কিছু জিনিস ভোলা যায় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কিছু জিনিস ভোলা যায় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


harassment-4499303_1280.webp



লিংক


আসলে আমাদের সামনে এমন কিছু কিছু জিনিস চলে আসে যেগুলো আমরা কখনো ভুলতে পারিনা। অর্থাৎ আপনি চেষ্টা করলেও সে জিনিসগুলো কি আপনি কখনো ভুলে থাকতে পারবেন না। সে জিনিসগুলো আপনার জীবনে এমন ভাবে গেঁথে যায় যার থেকে আপনি কখনো বের হয়ে আসতে পারবেন না। আসলে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু মানুষ আমরা আমাদের সামনে দেখতে পাই যারা কিনা এমন ধরনের অপরাধ করে অথবা এমন ধরনের ক্ষতি করে যে ক্ষতির জন্য আমাদেরকে সারা জীবন কষ্ট পেতে হয়। মানুষগুলো যখন আবার পুনরায় কোন ধরনের বিপদে পড়ে তখন তাদের সে বিপদ থেকে উদ্ধার করতে আমাদের কখনো ইচ্ছা করে না এবং তাদের থেকে যত দূরে থাকতে পারি ততই আমাদের ভালো।


আসলে সমাজে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা কিনা সব সময় অন্য মানুষদের ক্ষতি করতে চেষ্টা করে এবং তারা অন্য মানুষদের ক্ষতি করলে অনেক বেশি আনন্দ খুঁজে পায়। আপনি আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে এমন কোন ধরনের খারাপ আচরণ করবেন যেটি সে কখন আশা করতে পারে না এবং সেই জিনিসটা সে কখনো আর ভুলে থাকতে পারে না। আসলে আমরা সব সময় চেষ্টা করব আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য এবং আমাদের কোন ব্যাপারে যদি কারো কোন ধরনের কষ্ট পেয়ে থাকে তাহলে পরক্ষণে সেই ব্যাপারে জন্য আমাদের ক্ষমা চাওয়া। আসলে পরিবারের সকল মানুষগুলোর প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করা অবশ্যই আমাদের দরকার রয়েছে।


কিন্তু এই দায়িত্ব কর্তব্য যদি আমরা সঠিকভাবে কখনো পালন না করতে পারি তখন সেই জিনিসগুলো আমাদের মনে একটা খারাপ কাজ করে অর্থাৎ আমাদের মনটা সবসময় খারাপ থাকে যে কেন আমরা তাদের জন্য ভালো কোন কিছু করতে পারি না। আসলে এই জিনিসগুলোর জন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের কর্তব্য থেকে কখনো পিছনের দিকে পিছিয়ে না যায়। আসলে কিছু কিছু জিনিসের জন্য কিন্তু আমরা সব সময় অপেক্ষা করে থাকি কখন সেই জিনিসটা আমাদের জীবনে আসবে। আসলে সেই জিনিসটা যখন আমরা পেয়ে যাই তখন অন্য কিছু আমরা ভুলে গিয়ে সেই জিনিসটাকে অবলম্বন করে আমরা বেঁচে থাকার জন্য সব সময় চেষ্টা করি।


এজন্য আমরা আমাদের প্রতিবেশী থেকে শুরু করে কোন মানুষের সাথে এমন কোন ধরনের আচরণ করবো না যাতে করে তারা আমাদের উপরে অখুশি হয়ে থাকে এবং আমাদের থেকে দূরে সরে যায়। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যেহেতু এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি এবং একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই এই অল্প সময়ের মধ্যে আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করব এবং কখনো মানুষের মনে ব্যথা দেওয়ার চেষ্টা করব না। আসলে আমরা যদি এভাবে ভালোভাবে বসবাস করতে পারি তাহলে দেখবেন যে আপনার মৃত্যুর পরেও প্রত্যেকটা মানুষ আপনার গুণগান করছে এই পৃথিবীতে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67695.24
ETH 1968.96
USDT 1.00
SBD 0.38