বাস্তবতা বড়ই ভয়ানক।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাস্তবতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে একমাত্র আলালের ঘরের দুলাল অর্থাৎ যারা ধনী পরিবারের সন্তান রয়েছে তারা বাস্তবতা সম্পর্কে কোন ধরনের অভিজ্ঞতা থাকেনা। একমাত্র মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর লোকেরা বুঝতে পারে যে এই পৃথিবীটা কত বেশি কঠিন এবং বাস্তবতা যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ কিন্তু কখনোই নয়। আসলে ছোটবেলায় যখন আমরা স্কুল-কলেজে পড়াশুনা করি তখন কিন্তু এই বাস্তবতার সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকে না এবং বাস্তব জগত সম্পর্কে আমাদের কোন ধ্যান-ধারণা থাকেনা। অর্থাৎ এই বাস্তবতা থেকে তখন আমরা অনেকটা দূরে থাকি। আসলে এই ছোটবেলাটা আমরা সম্পূর্ণ মা-বাবার উপর নির্ভরশীল হয়ে যায় এবং তারা আমাদের দেখাশোনা করে।
এরপর যখন আমরা পড়াশোনা শেষ করে কাজ করার জন্য বাইরে বের হই তখন কিন্তু আমরা আস্তে আস্তে করে বাস্তবতার পূর্ণরূপ দেখতে পাই। আসলে প্রথমে যখন আমরা হঠাৎ করে বাস্তবতার সম্মুখীন হয়ে যাই তখন কিন্তু আমাদের অনেক বেশি ভয় হয় এবং মনে মনে একটা জিনিস চিন্তা হয় যে আমরা এই বাস্তবতার সঙ্গে কি জীবনে লড়াই করে জয়ী হতে পারব। আসলে আমরা যদি ভয় পেয়ে পিছনের দিকে পিছিয়ে আসি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা পরাজিত হয়ে পিছনের দিকে পিছিয়ে যাব। আসলে এই বাস্তবতার সঙ্গে যারা লড়াই করতে পারে তারাই অবশ্যই জীবনে বড় হতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে।
আসলে বাস্তবতা যতই ভয়ানক হোক না কেন আমরা কিন্তু এই বাস্তবতার সঙ্গে লড়াই করতে অবশ্যই শিখব। আপনি যদি বাস্তবতার সঙ্গে প্রথমে হেরে যান তাহলে কিন্তু কখনো আপনি থেমে থাকবেন না এবং বারবার চেষ্টা করবেন যাতে করে আপনি পুনরায় বাস্তবতার সঙ্গে লড়াই করে জয়ী হতে পারেন। এই পৃথিবীতে কেউ কখনো অন্য কোন মানুষের সাহায্যে এগিয়ে আসবে না এবং সবাইকে নিজের নিজের পথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি অন্যের সাহায্যের আশায় বসে থাকি তাহলে কিন্তু সেই আশা নিরাশা হয়ে থাকবে এবং আমরা কখনো আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়তে পারবো না। এজন্য সব সময় আমাদের নিজেদের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আসলে এভাবে যদি আমরা বাস্তবতাকে জয় করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনে জয় চলে আসবে এবং আমরা আমাদের বাকি জীবনটা অবশ্যই সুখে শান্তিতে কাটাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা আজ উন্নতি করে উপরের স্থানে বসে আছেন তারা কিন্তু সবাই এই বাস্তবতার সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছেন। শুধুমাত্র আলালের ঘরের দুলাল জীবনে কখনো বাস্তবতার সম্মুখীন হয়নি এবং তারাও জীবনে কখনো উন্নতি লাভ করতে পারেনি। তাইতো আমরা সবসময় চেষ্টা করব জীবনের সংগ্রাম করার জন্য এবং সংগ্রাম করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তাহলেই আমরাই বাস্তবতার সঙ্গে লড়াই করে জয়ী হতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
