মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনোযোগ দিয়ে পড়াশোনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে জীবনে বড় হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে পড়াশোনা করতে হবে। কেননা আমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনের সঠিকভাবে কখনো বড় হতে পারব না। অনেকে মনে করেন যে জীবনে বড় হওয়ার ক্ষেত্রে পড়াশোনার গুরুত্ব কতটা দরকার। আসলে আমার কাছে মনে হয় যেন এই পৃথিবীতে বড় হতে গেলে এবং একজন ভালো মানুষ হতে গেলেও কিন্তু পড়াশোনার দরকার রয়েছে। আসলে পড়াশোনার মাধ্যমে শুধুমাত্র আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে শুধুমাত্র জ্ঞান অর্জন করিনা বরং কিভাবে মানুষের সাথে আচার আচরণ করব এবং কিভাবে নিজেদেরকে ভালো করে তুলব এইসব জিনিস সম্পর্কেও এই পড়াশোনার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলে সঠিকভাবে পড়াশোনা করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের দেশটাকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। আসলে অনেক মানুষ রয়েছে যারা কেন মূর্খতার চেষ্টা করে এবং কখনো জীবনে মনোযোগ দিয়ে কখনো পড়াশোনা করার চেষ্টা করেনা। আসলে এই ব্যক্তিদের জন্য কিন্তু আমাদের সমাজটা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। কেননা তারা যেহেতু নিজেরা পড়াশোনা করবে না, তাই তারা কিন্তু মূর্খ থাকবে এবং এই মূর্খ থাকার জন্য তারাও তাদের সন্তানদেরকে সঠিকভাবে পড়াশোনার কোন মূল্য তারা কখনো শেখাতে পারে না।
আপনি যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনার সঠিক মূল্য আপনি বুঝতে পারবেন এবং আপনি আপনার পরবর্তী প্রজন্মকে পড়াশোনা করার ক্ষেত্রে অবশ্যই আগ্রহী করে তুলবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং পরবর্তীতে আমরা অনেক সুখে শান্তিতে আমাদের বাকি জীবনটা কাটাতে পারব। এজন্য সরকার সব জায়গায় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকে যাতে করে গরিব থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এই পড়াশোনা গ্রহণ করতে পারে এবং পড়াশোনা করে তারা জীবনে মানুষের মত মানুষ হতে পারে।
এজন্য আমরা সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই পড়াশোনা করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব।কেননা তারা যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারে তাহলে অবশ্যই তারা আমাদের দেশের জন্য কাজ করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করতে না পারেন তাহলে আপনি শিক্ষার মূল্য কখনো বুঝতে পারবেন না এবং আপনি সারাজীবন আধুনিকতার কোন জিনিস সম্পর্কে ধারণা পেতে পারবেন না এবং সকল ধরনের সুযোগ সুবিধা থেকে আপনি পৌঁছে থাকবেন। এজন্য সবাইকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং শিক্ষা গ্রহণ করার মাধ্যমে জীবনটাকে উন্নত করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
