অগোছালো জীবন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অগোছালো জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


clothes-5709419_1280.webp



লিংক


মানুষ সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চায়। আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সবসময় বিভিন্ন ভাবে প্রতিযোগিতা করে থাকে। আসলে আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে অগোছালো জীবনে কিন্তু কখন আমরা সুখ শান্তি উপভোগ করতে পারবো না। এই পৃথিবীতে যারা অগোছালো ভাবে জীবন যাপন করে এবং যাদের জীবনের কোন লক্ষ্য থাকে না তারা কিন্তু লক্ষ্যহীন ভাবে চারিদিকে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন ক্ষেত্রে তারা পরাজয় স্বীকার করে ঘরে বসে থাকে।


আসলে কিছু কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা কাজ দেখবেন যে অনেক বেশি গোছালো ভাবে সমাধান করার চেষ্টা করে। অর্থাৎ তারা প্রত্যেকটি কাজকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সেই কাজটি কি করে সমাধান করা যায় এজন্য যেহেতু তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে থাকে তাই একটা সময় তাদের সেই কাজটা অবশ্যই সমাধান হয়ে যায়। এজন্য প্রত্যেকটা জিনিসের পিছনে অবশ্যই চেষ্টা থাকতে হবে। আর আপনার জীবনে যদি এই চেষ্টা নামক জিনিসটা কখনো না থাকে তাহলে কিন্তু আপনি জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভাবে ব্যর্থতা স্বীকার করে নিতে হবে। এজন্য আমরা সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সমাধান করার চেষ্টা করব।


আসলে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। আসলে এই পৃথিবীতে মানুষের কাজকর্মের সাথে অন্য কোন মানুষের কাজকর্মের আপনি কোন মিল কখনো খুঁজে পাবে না। অর্থাৎ প্রত্যেকটি মানুষের কাজের ধরন যেহেতু আলাদা হয়ে থাকে তাই তারা সেই কাজগুলো কি করে সুন্দরভাবে সমাধান করা যায় এজন্য তারা চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকটি কাজকে খুব সুন্দরভাবে সমাধান করতে চাই তাহলে সেই কাজের আগে অবশ্যই আমাদেরকে পরিকল্পনা করতে হবে। কেননা পরিকল্পনা ছাড়া আমরা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটা সারা জীবন অগোছালো থেকে যাবে।


এজন্য আমাদের সবাইকে অবশ্যই সব কাজগুলো গুছিয়ে সেই কাজগুলো করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অগোছালোভাবে বিভিন্ন ধরনের কাজ করতে চাই তাহলে প্রত্যেকটা কাজ আমরা সমাধান করতে পারলেও সেই কাজগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা কখনো অন্য মানুষের সামনে উপস্থাপন করতে পারব না। এছাড়াও আমাদের কাজের মধ্যে বিভিন্ন ধরনের কাজ সব সময় পরে থাকবে এবং এর ফলে কিন্তু আমরা কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এজন্য সব কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং জীবনে বড় হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।