খারাপ মানুষদের থেকে দূরে থাকা ভালো।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে যারা খারাপ মানুষ তাদের থেকে সব সময় আমাদের দূরে থাকতে হবে। কেননা এই খারাপ মানুষগুলো কখনো মানুষের ভালো চায়না এবং তারা সবসময় চেষ্টা করে কি করে অন্যান্য মানুষদের ক্ষতি করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই ভালো মানুষদের সাথে মেলামেশা করতে হবে এবং তাদের আশেপাশে থাকার জন্য চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি ভালো মানুষের সাথে মেলামেশা করি তাহলে অবশ্যই তাদের মধ্য থেকে ভালো গুণগুলো আমরা গ্রহণ করে সেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে অবশ্যই সামনের দিকে এগিয়ে চলার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাব।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষদের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং তারা কখনো অন্য মানুষের ভালো দেখতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এভাবে প্রত্যেকটা মানুষের ক্ষতি করে বেড়ায় তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সবাই আমাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে। আসলে এই মানুষদেরকে আপনি যতই ভালোবাসেন না কেন তারা কিন্তু সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করে। তাদের এই খারাপ মন মানসিকতা থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারে না এবং তাদের এই খারাপ কাজগুলোর জন্য তারা সারা জীবন কষ্ট পেয়ে থাকে।
এজন্য আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই খারাপ মানুষদের থেকে দূরে থাকতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু আমরা শিখতে পারবো এবং তারা আমাদের আর কোন ধরনের ক্ষতি করার কোন চেষ্টা করতে পারবে না। আসলে এই পৃথিবীতে যারা খারাপ মানুষ তাদেরকে কেউ কখনো ভালোবাসে না এবং তাদেরকেও সবাই অনেক বেশি ঘৃণা করে। আসলে এত বেশি ঘৃণা করে যে তাদের বিপদে-আপদে অন্য কেউ কখনো সাহায্য করতে এগিয়ে আসে না। এজন্য এই খারাপ মন মানসিকতার মানুষ থেকে আমাদের সবসময় বেরিয়ে এসে ভালো হওয়ার চেষ্টা করতে হবে এবং ভালো কাজ করার মাধ্যমে নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হবে।
আর আমরা যদি এইভাবে নিজেদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারব এবং প্রত্যেকটা মানুষ আমাদেরকে মন থেকে অনেক বেশি ভালবাসবে। আসলে একমাত্র ভালো মানুষদেরকে প্রকৃত ভালোবাসা যায় এবং তাদের উপকার করা যায়। আর যে সমাজে যত বেশি ভালো মানুষ থাকবে সেই সমাজের প্রত্যেকটা মানুষ সব সময় অন্যান্য মানুষ অপেক্ষা উপকৃত হবে। তাইতো আমাদের চেষ্টা করতে হবে তাতে করে আমরা সবসময় ভালো মানুষ হয়ে অন্য মানুষদের উপকার করতে পারি এবং নিজেদেরকে খারাপ মানুষদের থেকে সবসময় দূরে রাখার জন্য চেষ্টা করতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
