কেউ কারো উপর নির্ভরশীল নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নির্ভরশীল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে কেউ কখনো কারো উপর নির্ভরশীল নয়। অর্থাৎ সবাই সমান নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদের জীবনটাকে উপভোগ করে এই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে। আপনি কিন্তু কখনো দয়া করে কোন মানুষকে কোন ধরনের আর্থিক সাহায্য দেন না। অর্থাৎ আপনি কাজের বিনিময়ে মানুষকে পয়সা দেন। কিন্তু কখনো মানুষকে ফ্রি ফ্রি আপনি সামান্য একটু সাহায্য করেন না। এজন্য আপনি কখনো অন্য কোন মানুষের উপর নির্ভরশীল নয় এবং আপনার এ ধরনের চিন্তাভাবনা করা মোটেও উচিত।
এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ যেহেতু নিজের উপর নির্ভরশীল এবং নিজে যদি কাজ না করে তাহলে কিন্তু পরবর্তীতে তারা কি ভাবে সংসার পরিচালনা করবে সেই জিনিসটা জানে না তাহলে কিন্তু এই মানুষগুলো প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা একটু ভালোভাবে বেঁচে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে চেষ্টা করব এবং কি করে সামনের দিকে এগিয়ে যাব এজন্য আমরা প্রতিনিধি চিন্তাভাবনা করব। আসলে আপনাকে কেউ কখনো এসে সাহায্য করবে না এবং আপনার সামনের দিকে এগিয়ে চলার পথটা আপনার নিজেরই।
এই পৃথিবীর মানুষ এখন বড়ই স্বার্থপর এবং সবাই সবার নিজের স্বার্থ ছাড়া আর কখনো কোন কিছু বুঝতে চেষ্টা করে না। আর এই স্বার্থপর মন মানসিকতার সময় আমরা যদি নিজেদের কেউ দয়ালু বা উদার করতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সর্বস্ব চলে যাবে কিন্তু আমরা কখনো মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা মোটেও খুঁজে পাবো না। অর্থাৎ শুধুমাত্র মানুষ আমাদের কাছ থেকে আমাদের সরলতার সুযোগ নিয়ে সবকিছু নিয়ে যাবে কিন্তু তার বিনিময়ে তারা কখনো আমাদেরকে কোন কিছু দেবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা নিজেদের প্রয়োজনগুলো নিজেরা মেটাতে পারি এবং আমাদের প্রয়োজন মেটানোর জন্য কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না হয়।
আর এভাবে যদি আমরা নিজেরা মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একটা সময় অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। যদিও আমাদের মানুষ স্বার্থপর বলুক তাতেও আমাদের কোন অসুবিধা নেই। কেননা এখন সবাই নিজের স্বার্থ ছাড়া কেউ কখনো অন্যের স্বার্থকে বড় করে দেখে। আসলে আগের সেই যুগ এখন আর নেই এবং মানুষের মধ্যে ভালোবাসা আর কখনো খুঁজে পাওয়া যায় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে এখন মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকতে পারি তাহলে কিন্তু অবশ্যই সেই মানুষগুলো আমাকে ভালবাসবে এবং আমাদের বিপদে পদে তারা সবসময় সর্বপ্রথম এগিয়ে আসার চেষ্টা করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
