নিজেকে কখনো ছোট করা যাবে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজেকে কখনো ছোট করা যাবে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-7346829_1280.jpg



লিংক


এই পৃথিবীতে নিজেকে সবসময় বড় করার জন্য সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং সঠিক শিক্ষার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন তাহলে আপনি অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবং আপনি যখন জীবনে উন্নতি লাভ করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। এই পৃথিবীতে সব সময় সবাই চেষ্টা করে কি করে সবাই অন্যকে ছোট করা যায় এবং অন্যের থেকে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে নিজেকে কখনো ছোট মনে করতে নেই।


অর্থাৎ আমরা যদি নিজেদেরকে ছোট মনে করি তাহলে অন্য মানুষগুলো কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সব সময় তারাও আমাদেরকে ছোট বলে মনে করবে এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করার চেষ্টা করবেন। এজন্য সব সময় আত্মসম্মানবোধ অবশ্যই প্রত্যেক ব্যক্তিদের মধ্যে রাখা উচিত। কেননা আত্ম সম্মানবোধ যদি কোন ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সেই ব্যক্তি গুলো কখনো ভালো হতে পারবেনা এবং প্রত্যেকটি মানুষ এই ব্যক্তিকে অনেক বেশি ঘৃণা করবে। এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে উঁচু শ্রেণীর মানুষগুলোকে সবসময় নিচের শ্রেণীর মানুষদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে এবং তাদেরকে কখনো সম্মান দিতে চেষ্টা করে না।


আসলে এই গরু শ্রেণীর মানুষগুলো সব সময় নিজেদেরকে ছোট বলে মনে করে এবং কেউ যদি তাদেরকে কোন ধরনের অত্যাচার করে তাহলে তারা সবকিছু মাথা পেতে নেয়। একটা জিনিস তাদের মধ্যে কখনো জাগ্রত হয় না যে কেউ যদি তাদেরকে আঘাত করার চেষ্টা করে এবং সেই সময় যদি তারা প্রতিবাদ করে তাহলে সেই ব্যক্তি কিন্তু দ্বিতীয়বার কখনো তাদেরকে আর আঘাত করার চেষ্টা করবে না। আসলে এই ধরনের মনোবল তাদের মধ্যে না থাকার জন্য সব সময় নিজেদের মনের মধ্যে নিজেরা সবসময় ছোট হয়ে যায় এবং অন্য মানুষগুলো আমাদেরকে ছোট বলে মনে করে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে আপনি কখনো অন্যের কাছ থেকে সম্মান পাবে না।


এজন্য নিজেকে সবসময় একজন সুপুরুষ বলে মনে রাখতে হবে এবং কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এজন্য সব সময় চেষ্টা করতে হবে। আর আমরা যদি এইভাবে সবাই মিলে চেষ্টা করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে অবশ্যই সম্মান করতে পারি তাহলে এই পৃথিবীতে কেউ কখনো কাউকে অপমান করতে পারবে না এবং সবাই সবার মনের দিক থেকে অনেক বেশি বড় থাকবো। এজন্য নিজেকে নিজের কাছে অবশ্যই বড় মনে করতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমাদের নিজেদের দ্বারা কিন্তু অনেক ধরনের কাজ অবশ্যই সমাধান করা সম্ভব। আর এই ধরনের মন মানসিকতা যার মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই জীবনে বড় হতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 67744.77
ETH 2091.48
USDT 1.00
SBD 0.50