কথার দাম যারা দেয় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথার দাম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cranium-3350798_1280.webp



লিংক


জীবনে কথার মূল্য কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ আপনার কথা মূল্য যদি আপনি কখনো রাখতে না পারেন তাহলে কেউ কখনো আপনাকে সম্মান করবে না এবং সবাই আপনাকে অনেক বেশি তুচ্ছ মনে করবে। এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষদের দেখতে পাই যারা কিনা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ আপনার কাছে যে ব্যক্তিটা অনেক বেশি সম্মানীয় কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু অন্য মানুষের কাছে অনেক বেশি সম্মানীয় নাও হতে পারে। অর্থাৎ আপনার কথা অনুযায়ী সে যদি চলার চেষ্টা করে এবং সে যদি আপনাকে কোন কথা দিয়ে সেই কথাটি পালন করার চেষ্টা করে তাহলে আপনি অবশ্যই তার প্রতি একটা আলাদা ধরনের বিশ্বাস আপনার মনের মধ্যে জন্ম দেবেন।


আর সে যদি তার কথার দাম কখনো রাখতে না পারে তাহলে কিন্তু আপনি তাকে কখনো বিশ্বাস করবেন না এবং পরবর্তীতে তার সাথে কোন ধরনের সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা নিজের কথা দিয়ে নিজেরা তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতে পারে না তারা কিন্তু কখনো অন্য মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারে না এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করে। আসলে কথার দাম দিয়ে যারা কথার দাম রাখতে পারে তারা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পারে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তাদেরকে অনেক বেশি ভালোবাসে। এজন্য আমরা সব সময় কথার দাম দেওয়ার চেষ্টা করব।


এই পৃথিবীতে এমন কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা অনেকটা চালাক প্রকৃতির হয়ে থাকে এবং একই সাথে অনেক বেশি খারাপ হয়ে থাকে। অর্থাৎ তারা সব সময় বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে বিভিন্নভাবে স্বার্থসিদ্ধি করার জন্য চেষ্টা করবে। আসলে স্বার্থ গুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা আপনার কাছ থেকে পর মুহুর্তে সরে যাবে। এই ব্যক্তিদের থেকে অবশ্য আমাদের দূরে থাকা প্রয়োজন। কেননা তারা শুধুমাত্র স্বার্থ নিয়ে আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। আপনি যদি কোন মানুষকে কোন ধরনের কথা দিয়ে থাকেন এবং সেই কথা পালন করার চেষ্টা করেন তাহলে সে মানুষটি আপনাকে অনেক বেশি ভালবাসবে এবং আপনার কথামতো চলার চেষ্টা করবে।


একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করতে পারি এবং এইভাবে যদি মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং মানুষের চোখে একজন ভালবাসার পাত্র হতে পারব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি সবসময় ঘৃণা নিয়ে বেঁচে থাকেন তাহলে আপনার জীবনটা কখনো সার্থক হবে না। এজন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যা কিছু করেন না কেন সবকিছু আপনার কথা অনুযায়ী করার চেষ্টা করবেন এবং আপনার কথার মূল্য দেয়ার চেষ্টা করবেন। আর আপনার কথার মূল্য যখন থাকবে তখন অন্যান্য মানুষ আপনাকে মূল্য দেওয়ার চেষ্টা করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 73185.85
ETH 2157.78
USDT 1.00
SBD 0.51