ভালোর জন্য কাজ করলে খারাপ হতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোর জন্য কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


child-7834059_1280.jpg



লিংক


আসলে আপনি যদি এই পৃথিবীতে সবসময় ভালো কাজ করে যান তাহলে সব সময় আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে ভালোভাবে চলতে হবে এবং যতই ভালোভাবে চলার চেষ্টা করুন না কেন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ খারাপ বলে মনে করবে। আসলে আপনি যদি ভালো কাজ করে যান সবসময় তাহলে আপনি কিন্তু কখনো কিছু কিছু মানুষের চোখে ভালো হতে পারবেন না। অর্থাৎ এই পৃথিবীতে যারা ভালো কাজ করে তারা কিন্তু মানুষের চোখের সামনে অনেক বেশি খারাপ হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভালো কাজ করতে হবে।


আসলে আপনি যদি সারা জীবন ভাল কাজ করে যেতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করতে অবশ্যই বাধ্য হবে। একটা খারাপ মানুষ দেখবে যে আপনি প্রতিনিয়ত মানুষের উপকার করছেন তাহলে কিন্তু সে মানুষের মধ্যে খারাপ অনুভূতিগুলো আস্তে আস্তে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে এবং একসময় সে কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতে পারে। আসলে মানুষের মধ্যে বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তন যদি সবসময় ভালোর দিকে হয় তাহলে কিন্তু অবশ্যই সেই জিনিসটা ভালো। এই ভালোর জন্য যারা প্রতিনিয়ত কাজ করে দেয় তারা কিন্তু মানুষের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আঘাত পেতে থাকে সব সময়।


আসলে মানুষ কিন্তু প্রথম অবস্থায় বুঝতে পারে না যে এই মানুষটি মানুষের ক্ষতি চাইছে। অনেকে প্রথম অবস্থায় প্রতিবাদ করলেও পরবর্তীতে তারা তখন বুঝতে পারে যে এই মানুষটি অন্য মানুষের ক্ষতি নয় বরং সব সময় ভালো করার চেষ্টা করে তাহলে কিন্তু এই মানুষটাকে অন্যান্য মানুষগুলো অনেক বেশি ভালোবাসার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং একে অপরের বিপদে সবসময় সাহায্য করতে পারবো। এজন্য সর্বপ্রথম আমরা ভালো কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি পৃথিবীতে সব সময় খারাপ কাজ করবেন তাহলে কেউ কখনো আপনাকে পছন্দ করবে না এবং সবাই আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি আস্তে আস্তে করে সবার মনের মধ্যে স্থান করে নিতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মাধ্যমে একমাত্র মানুষের মনে স্থান নেওয়া যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই জীবনে উন্নতি লাভ করতে পারি এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি। আসলে আমরা যদি আমাদের জীবনটা সঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে একটা দিন সবাই আমাদেরকে অনেক বেশি ভালবাসবে এবং আপন মনে করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।