মূর্খ মানুষদের আলোচনা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মূর্খ মানুষদের আলোচনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


people-8238930_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে যারা মূর্খ মানুষ তাদের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন বুঝতে পারবেন যে আপনি একদল মূর্খ মানুষদের ভিড়ের মধ্যে প্রবেশ করেছেন এবং আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আসলে এই পৃথিবীতে যারা মূর্খ শ্রেণীর লোক তারা তাদের নিজেদের মূর্খতা যত ভাবে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন তারা কিন্তু তাদের এই মূর্খতা কখন ঢেকে রাখতে পারবে না। অর্থাৎ তাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই মূর্খতা ঢেকে রাখার চেষ্টা করি এবং নিজেদেরকে অনেক শিক্ষিত বলে মনে করার মত চেষ্টা করি তাহলে কিন্তু এই জিনিসটা মোটেও তারা আজ জীবনে কখনো সঠিকভাবে সম্ভব করতে পারবে না।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যারা অতিরিক্ত মূর্খ শ্রেণীর লোক তারা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। কেননা তাদের এই মূর্খতার জন্য তারা সমাজের বিভিন্ন মানুষদের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা কখনো বুঝতে পারে না যে তারা মনের অজান্তে মানুষের ক্ষতি করে ফেলছে। কেননা মূর্খ মানুষের মধ্যে সবথেকে বড় একটা সমস্যা হলো তারা কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ এই ধরনের কাজের মধ্যে তারা কখনো পার্থক্য বের করতে পারে না। যেহেতু তারা ভালো মন্দের মধ্যে পার্থক্য সঠিকভাবে বের করতে পারে না তাই তারা জীবনে কখনো সামনের দিকে খুব সুন্দর ভাবে আর এগিয়ে যেতে পারে না। এজন্য তারা সব সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে।


আমরা যদি এই মূর্খ মানুষদের মধ্যে প্রবেশ করি তখন আমাদেরকে অবশ্যই মূর্খ মনে হবে এবং তাদের আলোচনা শুনলে আমাদের আর সেই জায়গায় থাকতে ইচ্ছা করবে না। এজন্য আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি কখনো কিন্তু কোন মূর্খ মানুষদের সাথে মেলামেশা করবেন না এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেননা এই মূর্খ মানুষদের সাথে আপনি যখন কখনো কোন ধরনের তর্ক-বিতর্ক করে পারবেন না ঠিক তেমনি তাদের আশেপাশে থাকলে আপনার দিক থেকে আপনার নিজেকে অনেক বেশি ছোট মনে হবে। এজন্য আমরা সব সময় নিজেদেরকে অবশ্যই মূর্খতার থেকে বের করে আনার জন্য শিক্ষা গ্রহণ করবো এবং শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনটাকে আলোকিত করবো।


আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মূর্খ থেকে যায় তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কখনো শিক্ষিত করতে পারবোনা। কেননা তারা আমাদের এই মূর্খতা দেখে তারা নিজেরাও জীবন মূর্খ হয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষদের পাশে থেকে মানুষদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু তাদের মধ্য থেকে এই মুহূর্তটা নামক জিনিসটা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। অর্থাৎ তারা যদি একবার শিক্ষার স্বাদ গ্রহণ করতে পারে তাহলে কিন্তু তারা আর কখনো এই মূর্খতার মধ্যে পড়ে থাকবে না। এজন্য সবাইকে অবশ্যই জীবনে শিক্ষিত হতে হবে এবং প্রকৃত শিক্ষা নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।