সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সোজা আঙ্গুলে ঘি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-5363895_1280.webp



লিংক


এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে তাদের কিনা আপনি কখনো ভালোভাবে কোন কিছু বললে তারা আপনাকে কখনো পাত্তা দেওয়ার চেষ্টা করবে না। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি ভালো কোন কিছু করতে না পারেন তাহলে কিন্তু লোকজন আপনাকে ঘৃণা করবে। এছাড়াও আপনাকে তারা সব সময় বিভিন্ন খারাপ মানুষের দলে যোগদান করার কথা অথবা আপনি তাদের সাথে মেলামেশা করেন এই ধরনের কথা বলবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু সবকিছু কখনো সহজে পাওয়া যায় না। আপনি যদি খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আপনার ভালো ব্যবহারের মূল্য দিতে চেষ্টা করবে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শুধু আঙুলে যদি ঘি না ওঠে তাহলে কিন্তু আঙুলটা আমাদের একটু বাঁকা করতেই হবে। কেননা অনেক সময় ভালো কথায় কোন কাজ হয় না। আর এজন্য আমরা সব সময় সেখানে একটু কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আসলে আমরা যদি সারা জীবন নরম আচরণ করে যাই তাহলে কিন্তু অন্যান্য খারাপ মানুষেরা আমাদেরকে পেয়ে বসবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় এমনভাবে নিজেদেরকে তৈরি করব যেখানে নরমের ক্ষেত্রে নরম এবং গরমের ক্ষেত্রে কিন্তু গরম হওয়া উচিত। আসলে আমরা যদি এইভাবে চলাফেরা না করতে পারি তাহলে কিন্তু সমাজের অন্যান্য মানুষগুলো আমাদেরকে কখনো মূল্য দেওয়ার চেষ্টা করবে না।


এজন্য একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে কঠোর করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমরা সব সময় মাথায় রেখে চলবো যে এই জীবনে চলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সব সময় যদি আমরা প্রত্যেকটা সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমাদের কেউ কখনো মূল্য দেবে না। এজন্য প্রত্যেকটা সমস্যার সমাধান করে আমাদের আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমরা যদি এভাবে এগিয়ে যেতে পারি তাহলে সবাই আমাদেরকে অনেকটা ভয় পাবে এবং কেউ আমাদের সামনে আর কোন খারাপ কিছু করার চেষ্টা করবে না।


এজন্য আমরা সব সময় নিজেদেরকে কঠোর করার চেষ্টা করব যেখানে আমরা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার দেখব। হয়তোবা প্রথমে আমরা ভালোভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব। আসলে মানুষ যদি বুঝতে চেষ্টা না করে তাহলে সেখানে আমাদেরকে সেই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া অবশ্যই দরকার। কেননা কিছু কিছু মানুষ আছে যারা কিনা ভালো কথায় কোন কিছু বোঝার চেষ্টা করে না। তাই তাদের ক্ষেত্রে একটু কঠোর হয়ে সেই জিনিসটাকে বোঝানো অবশ্যই আমাদের দরকার। আসলে এভাবে যদি আমরা নরমের ক্ষেত্রে নরম এবং কঠোর এর ক্ষেত্রে কঠোর হতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং সমাজ থেকে খারাপ জিনিসটা দূর করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।