অতিরিক্ত চিন্তা জীবনের জন্য খারাপ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত চিন্তা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


thinking-5616867_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা সব সময় অতিরিক্ত চিন্তাভাবনা করে তারা কিন্তু কখনো জীবনে কোন কিছু সমাধান করতে পারে না। অর্থাৎ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কোন কিছু করার আগে অবশ্যই আমাদের চিন্তাভাবনা করা উচিত কিন্তু অতিরিক্ত চিন্তাভাবনা কোন কিছুকে কখনো সঠিকভাবে আমাদের সমাধান করতে দেয় না। এছাড়াও এই পৃথিবীতে যারা সবসময় সব কিছু একটু বেশি বুঝে সেই মতো করে চলার চেষ্টা করে তারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় সঠিক চিনতে ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমার জীবনটা অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাবে। না হলে আমরা পিছনে পড়ে থাকব।


কিছু কিছু মানুষ আছে যারা কোন কিছু না করে অতিরিক্ত চিন্তাভাবনা করার ফলে অনেকটা অসুস্থ হয়ে যায়। আসলে এই মানুষগুলো কখনো পরিশ্রমী মানুষ হতে পারে না। যারা পরিশ্রমী মানুষ তারা কিন্তু অল্প-চিন্তাভাবনা করে সে চিন্তা ভাবনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় প্রত্যেকটা জিনিসের সঠিক চিন্তাভাবনা করে সামনের দিকে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা অনেক বেশি সহজ হবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা এই জীবনে সফলতা অর্জন করতে পারি এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি। কেননা এই পৃথিবীতে সফলতা অর্জন করা কিন্তু অনেক কঠিন।


একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে যে যেহেতু বিভিন্ন ধরনের মানুষ এই পৃথিবীতে বিভিন্ন ধরনের কাজের জন্য প্রতিযোগিতা করে এবং প্রত্যেকটি কাজের জন্য মানুষকে বিভিন্নভাবে প্রতিযোগিতা করতে হয়। অর্থাৎ আপনি কতটুকু চিন্তাভাবনা করে সেই কাজটি সহজে সমাধান করতে পারবেন সেটি দেখে কিন্তু আপনাকে অন্যান্য ব্যক্তি গুলো সেই ধরনের কাজে উপযুক্ত বলে মনে করবে। একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যে আমরা যদি অতিরিক্ত চিন্তাভাবনা করতে করতে আমাদের কাজের সময়টা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু সেই কাজটা আমাদের দ্বারা পরবর্তীতে আর কখনো সম্ভব হবে না এবং সেই কাজটা আমাদের জীবনের সব সময় অপূরণ থেকে যাবে।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবসময় এগিয়ে যেতে পারি এবং সঠিক চিনতে হবে না পড়ে আমরা যাতে জীবনে সফলতা অর্জন করতে পারি। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যারা অলস প্রকৃতির লোক তারা কিন্তু অনেক বেশি চিন্তা কামনা করে এবং তাদের চিন্তাভাবনার কোন মূল্য নেই। কেননা যে চিন্তাভাবনা বাস্তব রূপান্তরিত করা যায় না সে চিন্তা ভাবনা করার থেকে না করা অনেক বেশি ভালো। এজন্য অতিরিক্ত চিন্তাভাবনা মানুষের জীবনে খারাপ সময় ডেকে আনে এবং এই জীবনে তারা কখনো জয়ী হতে পারে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে উপভোগ করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.074
BTC 71491.41
ETH 2212.56
USDT 1.00
SBD 0.49