সবকিছু যেন হারিয়ে যাচ্ছে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবকিছু যেন হারিয়ে যাচ্ছে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


mail-46228_1280.webp



লিংক

আসলে আমাদের এই পৃথিবীতে যত দিন যাচ্ছে ততই যেন বিভিন্ন ধরনের জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি তথা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস করতাম তখন। আর এই জিনিসগুলো বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই না। অর্থাৎ আধুনিকতার ছোঁয়ার ফলে কিন্তু পুরনো জিনিসগুলো চাপা পড়ে যাচ্ছে এবং নতুন ধরনের বিভিন্ন জিনিসের উদ্ভব হচ্ছে। কিন্তু যতই নতুন ধরনের জিনিস উদ্ভব হোক না কেন আমরা কিন্তু কখনো পুরনো জিনিসগুলোকে ভুলে যেতে পারবো না। কেননা এই পুরনো জিনিসের মধ্যে একটা আলাদা ভালোবাসা রয়েছে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সেই পুরনো ঐতিহ্য এবং পুরনো সংস্কৃতিকে ধরে রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই বর্তমান প্রজন্মের মধ্যে সেই পুরনো জিনিসগুলো নিয়ে আসার জন্য সবসময় চেষ্টা করতে হবে এবং সেই ধরনের জিনিসগুলো চর্চা করার জন্য বাচ্চাদেরকে অনুপ্রাণিত করতে হবে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে ছোটবেলায় আমরা কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম এবং বাচ্চাদের সাথে বিভিন্ন ধরনের আলোচনা করতাম যেগুলো কিন্তু এখন কখনো আমরা দেখতে পাই না। এখন বাচ্চারা আধুনিকতার ছোঁয়ার ফলে কিন্তু তারা এই ধরনের পুরনো জিনিসগুলো আর কখনো গ্রহণ করতে চায় না।


আসলে এই পুরনো জিনিসগুলো যদি হারিয়ে যায় তাহলে এই জিনিসগুলো ফিরিয়ে আনার জন্য কিন্তু আর কোন ধরনের জেনারেশন থাকবে না। তাইতো আমাদের উচিত এই পুরনো জিনিসগুলো আবার যাতে ফিরিয়ে আনা যায় এজন্য চেষ্টা করা এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই ধরনের জিনিস গুলো বোঝানো যাতে করে তারা এই জিনিসগুলো বুঝতে পেরে সেই জিনিসগুলো তারা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই হারানো জিনিসগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে পারি তাহলে অবশ্যই এইগুলো জেনারেশনের পর জেনারেশন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে।


আসলে প্রত্যেকটা জিনিস যাতে হারিয়ে না যায় সেজন্য আমাদের অবশ্যই দায়িত্ব সহকারে সে জিনিসগুলো পালন করতে হবে এবং ছোটদেরকে বোঝাতে হবে এর ভালো দিক সম্পর্কে। আসলে প্রত্যেকটা সংস্কৃতি এবং খেলাধুলা কিন্তু আমাদের ঐতিহ্য যেগুলো কিন্তু আমরা কখনো হারিয়ে যেতে দেব না এবং এইগুলো যদি প্রত্যেকটা জেনারেশনের মধ্যে থাকতে পারে তাহলে কিন্তু তারা কখনো খারাপ দিকে এগিয়ে যেতে চেষ্টা করবে না এবং তাদের মন মানসিকতা সব সময় আলাদা থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে যে সবকিছু যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা কখনো আমাদের নিজেদের অস্তিত্বটা আর কখনো ধরে রাখতে পারব না এই সমাজের মাঝে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।