একাকী জীবন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একাকী জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-491623_1280.jpg



লিংক


আসলে আমাদের এই একাকী জীবনে কিন্তু কেউ আমাদের আপন কখনো হতে পারে না। অর্থাৎ পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালবাসলেও বেশিরভাগ মানুষ কিন্তু স্বার্থ ছাড়া আমাদেরকে কখনো ভালোবাসে না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে কেউ কখন আপনাকে প্রাধান্য দেবে না এবং সবাই আপনাকে দূরে সরিয়ে রাখবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেহেতু আপনি একাকী এসেছেন তাই একদিন এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে একা। আসলে এই অল্প সময়ের মাঝে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি।


দিনশেষে যখন আপনি রাতে একা কি ঘুমিয়ে থাকেন তখন সেই সময়টা আমাদের নিজেদেরকে খুব একাকী মনে হয়। অর্থাৎ আমরা কি জন্য এত পরিশ্রম করছি এবং তাদের জন্য পরিশ্রম করছি। যে মানুষগুলোর জন্য আমরা পরিশ্রম করছি তারা কিন্তু আমাদের উপর নির্ভরশীল এবং আমরা যদি তাদেরকে সঠিকভাবে দেখতে না পারি তাহলে কিন্তু তারা আর কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সব সময় আমাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা একাকী জীবন যাপন করে তাদের জীবনটা বড়ই কঠিন এবং তাদের জীবনে সামান্য একটুও কখনো সুখ শান্তি আমরা দেখতে পারি না।


এজন্য নিজেদের এই একাকী জীবন থেকে বের করে আনতে হলে সর্বপ্রথম ভালো কাজ করতে হবে এবং মানুষের উপকার করতে হবে। আসলে আমরা যদি মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমাদেরকে কাছে টেনে নেবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি যদি মানুষের উপকার না করেন বরং মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে যাবে এবং অনেকটা একাকী আপনাকে বসবাস করতে হবে। আসলে এই পৃথিবীতে একাকী যারা বসবাস করে তাদের মত শাস্তি আর কেউ কখনো পেতে পারে না। তবুও আমরা মানুষের ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করি এবং ক্ষতি করে অনেক বেশি আনন্দ পাই।


আসলে এই জীবনে যারা একাকী বসবাস করে তারা কখনো ভালোভাবে বসবাস করতে পারে না এবং তাদের জীবনে কোন ধরনের কোন লক্ষ্য থাকে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য রাখা অবশ্যই উচিত। আসলে আমরা যদি সেই লক্ষ্য অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারব এবং জীবনের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। তাইতো কখনো আমরা খারাপ কোন কাজ করবো না এবং অন্যের উপকার করার চেষ্টা করবো না বরং সবাইকে নিয়ে একসাথে এক জায়গায় বসবাস করে নিজেদের একাকী জীবনটাকে সকলের মাঝে নিয়ে এসে সুন্দর ভাবে কাটাতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।