অন্যায় স্বীকার করা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় স্বীকার করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


assassination-attempt-268912_1280.jpg



লিংক


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ কাজ করতে গিয়ে কখনো কখনো মনের অজান্তে তারা বিভিন্ন ধরনের অন্যায় করে ফেলে। যারা ভালো মানুষ তারা কিন্তু খুব দ্রুত তাদের অন্যায়কে স্বীকার করতে কখনো দ্বিধাবোধ করে না। আসলে ভালো মানুষেরা কখনো অন্যায় করতে চায় না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি এবং অন্যায় না করে বরং মানুষের সাহায্য করতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে অনেক বেশি ভালবাসবে। কিন্তু পৃথিবীর সব মানুষ কখনো সমান হতে পারে না। অর্থাৎ একেক জন লোক একেক প্রকৃতির হয়ে থাকে এবং তাদের মনের মায়া মমতা এক এক ধরনের হয়ে থাকে। কারো সাথে আমরা কারো কোন মিল খুঁজে পাবো না।


আসলে এই পৃথিবীতে যারা অন্যায় করে তারা কখনো মানুষের মত মানুষ হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে মানুষ যখন অন্যায় করে তখন কিন্তু সেই মানুষগুলোর মনে কোন ধরনের খারাপ অনুভূতির সৃষ্টি হয় না। কেননা এই খারাপ মানুষ গুলো সব সময় অন্যায় করতে ব্যস্ত থাকে এবং অন্যের যদি ক্ষতি হয় এতে তাদের কোন কিছু যায় আসে না। কিন্তু একজন ভালো মানুষ যদি তার মনে অজান্তে কখনো অন্যায় করে ফেলে এবং এই অন্যায়ের জন্য অন্য কোন মানুষের ক্ষতি হয় তখন তাদের মনের দিক থেকে তারা সবসময় কষ্ট পায়। আর তাই তারা সবসময় চেষ্টা করে দেখি কি করে তাদের এই ভুলগুলো স্বীকার করে তারা সেই মানুষগুলোকে ভালোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করে।


একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি কখনো মানুষের সাথে অন্যায় করেন এবং মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পান তাহলে কিন্তু আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। কেননা এই পৃথিবীতে যারা অন্যায় করে এবং অন্যায়কে সবসময় প্রশ্রয় দেয় তারা কিন্তু কখনো মানুষের মধ্যে পড়ে না। আর এই অমানুষ শ্রেণীর লোক গুলো সব সময় মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করে এবং মানুষ তাদেরকে কখনো ভালবাসতে চায় না। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় জানতে হবে যে এই পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন আমরা কখনো অন্যায় কে প্রশ্রয় দেবো না এবং আমাদের আশেপাশে যদি কেউ অন্যায় করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলতে চেষ্টা করব।


আসলে আমরা যদি প্রতিবাদ গড়ে তুলতে না পারি তাহলে এই সমাজ দ্বারা অন্যায় করে তারা কিন্তু আরো বেশি অন্যায় করতে থাকবে এবং এর ফলে নিচু শ্রেণীর মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পাবে। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কখনো অন্যায় করব না এবং কোন অন্যায়কে কখনো প্রশ্রয় দেবো না। আর আমরা যদি ভুল করে অন্যায় করে ফেলি তাহলে আমরা সাথে সাথে আমাদের সেই অন্যায়কে স্বীকার করে নিয়ে সে মানুষটির ভালো করার জন্য চেষ্টা করব। আর এভাবে কিন্তু আমরা যদি সবাই একসাথে বসবাস করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে এই অন্যায় অত্যাচার দিন দিন কমে যাবে এবং আমরা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 64137.73
ETH 1841.92
USDT 1.00
SBD 0.38