খারাপ লোকের পতন নিশ্চিত।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ লোকের পতন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
খারাপ মানুষ এই পৃথিবীতে এখন ভরে গেছে। অর্থাৎ আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু খারাপ মানুষের ভিড় লেগে রয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে পৃথিবীতে বিভিন্ন ধরনের অরাজকতার সৃষ্টি হবে এবং এই পৃথিবীতে আর কখনো মোটেও শান্তিতে জায়গা হবে না। একটা জিনিস আমাদের সবসময় মেনে চলতে হবে যে এই জীবনে আমরা যদি খারাপ লোকের মত মন মানসিকতার থেকে বের হয়ে এসে ভালো মানুষ হতে পারি তাহলে জীবনে অবশ্যই আমরা সুখ শান্তি অর্জন করতে পারব এবং জীবনের বাকি সময়টা অনেক বেশি আনন্দের মধ্যে কাটাতে পারব। আসলে এই পৃথিবীতে খারাপ লোকের পতন অবশ্যই নিশ্চিত।
কেননা খারাপ লোকের চিন্তাভাবনা সবসময় খারাপ হয়ে থাকে এবং তারা আর কখনো সামনের দিকে এগিয়ে চলার জন্য কোন চেষ্টা করে না। একটা জিনিস তারা সব সময় চেষ্টা করে যে কি করে অন্য মানুষের ক্ষতি করা যায় এবং অন্যান্য মানুষদের থেকে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া যায়। আসলে এই পৃথিবীতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে অন্য মানুষের ক্ষতি করার জন্য এবং অন্যান্য মানুষ থেকে তারা দূরে সরে থাকার চেষ্টা করে। আসলে কোন মানুষ যদি তাদের ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে কিন্তু তারা সেই মানুষদের থেকে দূরে থাকে এবং পুনরায় তারা খারাপ পথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে।
আসলে এই পৃথিবীতে আমরা যদি একটা খারাপ মন মানসিকতা নিয়ে বেড়ে ওঠার চেষ্টা করে তাহলে দেখবেন যে আমাদের আশেপাশের লোকগুলো আমাদের থেকে সবাই দূরে সরে গেছে এবং কেউ কখনো আমাদেরকে ভালবাসবে না। আসলে বাইরের মানুষ তো দূরের কথা আমাদের পরিবারের কোন মানুষ আমাদেরকে কখনো ভালোবাসবে না এবং তারাও চেষ্টা করবে যাতে করে আমাদের থেকে সবসময় দূরে থাকা যায়। আসলে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আপনি ভাল কিছু করতে পারলে সবাই আপনার পাশে থাকবে এবং আপনি যদি খারাপ ভাবে চলাফেরা করেন তাহলে দেখবেন যে আপনার পাশে কেউ কখনো থাকবে না। আসলে খারাপ মানুষ জীবনে কখনো প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না।
এজন্য আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে বেঁচে থাকতে চাই এবং নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই তাহলে অবশ্যই আমরা এই খারাপ মানুষদের থেকে দূরে থাকতে হবে এবং খারাপ মানুষের মতো মন মানসিকতা কখনো নিজেদের মধ্যে তৈরি করা যাবে না। আসলে আমরা যদি ভালো হতে পারি তাহলে দেখবেন যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে তারা ভালো গুনাগুন নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা। আর যারা খারাপ মানুষ তাদের পরিবারের প্রত্যেকটা লোক অবশ্যই খারাপ হবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো আর ভালোর দিকে এগিয়ে যাবে না। এভাবে তারা প্রজন্মের পর প্রজন্ম খারাপ ভাবে জীবন যাপন করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
