ভালো মানুষ সবার উপরে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা সবসময় অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি উপরে থাকে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি ভালো মানুষ না হয়ে জীবনে প্রচুর পরিমাণ টাকার মালিক হয়েও আমরা কিন্তু এই ভালো মানুষদের উপরে কখনো দিতে পারবো না। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভালো মানুষকে অবশ্যই সম্মান করে এবং এই মানুষদের চলা পথে তারাও সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। আসলে ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু আপনাকে অন্য কোন চেষ্টা করতে হবে না বরং সব সময় বিভিন্ন ধরনের খারাপ কাজের থেকে আপনার নিজেকে অনেক বেশি দূরে রাখতে হবে। এভাবে যদি দূরে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো হতে পারবেন।
আসলে এই পৃথিবীতে এখন ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে। কেননা এখন মানুষ কি সব সময় চেষ্টা করে খারাপ হয়ে বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করার জন্য এবং অন্যের ক্ষতি করার জন্য তারা সবসময় চেষ্টা করতে থাকে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে এই পৃথিবী থেকে সুখ শান্তি চিরদিনের জন্য দূরে চলে যাবে এবং আমরা কখনো আর এই পৃথিবীতে সুখ শান্তি খুঁজে পাবো না। আসলে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে সর্বপ্রথম নিজেদেরকে ভালো হতে হবে এবং ভালো জিনিস করার জন্য সব সময় চেষ্টা করতে হবে। আসলে প্রথম অবস্থায় আপনার একটু কষ্ট হলে পরবর্তীতে এটি কিন্তু আপনার কাছে আর কোন কষ্টদায়ক মনে হবে না।
আসলে এই পৃথিবীতে এখন মানুষ অন্য মানুষকে কখনো বিশ্বাস করতে চায় না এবং সব সময় একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু এইভাবে যদি আমরা সামনের দিকে চলতে থাকে তাহলে কখনো আমরা জীবনে উন্নতি করতে পারব না এবং কেউ কখনো ভালোভাবে বসবাস করতে পারবো না। তাইতো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এবং ভালো মানুষের মতো সমাজে প্রত্যেকটা মানুষের সাথে মেলামেশা করতে পারে। আসলে ভালো মানুষ হওয়ার মজাটাই একটা আলাদা। যে মানুষরা ভালো হয়ে থাকে তাদের জীবনে কোন ধরনের সমস্যা কখনোই থাকে না।
কেননা ভালো মানুষ যেহেতু সব সময় ভালো কাজকর্ম করে থাকে তাই তাদের জীবনের সমস্যাগুলো অনেক বেশি কম থাকে এবং তারা আস্তে আস্তে করে কিন্তু সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর যারা সব সময় খারাপ কাজকর্ম করে তাদের এই খারাপ কাজকর্মের জন্য কিন্তু তাদের সামনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং এই সমস্যার জন্য তারা কিন্তু আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো হতে পারি এবং ভালো মানুষ হওয়ার জন্য সবসময় চেষ্টা করতে পারি। এই পৃথিবীতে একমাত্র ভালো মানুষকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং তাদেরকে সবাই অনেক বেশি সম্মান করে থাকে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
