আমরা যদি ভেবেই নেই যে জীবনে কোন নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেছে আর তাই ভেবে আমরা যদি কোন চেষ্টাই না করি তবে আমাদের জীবনটা আরো ভুলে ভরে যাবে আর জীবনে সুখ-শান্তি তাই হবে না। কিন্তু আমরা যখনই বুঝতে পারবো যে আমাদের জীবনের কোন একটা পরিবর্তন দরকার আর সেই আমাদের অনেক আগে থেকেই করা উচিত ছিল তবে আমরা যে মুহূর্তে সে পরিবর্তনটার কথা জানতে পেরেছি সেই মুহূর্তেই সে পরিবর্তন করে নেয়া উচিত। দেরি হয়ে গেছে ভেবে চেষ্টা যদি আমরা করতে ছেড়ে দিই তবে আমরা জীবনে কখনোই উন্নতি করতে পারব না এবং আমাদের জীবনে সুন্দর কিছু পরিবর্তন দেখতে পারবো না। আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে আমাদের জীবনের বয়স শুধুমাত্র একটা সংখ্যা হিসেবেই থাকে। তাই আমরা আমাদের জীবনে যে বয়সে যে পরিবর্তন আনতে চাই আমরা নির্দ্বিধায় এসে পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি। এমনকি আমাদের জীবনে নতুন পদক্ষেপ বা নতুন সিদ্ধান্ত নেওয়াতেও দ্বিধাবোধ না করে নতুন সিদ্ধান্ত নিতে পারি।
অনেক সময় আমরা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি দীর্ঘ সময় কাটানোর পর আমরা যখন বুঝতে পারি তখন আমরা সেই মানুষকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেও দ্বিধাবোধ করি কারণ অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমরা যদি এটা না ভেবে সেই সময় ছেড়ে দিয়ে নতুনভাবে সুন্দর করে বাঁচার চেষ্টা করি তবে আমাদের পরবর্তী জীবনটা সুখের হতে পারে। আসলে দীর্ঘ সময় পার করা হয়েছে বা দীর্ঘ জীবন ভুল হয়েছে বলে সে ভুলটাকে বয়ে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিস বুঝতে আমাদের দেরি হতেই পারে তাই বলে দেরি হয়েছে বলে বাকি জীবনটাও সে ভুলের মধ্য দিয়ে কাটানোর অর্থ হল আমরা আরও দ্বিতীয় তৃতীয় ও বহুভুল করতে থাকবো। তাই যখন দেখবো কোন কিছুতে আমাদের দেরি হয়ে গেছে তবুও আমরা চেষ্টা করতে থাকবো আমাদের জীবনকে নতুন করে তৈরি করার সুন্দরভাবে বাঁচার এবং জীবনের উন্নতির চেষ্টা করার। দেরি হয়ে গেছে বলে চেষ্টা ছেড়ে দিলে আমরা কখনোই আমাদের জীবনে উন্নতি করতে পারবো না আর সুন্দর একটা পরিবর্তন আনতে পারব না।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

