গরিব মানুষের কষ্ট সারা জীবন থেকে যাবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরিব মানুষের কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


poor-7302954_1280.jpg



লিংক


আসলে একটা জিনিস আপনাদের সবসময় খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে যারা গরিব মানুষ তাদের কষ্ট কিন্তু সারা জীবন থেকে যায়। অর্থাৎ এই গরিব মানুষদের সাহায্য করতে কিন্তু কখনো কেউ আসে না এবং সব সময় এই গরিব মানুষদেরকে অন্যান্য মানুষগুলো সব সময় দূরে ঠেলে রাখার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই গরিব মানুষের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু এই মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট কখনো দূর হবে না এবং তাদের সারা জীবনটা এই দুঃখ কষ্টের মধ্যে কেটে যাবে। আসলে মানুষ হিসেবে যদি আমরা অন্য একজন মানুষের উপকার করতে না পারি তাহলে আমরা কিসের মানুষ এবং আমরা কিসের শ্রেষ্ঠ জীব।


কিন্তু কিছু কিছু উঁচু শ্রেণীর মানুষ আছে যারা সবসময় চেষ্টা করে দেশে গরিব শ্রেণীর লোকের সংখ্যা যাতে বৃদ্ধি পায়। আসলে গরিব মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাতে কিন্তু এই ধনী লোকেদের অনেক বেশি লাভ হবে। কেননা এই ধনী মানুষেরা কিন্তু এই গরীব মানুষের বুকের উপর পা রেখে তারা উপরের দিকে ওঠার চেষ্টা করে। এছাড়াও অনেক কলকারখানা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে গরীব মানুষদেরকে শ্রমিক হিসেবে নেওয়া হয় এবং তাদের দিয়ে প্রচুর পরিমাণ অমানবিক পরিশ্রম করানো হয়। আর এর ফলে কিন্তু এই মানুষগুলো সেইসব উঁচু মানুষদের ভয়ে কোন কিছু করতে পারে না এবং তারা সবকিছু সহ্য করে এই ধরনের অমানুষিক পরিশ্রম করে তারা তাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একজন মানুষের ক্ষতি করে জীবনে বড় হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেই জীবনে আমরা যদি বড় হই তবে কিন্তু আমরা জীবনে কখনো প্রকৃত সুখী হতে পারব না। অর্থাৎ অন্যের ক্ষতি করে জীবনে কখনো প্রকৃত সুখ উপভোগ করা যায় না। এজন্য আমরা সবসময় মনে রাখবো যাতে করে অন্য মানুষের ক্ষতি না করে বরং অন্য মানুষের উপকার করে যদি আমরা আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব। আর আমরা যদি আমাদের এই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সবাইকে সুখে রাখতে পারব।


এজন্য আমাদের মনে রাখতে হবে যাতে করে এই দেশে গরিব মানুষের সংখ্যা কি করে কমানো যায় এর জন্য প্রত্যেকটা গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের বিভিন্নভাবে আমাদের সাহায্য করতে হবে।আর আমরা যদি তাদের সাহায্য করতে পারি তাহলে কিন্তু তারা অবশ্যই তাদের সেই খারাপ অবস্থান থেকে বের হয়ে এসে জীবনে ভালো কিছু করার চেষ্টা করবে এবং তারা অবশ্যই নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারবে। আর এর ফলে কিন্তু তাদের জীবন থেকে এই দুঃখ-কষ্ট চিরদিনের জন্য দূর হয়ে যাবে এবং তারা পরবর্তীতে অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাইতো একজন মানুষ হিসেবে অবশ্যই গরীব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা অবশ্যই আমাদের সবার উচিত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 66901.88
ETH 2047.29
USDT 1.00
SBD 0.48