অহংকারী মানুষের পতন নিশ্চিত।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অহংকারী মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে যারা অহংকার মানুষ তাদের পতন অবশ্যই একদিন না একদিন হবে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বহু মানুষকে আজ প্রচুর স্থান থেকে নিচু স্থানের দিকে নেমে যেতে দেখেছি। অর্থাৎ তারা তাদের অহংকারের জন্য তারা তাদের জীবনের সকল ধরনের সুযোগ সুবিধা কে হারিয়েছে এবং জীবনের শেষ পর্যায়ে এসে তারা অনেক বেশি দুঃখ কষ্ট দিয়ে বেঁচে আছে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে এই অহংকারী মানুষদের সাথে মেলামেশা করি তাহলে কিন্তু আমরাও আস্তে আস্তে খারাপ দিকে এগিয়ে যেতে থাকবো। এজন্য এসব খারাপ মানুষদের থেকে আমাদের সব সময় দূরে থাকা অবশ্যই দরকার।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে এবং সবাই তার নিজস্ব সুযোগ সুবিধা অনুযায়ী সব সময় বসবাস করার চেষ্টা করেন। সমাজে যেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে তাহলে সেই সমাজের মধ্যে আমরা একে অন্যকে ভালোবাসার ফলে একটা আলাদা সম্পর্ক গড়ে তুলতে পারি। আসলে বর্তমান সমাজে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে সমাজের কোন মানুষের মধ্যে অন্য মানুষের প্রতি কোনো ভালোবাসা থাকে না এবং সবাই সবার নিজের মতো করে বসবাস করার চেষ্টা। আসলে এভাবে যদি সবাই স্বার্থপরের মত বসবাস করার চেষ্টা করে তাহলে সে সমাজে কখনো সুখ-শান্তি বিরাজ করবে না এবং কেউ কারো বিপদের সাহায্য করবে না।
আর এই অহংকারী মানুষগুলো কখনো সমাজের অন্যান্য মানুষগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং সেই মানুষদেরকে তারা অনেক বেশি ঘৃণা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা মানুষ হিসেবে যখন অন্য মানুষের ঘৃণা করবো তখন সে মানুষগুলো যেমন আমাদেরকে পছন্দ করবে না এবং আস্তে আস্তে করে তারা আমাদের জীবন থেকে সরে যাবে। একটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি এই পৃথিবীতে যা কিছু নিয়ে অহংকার করবেন সেই অহংকার একদিন চিরদিনের জন্য মুছে যাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এইসব অহংকারী মানুষদের থেকে দূরে সরে থাকা যায় এবং আমরা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করে তুলতে পারি।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি যেখানে সবাই মিলে মিশে একসঙ্গে বসবাস করবে এবং কারো মনের মধ্যে কোন ধরনের অহংকার আর বাসা বাঁধতে পারবে না। এইভাবে যদি আমরা একে অন্যের বিপদে-আপদে সবসময় সাহায্য করতে পারি তাহলে এমনিতেই আমাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। তাইতো জীবনে কখনো অহংকার করবো না এবং এই অহংকারী মানুষদের থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করব। এভাবে যদি আমরা তাদের থেকে দূরে থাকতে পারি এবং নিজেদের জীবনটা খুব সহজ সরল ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই এই জীবনে আমরা উন্নতি লাভ করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
