ভুলে ভরা জীবন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভুলে ভরা জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


book-4302990_1280.jpg



লিংক


আসলে এই পৃথিবীতে আমরা যত মানুষ দেখতে পাই কোন মানুষ কিন্তু জীবনে একদম সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেনি। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে ছোটখাট বিভিন্ন ধরনের ভুল থাকে। আসলে মানুষের জীবন যদি ভুলে ভরা থাকে তাহলে সেই মানুষটি কখনো জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমাদের জীবনের ছোট ছোট ভুলগুলো আমরা যাতে পুনরায় সংশোধন করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর যারা এই ছোট ছোট ভুলে ভরা কাজগুলো পিছনের দিকে ফেলে রেখে যায় তারা কিন্তু কখনো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে কখনোই পারেনা।


একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু মানুষ চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। সামনের দিকে এগিয়ে যাওয়া যতটা সহজ বলে মনে হয় ততটা সহজ কিন্তু জীবনে কখনো হতে পারে না। অর্থাৎ আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনের প্রত্যেকটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোন ভুলকে তুচ্ছ বলে মনে করি তাহলে কিন্তু সেখানে আমরা ভুল করব। অর্থাৎ এই পৃথিবীতে ছোট বলে কোন কাজ নেই। প্রত্যেকটি কাজকে আমাদের সমান চোখে সব সময় দেখা উচিত।


আসলে আমরা যদি প্রত্যেকটি কাজ সমান চোখে দেখে সে কাজগুলো সমাধান করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের জয়ী লাভ করব এবং আমরা জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা জীবনে বড় হতে পেরেছে তাদের অতীত যখন আপনি দেখতে পাবেন তখন কিন্তু তাদের অতীতে কোন ধরনের ভুল আপনি কখনো লক্ষ্য করলে দেখতে পাবেন না। কেননা তারা তাদের জীবনের প্রত্যেকটি ভুল কাজকে পুনরায় সংশোধন করে আস্তে আস্তে করে তারা সামনের দিকে এগিয়ে এগিয়েছে এবং জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পেরেছে।


তাই তোমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের জীবনের ভুলগুলো আমরা পুনরায় সংশোধন করতে পারি এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করি তাহলে কিন্তু আমাদের কোন কাজ কখনো সঠিকভাবে সম্পন্ন হবে না এবং প্রত্যেকটি কাজ আমাদের জীবনে ভুল থেকে যাবে। এজন্য মাথা ঠান্ডা করে জীবনে সামনের দিকে এগিয়ে চলা উচিত এবং জীবনটাকে উপভোগ করা উচিত। আসলে প্রত্যেক মানুষের জীবনে ভুল থাকে তাহলে কিন্তু সেই মানুষগুলো অবশ্যই তাদের এই ভুলগুলোকে ঠিক করে নিতে হবে। এতে করে তাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।