মায়ায় জড়িয়ে লাভ নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মায়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


politicians-2831235_1280.png



লিংক


আমাদের এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মায়ায় জড়িয়ে পড়ি। আসলে একজন মানুষের সাথে যখন আমরা দীর্ঘদিন বসবাস করি তখন সেই মানুষের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই মানুষটাকে আমরা ভালোবেসে ফেলি। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনার এলাকায় প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনার সাথে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেছে। আসলে এইভাবে আমরা আমাদের কাছের মানুষের সাথে ভালোবাসার মায়ায় জড়িয়ে পড়ি এবং তারা যখন আমাদের থেকে চিরজীবনের জন্য চলে যায় তখন আমাদের দুঃখ কষ্টের আর কোন সীমা থাকে না। যখন এই পৃথিবী থেকে সবাইকে একদিন না একদিন বিদায় নিতে হবে তাহলে মায়ায় জড়িয়ে কি লাভ।


আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু এই মায়ার মধ্যে জড়িয়ে পড়ে নিজের মনের অজান্তে। আপনি কিন্তু কখনো আপনার এই জিনিসটাকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন না। তবুও এই পৃথিবীর নিয়ম হল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের মায়া জন্মানো এবং আস্তে আস্তে করে সেই মায়ের বন্ধন ছিড়ে ফেলে সেই মানুষগুলো চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তবুও আমরা মানুষকে ভালবাসতে শিখি এবং মানুষের পাশে গিয়ে তাদেরকে ভালোবেসে সাহায্য করতে শিখি। এজন্য আমরা সব সময় প্রত্যেকটা জিনিসের জানি যে আমরা যদি কাউকে বেশি ভালোবেসে ফেলি এবং তার মায়ের জড়িয়ে পড়ি তাহলে কিন্তু সেই মানুষটাও একদিন আমাদেরকে কাঁদিয়ে তারা দূরে চলে যাবে।


পৃথিবীতে যদি এই ধরনের মায়া জিনিসটা না থাকতো তাহলে কিন্তু আমরা বর্তমান সময়ে একে অন্য কিছু ভালবাসতাম না এবং সবাই মিলে দূরে সরে থাকতাম। আসলে মানুষের মধ্যে মানুষের কোন ধরনের টান থাকতো না এবং কেউ যদি কোন ধরনের বিপদে পড়তো তাহলে তাদেরকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের প্রতি মানুষের ভালোবাসা না আসে তাহলে কিন্তু সমাজে কখনো দলবদ্ধভাবে বসবাস করতে পারতাম না। এজন্য মায়া এমন একটা জিনিস যার জন্য কিন্তু আমরা একজন মানুষ অন্য একজনের মানুষের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং কেউ যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে আমরা দূর থেকে এসে তাদের সাহায্য করতে চেষ্টা করি।


এজন্য পৃথিবীতে এই মায়ার বন্ধন কাটি ওটা কখনো যায় না এবং আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই মানুষের সাথে বিভিন্ন ধরনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো এবং তাদের সাহায্য করতে চেষ্টা করব। আসলে একদিন এই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে তাই বলে যে আমরা মানুষকে ভালোবাসবো না এমন কোন কথা নেই। আসলে এটাই কিন্তু পৃথিবীর একটি নিয়ম। আর এই নিয়ম অনুযায়ী আমরা সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং একে অন্যকে ভালবেসে এক জায়গায় সুখে শান্তিতে বসবাস করবো। আসলে এইভাবে যদি আমরা বসবাস করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 65926.26
ETH 1919.29
USDT 1.00
SBD 0.42