দুঃখের দিনে সবাই কষ্ট দেয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুঃখের দিনে সবাই কষ্ট দেয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-3422711_1280.jpg



লিংক


একটা জিনিস আমরা হয়তোবা সবাই খেয়াল করে দেখেছি যে যখন আমরা কোন ধরনের সমস্যা অথবা দুঃখের মধ্যে থাকি তখন সবাই আমাদেরকে কষ্ট দিতে ব্যস্ত থাকে। আসলে এই পৃথিবীতে যারা দুঃখের দিনের মানুষকে কষ্ট দেয় করা আসলে কখনো ভালো মানুষ হতে পারে না এবং এদের মত মানুষ আমাদের জীবনে থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো। আসলে একটা মানুষের জীবনে যে সব সময় ভালোভাবে চলবে এমন কোন কথা নেই। জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং সেই সমস্যাগুলো সমাধান করে আবার তারা তাদের জীবনে পুনরায় শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু মাঝের এই দুঃখের সময়ে যে আপনার সাথে থাকবে সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু।


একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে সর্বপ্রথম নিজেদের দুঃখ কষ্ট দূর করার জন্য সব সময় কটার পরিশ্রম করতে হবে এবং একই সাথে মানুষের উপকার করতে হবে। আমাদের পাশে যারা দুঃখের মধ্যে দিন কাটায় তাদের যদি আমরা সাহায্য করে তাদের জীবনে পুনরায় সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে সবসময় সম্মান করবে এবং আমাদের দুঃখের দিনেও তারা আমাদের পাশে থাকবে। কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের দুঃখে অনেকটা আনন্দ হওয়ার চেষ্টা করে এবং তাদের দুঃখ যাতে করে আরো বাড়ানো যায় এজন্য তার প্রতিনিয়ত চেষ্টা করে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে দুঃখের দিনে যারা কষ্ট দেয় তারা কখনো মানুষ কে ভালবাসতে পারে না এবং তাদের জীবনেও তারা প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারে না। অর্থাৎ যারা মানুষকে কষ্ট দেয় তারা অনেকটা খারাপ প্রকৃতির হয়ে থাকে এবং এই খারাপ প্রকৃতির মানুষদের থেকে আমাদের সব সময় দূরে সরে থাকা অনেক দরকার।কেননা খারাপ মানুষ যেহেতু অন্য মানুষের ভালো চায়না ঠিক তেমনি তারা সবসময় চায় যাতে করে অন্য মানুষ কি করে বিপদে পড়বে এবং তাদের জন্য সামনে বিপদ নিয়ে আসা। আর এই ধরনের ব্যক্তিরা কিন্তু কখনো সমাজের মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না বরং সবাই তাদেরকে ঘৃণা করে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনটাকে দুঃখের মধ্য থেকে বের করে আনার জন্য আবার পুনরায় চেষ্টা করব এবং সামনের দিকে এগিয়ে যাব। আসলে আমরা যদি সবাই সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। আসলে প্রত্যেক মানুষের জীবনের দুঃখ আসবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এই দুঃখ থেকে বের হয়ে আসার জন্য সবাইকে কিন্তু অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে এই দুঃখ পুনরায় তাদের জীবনে আর ফিরে না আসে। এজন্য আমরা সবাই সবার দুঃখে সাহায্য করার চেষ্টা করব এবং কখনো তাদেরকে কষ্ট দেবো না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।