জীবনের পরাজয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের পরাজয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই জীবনে যারা সঠিকভাবে সবকিছু করতে পারে না তারা কিন্তু জীবনে কখনো জয়ী হতে পারেনা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা পরাজয় বরণ করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা কখনো কাপুরুষদের জন্য নয়। অর্থাৎ এই পৃথিবীতে যারা সংগ্রাম করে বেঁচে থাকতে পারবে তারাই এই পৃথিবীতে বসবাসের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করতে পারবে। আসলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষ চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং নিজেদের জীবনটাকে জয় করে সবার উপরে থাকা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবাই যেহেতু চেষ্টা করে তাই সবাই চায় যে তাদের উপরে কেউ যাতে যেতে না পারে এজন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে।
একটা জিনিস আপনার সব সময় মনে রাখতে হবে যে আপনি যদি জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে চান এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে জয়ী হতে পারবেন এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা যেহেতু একটা প্রতিযোগিতার জায়গা তাই আমাদেরকে অবশ্যই কোটার পরিশ্রম করতে হবে যাতে করে প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং কেউ কখনো আমাদেরকে পেছনের দিকে ফেলে রাখতে না পারে। এভাবে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারব।
কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের খারাপ পথ অবলম্বন করে জীবনে বিভিন্ন কাজে জয়ী হতে চায়। আসলে প্রথম ক্ষেত্রে তারা জয়ী হয়ে জীবনটাকে উপভোগ করতে পারলেও পরবর্তীতে তারা তাদের এই ভুল কাজগুলোর জন্য অনুতপ্ত হয় এবং এর জন্য তারা বিভিন্ন ধরনের শাস্তি পায়। আসলে এই জীবনটা কিন্তু খুব একটা সহজ মোটেও নয়। মানুষ যেখানে জন্মগ্রহণ করুক না কেন তাকে জীবনে জয়লাভ করতে হলে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে। আপনি যদি কখনো জীবনে কঠিন পরিশ্রম করতে না পারেন তাহলে আপনি কিন্তু আপনার জীবনটাকে কখনো উপভোগ করতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাবেন।
এজন্য সব সময় আপনাকে সতর্ক হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং এই এগিয়ে যেতে যেতে যে সমস্যাগুলো আপনার সামনে আসবে সে সমস্যা গুলো অবশ্যই সমাধান করে যেতে হবে। আর এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে আপনি কখনো জীবনের প্রকৃত শান্তি উপভোগ করতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সব সময় আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাবেন।এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা এই জীবনে জয়লাভ করতে পারি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারি। এজন্য জীবনের থেকে পরাজয় নামক জিনিসটা মুছে ফেলতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
