অর্থই অনর্থের মূল।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অর্থই অনর্থের মূল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যত ধরনের বিশৃঙ্খলা অথবা যত ধরনের সমস্যা হচ্ছে সবকিছু কিন্তু এই অর্থের জন্যই হচ্ছে। অর্থাৎ মানুষ এই অর্থের জন্য যেমন দিন রাত কঠোর পরিশ্রম করছে ঠিক এই অর্থের জন্য কিন্তু বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ চলছে। আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখতে পাই যে এই পৃথিবীতে অর্থের জন্য একজন মানুষ আরেকজন মানুষের সবথেকে বড় শত্রু হয়ে উঠছে। আসলে অর্থটা একটা মানব জাতিকে কতটা প্রভাবিত করে তা আমরা কিন্তু সবাই লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। কেননা এই মানবজাতি আজ পিছনের দিকে পিছিয়ে দেওয়ার সব থেকে বড় কারণ হলো এই অর্থ। অর্থাৎ এই পৃথিবীতে যাদের অর্থ লোক সব থেকে বেশি তারা কিন্তু সবসময় অন্যান্য মানুষ থেকে পিছিয়ে থাকে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অর্থ লোক নিয়ে জীবনে বড় হয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে বড় হতে পারলেও আমাদের কি কেউ কখনো সম্মান করবে না। বরং এই অর্থলোভী মানুষদেরকে সবাই অনেক বেশি ঘৃণা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই মিলে যদি এই লোভ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারব এবং আমার দ্বারা এই সমাজে বিভিন্ন ধরনের ভালো কাজকর্ম হবে। আসলে মানুষ সবসময় চেষ্টা করে কি করে অন্য মানুষের উপকার করার থেকে বরং তাদের ক্ষতি করা যায়। আসলে অর্থের জন্য কিন্তু সব সময় মানুষ এই ধরনের কর্মকাণ্ড করে।
আসলে অর্থই কিন্তু জীবনের মূল লক্ষ্য নয়। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই অর্থকে বলে মনে করি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে সর্বপ্রথম এই অর্থের থেকে লোভ-লালসা আমাদেরকে ত্যাগ করতে হবে। আসলে জীবন যাপনের জন্য যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ যদি আমরা জীবনে উপার্জন করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের জীবনটা অনেক বেশি সুখের হবে। কেননা লোভী মানুষ যতই জীবন অর্থ উপার্জন করুক না কেন তাদের জীবনে কখনো সুখ শান্তি আসে না।
এজন্য আমরা সব সময় এই অর্থকে জীবনে প্রাধান্য না দিয়ে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আসলে আমরা যদি জীবনে একজন ভালো মানুষ হতে পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে ভালবাসবে এবং সবাই আমাদের আশেপাশে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো যে জীবনে যা কিছুই করি না কেন কখনো আমরা আমাদের ভালো মানুষের থেকে বের হয়ে এসে খারাপ মানুষের মতো আচরণ করার চেষ্টা করবো না। কেননা এই ভালো মানুষদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং এই অর্থলোভী মানুষদেরকে কেউ কখনো ভালবাসেনা। বরং তাদেরকে অনেক বেশি সবাই ঘৃণা করে। এজন্য জীবনের মূল লক্ষ্য ভালো মানুষ হওয়া।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Money is the root of all evil, yet we all strive for it. With more wealth, we gain more respect. Money isn't everything, but without it, nothing is possible.