মানুষের দুর্বলতার সুযোগ নিতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের দুর্বলতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


angry-6771919_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে মানুষের দুর্বলতার কখনো সুযোগ নিতে নেই। আর আমরা যদি মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করতে থাকি তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আমাদের ভালোবাসবে না এবং তারা সবসময় আমাদেরকে ঘৃণা করতে চেষ্টা করবে। কিছু কিছু খারাপ প্রকৃতির লোক আছে যারা সব সময় বিভিন্ন ধরনের সুযোগ খুঁজে বেড়ায় কি করে অন্য মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার ক্ষতি করা যায়। আসলে এই ধরনের মানুষ হলে অনেকটা কাপুরুষ প্রকৃতির মানুষ এবং তারা সব সময় অন্য মানুষের খারাপ ছাড়া কখনো ভালো চায় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে চলতে হবে।


আর এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে এবং তারা তাদের জীবনটাকে সহজ সরল ভাবে কাটানোর চেষ্টা করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা লোকজনের সঙ্গে কম মেলামেশা করে এবং কম কথা বলে। আর এই ব্যক্তি গুলো সব সময় মানুষের উপকার ছাড়া কখনো ক্ষতি করার চেষ্টা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ব্যক্তি গুলোর যদি ক্ষতি করার জন্য আমরা চেষ্টা করি তাহলে দেখবেন যে তারা আমাদের কখনো ক্ষতি করার চেষ্টা করবে না। অর্থাৎ তারা তাদের সেই অন্যায় অত্যাচার সহ্য করে তারা চুপচাপ থাকে এবং সামনের দিকে এগিয়ে চলা চেষ্টা করে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে এই মানুষের দুর্বলতা গুলো ঠিক করে যদি তাদেরকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা যে কোন বড় হতে পারব এবং সেই মানুষগুলো আমাদেরকে সবসময় মন থেকে ভালবাসবে। আসলে মন থেকে ভালোবাসা কিন্তু সবাইকে কখনো যায় না। যারা অন্য মানুষের উপকার করে এবং অন্য মানুষের পাশে থাকার চেষ্টা করে তারা কিন্তু সব সময় অন্য মানুষের কাছে অনেকটা স্পেশাল ধরনের হয়ে থাকে। আসলে মানুষ দুরুল হতে পারে কিন্তু মানুষকে আবার পুনরায় সেই দুর্বলতা থেকে বের করে আনার জন্য আমাদের চেষ্টা করতে। কেননা দুর্বলতা এই পৃথিবী থেকে আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দেয়।


এজন্য সব সময় আমাদের মন-মানসিকতা অনেকটা কঠিন করতে হবে। আর আমরা যদি আমাদের এই মন মানসিকতাকে পরিশ্রমী এবং কঠিন করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের জীবনটাকে একটা সুন্দরভাবে আমরা গড়তে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে দুর্বল মানুষের কোন জায়গা নেই। যদিও আমরা কখনো চেষ্টা করবো না কোন দুর্বল মানুষের উপরে অন্যায় অত্যাচার করার জন্য এবং তাদের কাছ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য। আসলে আমরা যদি এইভাবে দুর্বল মানুষের পাশে থাকতে পারি তাহলে তারাও কিন্তু সুখে শান্তিতে তাদের বাকি জীবনটা কাটাতে অবশ্যই পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.054
BTC 71382.70
ETH 2112.45
USDT 1.00
SBD 0.50